Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ বছর গুগলে যা যা খুঁজেছে সবাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
এ বছর গুগলে যা যা খুঁজেছে সবাই
Share on FacebookShare on Twitter

২০২০ সালটা মহামারি করোনার আবহে কেটেছে সবার। সেই তুলনায় বলা যায় ২০২১ কিছুটা স্বস্তিতেই কাটিয়েছে বিশ্ববাসী। তবে মহামারির প্রকোপ ছিলো নিত্যসঙ্গী। ঘরবন্দিও থাকতে হয়েছে বছরের বেশ খানিকটা সময়। এই সময়টাতে সবাই ইন্টারনেটে বুঁদ হয়ে থেকেছেন সারাদিন। অন্যান্য সময়ের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব।

যা কিছু জানার সব কিছুই খুঁজেছেন ইন্টারনেটে। জ্ঞানের পরিধি বাড়াতে এক্ষেত্রে সাহায্য করেছে সার্চ ইঞ্জিন গুগল। যখন যা কিছু প্রয়োজন পড়েছে সবকিছুরই সমাধান খুঁজেছেন গুগলে।

এ বছর করোনা নিয়ে বিশ্বের অবস্থা জেরবার। এ জন্য মানুষ সব থেকে বেশি গুগলে খুঁজেছে, বাড়ির কাছাকাছি কোথায় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। পাশাপাশি সার্চ করেছে, করোনা হাসপাতাল বাড়ির কাছাকাছি কোথায় আছে। এ ছাড়াও খোঁজা হয়েছে কাছাকাছি কোথায় কোথায় সিটি স্ক্যান ও এক্স-রে করা যায়।

বিভিন্ন সেবার তথ্যর পাশাপাশি মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছে, বাড়ির কাছাকাছি কোথায় আছে রেস্তোরাঁ আছে। এ ছাড়াও আরও যেসব বিষয় সবচেয়ে বেশিবার খুঁজেছেন মানুষ তার তালিকা দেখলে অবাক হবেন বৈকি! চলুন দেখে নেওয়া যাক সেরকম কিছু বিষয়-

করোনা পরীক্ষা
২০২০ থেকে এখন পর্যন্ত বিশ্ববাসী এক ভয়ংকর সময় পার করছেন। দুই বছরের বেশি সময় পেরোলেও কাটেনি এর উদ্বেগ। থেমে থেমে বাড়ছে সংক্রমণ, মৃত্যুও। তার উপর আবহাওয়া পরিবর্তনের সময়টাটে জ্বর, সর্দি-কাশি লেগেই আছে। করোনার কারণে ভয়ও বেশি।

তাই তো করোনা পরীক্ষা করানো প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকের কাছে গেলে তারা শুরুতেই করোনা পরীক্ষার কথা বলেছেন। এজন্য বাড়ির কাছাকাছি কোথায় কোথায় করোনার পরীক্ষা করা হয়, তা জানার চেষ্টা করেছেন সবাই। এ বছর অনলাইনে এই বিষয়টি সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এটিই।

অক্সিজেন সিলিন্ডার
এ মহামারিতে অনেক করোনা রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করা হয়েছে, যার জন্য দরকার হয়েছে অক্সিজেন সিলিন্ডারের।

করোনা হাসপাতাল
২০২১ সালে ক্রমশই বেড়েছে করোনার উদ্বেগ। দিনে দিনে বেড়েছে আক্রান্ত মানুষের সংখ্যা। তখনই মানুষের দরকার পড়েছে করোনা হাসপাতালের। গুগলে সার্চ করে তখন তারা বাড়ির কাছাকাছি কোথায় কোথায় করোনা হাসপাতাল আছে, তা জানার চেষ্টা করেছে।

সিটি স্ক্যান
করোনা পরিস্থিতি নিয়ে মানুষ বেশ চিন্তিত। সেই সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল সবাই। তা ছাড়া বিজ্ঞানীদের মতে, যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সিটি স্ক্যানের দরকার। তাই চলতি বছর ইন্টারনেটে অনেককেই দেখা গিয়েছে সিটি স্ক্যান বাড়ির কাছাকাছি কোথায় আছে, সেটা খুঁজতে।

ফুড ডেলিভারি
দেখা গেছে, একই পরিবারের সবাই করোনায় আক্রান্ত বা যিনি সংসার সামলান, তিনি হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। তখন সে সময় পরিবারগুলোর দরকার পড়েছে ফুড ডেলিভারির। চলতি বছরে এটাও খুব বেশি খোঁজা হয়েছে।

রেস্তোরাঁ
ঘরবন্দি থেকে বাইরে যাওয়া যখন বারণ। তখন রেস্তোরাঁয় বস খাওয়াও নিষেধ ছিল। জনসমাগম এড়াতে এমনসব বিধি নিষেধ ছিলো পুরোবিশ্বে। এই সময়টাতে সবাই ফুড ডেলিভারি দেয় এমন রেস্তোরাঁর খোঁজ করেছেন অনলাইনে।

ফাসট্যাগ
চলতি বছর মানুষ গুগলে সার্চ করেছে ফাসট্যাগ, যা হলো গাড়ির সামনে লাগানো থাকা একধরনের বারকোড। ওটা গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকে। কোড স্ক্যান করে টোল প্লাজা থেকে টোল কেটে নেওয়া হয় সরাসরি অ্যাকাউন্ট থেকে। নগদে লেনদেন দরকার হয় না।

গাড়ির প্রশিক্ষণ স্কুল
করোনার পুরো সময়টাতে সংক্রমণ রোধে নানান পদক্ষেপ নিয়েছিল সরকার। এরমধ্যে অন্যতম একটি ছিল সীমিত পরিসরে গাড়ি চলাচল। সে সময় যারা বাইরে বেড়িয়েছেন তাদের ভোগান্তির কথা নতুন করে বলার কিছু নেই। এজন্যই হয়তো ২০২১ সালে সবাই বাড়ির কাছে গাড়ি প্রশিক্ষণ স্কুল খুঁজেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার
কিভাবে করবেন

উইন্ডোজ টেনে ফিরবেন যেভাবে

প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ
নির্বাচিত

প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ

শাওমি ১৩-এর নতুন রেকর্ড , কেমন ফিচার থাকবে দেখে নিন
নির্বাচিত

ডিসপ্লে উজ্জ্বলতায় শাওমি ১৩-এর নতুন রেকর্ড

নিশ্চিত ঈদ উপহার নিয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারে “ঈদের খুশি জমবে বেশি”
প্রযুক্তি সংবাদ

নিশ্চিত ঈদ উপহার নিয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারে “ঈদের খুশি জমবে বেশি”

ফ্লেক্সিতে ভয়, রিচার্জে ছাত্রীর জমেছে ২৮৭০ কার্ড
প্রযুক্তি সংবাদ

ফ্লেক্সিতে ভয়, রিচার্জে ছাত্রীর জমেছে ২৮৭০ কার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক
নির্বাচিত

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন
নির্বাচিত

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্মার্টফোনের ক্যামেরায় বেশি মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো...

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ডিসেম্বর ২০২১

এ বছর গুগলে যা যা খুঁজেছে সবাই

Techzoom.TV |
TechzoomTV