Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালেও চিপ সংকটের অবসান নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
Share on FacebookShare on Twitter

২০১৯-এর ডিসেম্বরে কভিড-১৯ মহামারী আঘাত হানে। তখন থেকেই প্রযুক্তিবাজারে সরবরাহ সংকট বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। এরপর শুরু হয় চিপ সংকট। প্রযুক্তিবিদরা আশার বাণী শোনালেও দ্রুতই যে এ সংকট কাটছে না সেটি দৃশ্যমান। খবর এনগ্যাজেট।

২০২০ সালজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চিপ সংকট। বিশেষ করে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে কম্পিউটার ও ইলেকট্রনিকস ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি গ্রাহকদের রিমোট ওয়ার্ক ও শিক্ষা কার্যক্রমের জন্য স্কুল ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বাড়াচ্ছে। কিন্তু তার পরও নির্ধারিত সময়ে ডিভাইস বাজারে আনতে পারেনি অনেক প্রতিষ্ঠান।

পারতপক্ষে চিপ সংকট সামগ্রিকভাবে বিরূপ প্রভাব বিস্তার করলেও গেমাররা সবচেয়ে বেশি ভুগছেন। এক বছর আগে বাজারে প্লেস্টেশন ৫ উন্মুক্ত করেছিল সনি। বর্তমানে গ্রাহকদের জন্য দ্বিতীয় আরেকটি ডিভাইস সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে। কম্পিউটার গেমাররা তাদের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) পরিবর্তন করতে চাইলেও সরবরাহ সংকট ও উচ্চমূল্যের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

এনগ্যাজেটকে দেয়া এক সাক্ষাত্কারে ফরেস্টারের গবেষক গ্লেন ও ডনেল বলেন, বর্তমান সমস্যাটি মূলত সাধারণ চাহিদা ও জোগানস্বল্পতার। এর জন্য বেশকিছু বিষয় চিহ্নিত করা যায় বলেও জানান তিনি। গ্রাহকরা নতুন গাড়ি কিনবেন না এমন সম্ভাবনায় কভিড-১৯ সংক্রমণের শুরুতে উৎপাদনকারীরা যন্ত্রাংশের চাহিদা কমিয়ে দেয়। এ পরিপ্রেক্ষিতে ব্যবহূত গাড়ির মূল্য অধিক হারে বেড়ে যায়।

কভিড-১৯-এর সংক্রমণজনিত লকডাউন ও অন্য বিধিনিষেধের মধ্যে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কম্পিউটার, গ্যাজেট ও গেম কনসোলের ব্যাপক চাহিদা মেটাতে তাদের কার্যক্রম চালু রাখতে বাধ্য হয়। এ বিষয়ে ও ডনেল বলেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আমি মনে করি। সেসঙ্গে অবনতিও হয়েছে। তবে আমি এতে বিচলিত নই।

গত এপ্রিলে তিনি বলেছিলেন, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত চিপ সংকট থাকবে। বর্তমানে তিনি আরো নিশ্চিত যে, ওই সময়েও পরিত্রাণ পাওয়া যাবে না। ইন্টেল, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং তাদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিলেও কারখানা স্থাপন শেষে পরিপূর্ণ উৎপাদনে যেতে অন্তত আরো দুই বছর সময় লাগবে। সেপ্টেম্বরে ইন্টেল অ্যারিজোনায় নতুন দুটি কারখানা স্থাপনের কাজ শুরু করলেও ২০২৪ সালের আগে আনুষ্ঠানিক উৎপাদন শুরু করা যাবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এনভিডিয়ার সিইও জেনশেন হুয়াং জানান, সরবরাহ সংকট নিরসনে কোনো ম্যাজিক বুলেট নেই। এনভিডিয়ার নিজস্ব সরবরাহকারীরা একাধিক উৎসনির্ভর হলেও কভিড-১৯ পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠানটি গেমারদের চাহিদা মেটাতে হিমশিম খেয়েছিল। স্কালপার ও ক্রিপ্টোমাইনাররা প্রসেসর ও গ্রাফিকসের অধিকাংশ স্টক কিনে নেয়ায় সাধারণ গ্রাহকরা নতুন পণ্য পাচ্ছেন না। ২০২৩ সাল নাগাদ উৎপাদন বাড়ার আশাবাদ ব্যক্ত করলেও হুয়াংয়ের বিশ্বাস, কভিড-১৯ সংক্রমণের কারণে কম্পিউটার ও গেমিং হার্ডওয়্যারের চাহিদা ও ক্রয়ের হার চলমান থাকবে।

ইয়াহুকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমি মনে করি হোম অফিস, লার্নিং ফ্রম হোম পরিস্থিতিগুলো চিরস্থায়ী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামি আইফোনে যেসব সুবিধা দিয়েছে অ্যাপল
নির্বাচিত

কম দামি আইফোনে যেসব সুবিধা দিয়েছে অ্যাপল

কম দামের সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

কম দামের সেরা ৫ স্মার্টফোন

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে
নির্বাচিত

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে

বাংলাদেশ থেকে ডিজিটাল মাস্টার ট্রেইনার নিতে চায় ভুটান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ডিজিটাল মাস্টার ট্রেইনার নিতে চায় ভুটান

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
নির্বাচিত

আইন করে টিকটক নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

‘এজ’ প্রকল্পের আওতায় আসছে ক্লাউড প্ল্যাটফর্ম, সাইবার নিরাপত্তা কেন্দ্র ও সেমিকন্ডাক্টর ল্যাব
প্রযুক্তি সংবাদ

‘এজ’ প্রকল্পের আওতায় আসছে ক্লাউড প্ল্যাটফর্ম, সাইবার নিরাপত্তা কেন্দ্র ও সেমিকন্ডাক্টর ল্যাব

Load More

ট্রেন্ডিং টপিক

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’
প্রযুক্তি সংবাদ

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ
নির্বাচিত

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই অপোর পরবর্তী ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স১০...

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ ডিসেম্বর ২০২১

২০২৪ সালেও চিপ সংকটের অবসান নিয়ে সংশয়

Techzoom.TV |
TechzoomTV