Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ

নথি ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 October 2019
ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ
Share on FacebookShare on Twitter

ভুলে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০X–এর আভ্যন্তরীন ডিজাইন সংশ্লিষ্ট নথি ফাঁস করে ফেলেছিল মাইক্রোসফট। পরে অফলাইনে নিয়ে যাওয়া হয় নথিটি। কিন্তু ফাঁস যা হওয়ার তা হয়ে গেছে এর মধ্যেই।

ওই নথির বরাতে জানা গেছে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আদতে কী পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। ডুয়াল স্ক্রিন ডিভাইসের পাশাপাশি ল্যাপটপের জন্যও নতুন ওই অপারেটিং সিস্টেমটি নিয়ে আসতে চাচ্ছে মাইক্রোসফট– খবর ভার্জের।

নিজেদের নির্মিত ডুয়াল স্ক্রিন ডিভাইস সারফেস নিও-এর অপারেটিং সিস্টেম হিসেবে নতুন উইন্ডোজ ১০X আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। নতুন এ ওএসটির স্টার্ট মেনু ও টাস্কবারের ডিজাইনও নতুন বলে জানায় মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘সারফেস নিও-এর মতো অন্যান্য ডুয়াল স্ক্রিন ডিভাইসেও চালানো সম্ভব হবে নতুন ওই অপারেটিং সিস্টেমটি।’

কিন্তু ফাঁস হওয়া নথি বলছে, শুধু ডুয়াল স্ক্রিনের জন্য নয়, ল্যাপটপের জন্যও উইন্ডোজ ১০X আনতে আগ্রহী মাইক্রোসফট। এ বিষয়ে নথিতে লেখা রয়েছে, ‘ক্ল্যামশেল ও ফোল্ডেবল, দুই ধরনের হার্ডওয়্যারের জন্যেই টাস্কবারের ডিজাইনটিকে ‘বেজ মডেল’ হিসেবে ধরা হবে এবং কিছু ‘লিভার’ যোগ করা হবে। এতে করে ওই লিভারগুলোর সাহায্যে চাইলে মডেলে কিছু বিকল্পও তৈরি করা সম্ভব হবে।’

নথিটিতে উইন্ডোজ ১০X-এর স্টার্ট মেনুর ডিজাইন নিয়েও আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, উইন্ডোজ ১০X স্টার্ট মেনুর শুধু ডিজাইন নয়, নামও বদলে দিয়েছে মাইক্রোসফট। নতুন ডিজাইনে স্টার্ট মেনুর নাম দেওয়া হয়েছে ‘লঞ্চার’। নথিতে মাইক্রোসফট বলছে, আগের চেয়েও ভালোভাবে ‘সার্চ’ করতে পারবে ‘লঞ্চার’। লঞ্চার প্রসঙ্গে লেখা রয়েছে, ‘সার্চ অপশনকে ওয়েব ফলাফল, অ্যাপ এবং ডিভাইসের নির্দিষ্ট কিছু ফাইলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ ব্যবহার করা অ্যাপ, ফাইল ও ওয়েবসাইটের ভিত্তিতে ‘রেকমেন্ডেড কনটেন্ট’ আপডেট হবে।’

এগুলো বাদেও উইন্ডোজ ১০X-এ উন্নত ফেসিয়াল রিকগনিশন থাকবে বলেও লেখা রয়েছে নথিতে। নথি বলছে, ‘ওয়েক মোডে আসলেই তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে চিনতে পারবে উইন্ডোজ হ্যালো ফেইস এবং চেনার পরপরই দ্রুত তাকে পৌঁছে দেবে ডেস্কটপে।’ উল্লেখ্য, উইন্ডোজ ১০-এ ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের জন্য প্রথমে লক অপশনের ধাপটি পার হতে হয় ব্যবহারকারীকে।

ওই নথির বরাতে আরও জানা গেছে, উইন্ডোজ ১০X-এ আরও উন্নত ‘মডার্ন ফাইল এক্সপ্লোরার’ এবং আরও সহজ অ্যাকশন সেন্টারের দেখা মিলবে। মাইক্রোসফট বেশ অনেকদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছে ভার্জ।

২০২০ সালে বাজারে আসার কথা রয়েছে মাইক্রোসফটের নির্মিত নতুন ডিভাইস ‘সারফেস নিও’র। সে সময়ই দেখা মিলবে নতুন এই অপারেটিং সিস্টেমটির।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখতে দেবে না গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট আনবে এলজি
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট আনবে এলজি

কানে না শুনলেও যুক্ত হওয়া যাবে ভিডিও কলে
নির্বাচিত

কানে না শুনলেও যুক্ত হওয়া যাবে ভিডিও কলে

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে
প্রযুক্তি সংবাদ

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম
ই-কমার্স

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2019

ল্যাপটপেও আসছে নতুন উইন্ডোজ

Techzoom.TV |
TechzoomTV