Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বীরদের গল্প দিয়ে বিজয়ের মাসে শেষ হলো ‘স্টোরিজ অফ হিরো’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
বীরদের গল্প দিয়ে বিজয়ের মাসে শেষ হলো ‘স্টোরিজ অফ হিরো’ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

শেষ হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। এর সাথে শেষ হলো ‘স্টোরিজ অব হিরো’ ক্যাম্পেইন। গত ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধসহ জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাস্তবের নায়কদের খোঁজে এ ক্যাম্পেইন শুরু করে অপো ও বুরো বাংলাদেশ। এই তালিকায় রয়েছে মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, সংগ্রামী মা, সুবিধাবঞ্চিত শিশু, ছাত্র-ছাত্রী, কৃষক শ্রমিক ও মেহনতী মানুষের গল্পকথা। যারা নিজেদের জীবন-সংগ্রামের মাধ্যমে জাতীয় জীবনে অবদান রাখছেন নিরন্তর।

অপো গ্যালারির জন্য আয়োজিত ‘স্টোরিজ অফ হিরোইক পিপল’ ক্যাম্পেইনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী এই দুই সময়ের বীরদের এক ফ্রেমে ধরে রাখতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য ছবির মাধ্যমে মাধ্যমে যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে তাদের সংগ্রামের গল্প জানানো। কারণ অ্যালবামের একেকটি ছবি এক একটি যুদ্ধ জয়ের গল্প।

‘স্টোরিজ অফ হিরো’ ক্যাম্পেইন শুরুর পর অনলাইন, অফলাইন ও ডিজিটাল প্রায় সব মাধ্যমে এ উপলক্ষে প্রচারণা চালায় অপো।

শুরুতেই মুক্তিযোদ্ধাদের গল্প দিয়ে শুরু করা যাক। প্রথম ধাপে নির্বাচিত তিন মুক্তিযোদ্ধা হলেন জহির উদ্দিন জালাল, মোহাম্মদ আবদুল কুদ্দুস ও লুবনা মরিয়ম। জহির উদ্দিন জালাল ও মোহাম্মদ আবদুল কুদ্দুস মৃত্যু নিশ্চিত জেনেও পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। শত্রুপক্ষকে আঘাতে আঘাতে পর্যদুস্ত করে ফেলেন। পাকিস্তানিদের অমানুষিক নির্যাতনেও দমে যাননি তারা। সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীনতা উপহার দেন। পরবর্তীতে তাদের বীরত্ব গাঁথা চারদিকে ছড়িয়ে পড়ে। সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে মুুক্তিযুদ্ধে অংশ নেন লুবনা মরিয়ম। এমনকি তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় দিনরাত পরিশ্রম গেছেন। সেই ঘটনার পঞ্চাশ বছর পরও আজ তিনি মনে করেন মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের জন্য সাংস্কৃতিক আন্দোলন অনেক বড় ভূমিকা রেখেছে।

এবার আসবো বর্তমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করে যাচ্ছেন তাদের দিকে। প্রকৃতপক্ষে একাত্তরের মুক্তিযোদ্ধাদের জীবন থেকে উৎসাহিত হয়েই তারা বর্তমান বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন তারা। বর্তমানের তিন হিরো হলেন, দুলাল স্যার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম।

৬৫ বছর বয়সী দুলাল স্যার নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেন। অনির্বাণ বিদ্যালয়ে তিনি নিজেও শিক্ষার্থীদের পড়ান। আর ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও গ্রাম্য ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তিনি একাত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। সেই থেকে আজ অবদি তিনি মানব চিকিৎসায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

অন্যদিকে সাজেদুল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন। তিনি নিজে রক্ত দেন ও অন্যদের রক্ত দিতে উৎসাহিত করেন। করোনাকালীন সময়ে তিনি গোপালগঞ্জ বন্ধু মহলের সঙ্গে একত্রিত হয়ে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সর্বমহলে প্রশংসা কুঁড়ান।

অপো জানায়, এসব বাস্তবের বীরদের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে। আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে সম্মানিত করবে অপো ও বুরো বাংলাদেশ। আর যাদের ক্যামেরায় (রুবাবাতুল জান্নাত, সীমান্ত মন্ডল ও নিপা বেপারী) তিনটি গল্প উঠে তাদেরকে সর্বশেষ মডেলে স্মার্টফোন রেনো ৬ ও আইওটি ডিভাইস দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম ৭ ঘণ্টায় ১৩ লাখ ক্রয়াদেশ পেয়েছে হুয়াওয়ে
নির্বাচিত

প্রথম ৭ ঘণ্টায় ১৩ লাখ ক্রয়াদেশ পেয়েছে হুয়াওয়ে

সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ
নির্বাচিত

সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ

নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩
প্রযুক্তি সংবাদ

নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

শাওমির ফোনে কোনো সেন্সরশিপ টুলের প্রমাণ পায়নি জার্মান ওয়াচডগ
নির্বাচিত

স্মার্টফোনে ইউএসবি ৩ ব্যবহার করবে শাওমি

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

গুজবকারীদের সাইবার আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে সরকার: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
নির্বাচিত

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের মোবাইল ফোন শিল্প আজ একটি গুরুত্বপূর্ণ নীতিগত...

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ ডিসেম্বর ২০২১

বীরদের গল্প দিয়ে বিজয়ের মাসে শেষ হলো 'স্টোরিজ অফ হিরো' ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix