Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারও জরিমানার মুখে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 March 2019
Share on FacebookShare on Twitter

বিজ্ঞাপনের বাজারে পরিকল্পিতভাবে অসম প্রতিযোগিতা টিকিয়ে রাখার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আবারো জরিমানার মুখোমুখি হচ্ছে সার্চ জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে গত শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নে এ নিয়ে তৃতীয়বারের মতো অ্যান্টি-ট্রাস্ট জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে গুগল। তবে এবার জরিমানার অংকটি বেশ ছোট হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

ইউরোপীয় কমিশন গুগলের বিরুদ্ধে তৃতীয় মামলাটি ইস্যু করে ২০১৬ সালে। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞাপনী সংস্থা অ্যাডসেন্স ব্যবহারকারী তৃতীয় পক্ষগুলোর (থার্ড পার্টি) অভিযোগ, প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলোয় তাদের বিজ্ঞাপন দেখাতে বাধা দিচ্ছে গুগল।

মামলার নথিতে বলা হয়েছে, এক দশক ধরে বিজ্ঞাপনের মধ্যস্বত্বভোগী হিসেবে ইউরোপের বাজারের ৮০ শতাংশ দখলে রেখেছে গুগল। অর্থাৎ তারা এক দশক ধরে প্রতিযোগিতার বাজার নষ্ট করে একাধিপত্য প্রতিষ্ঠার চর্চা করে আসছে।

এ মামলার পর গুগল তৃতীয় পক্ষের সঙ্গে অ্যাডসেন্স চুক্তির নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে, যাতে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনেও তাদের বিজ্ঞাপন দেখানোর সুযোগ তৈরি হয়।

ইউরোপীয় প্রতিযোগিতা কমিশনার মার্গারেট ভেস্টাগার এ মাসের শুরুর দিকে সাংবাদিকদের বলেছিলেন, তিনি মামলাটি চূড়ান্ত করছেন। তবে গত শুক্রবার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইউরোপীয় কমিশন।

গত বছর জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে প্রতিদ্বন্দ্বীদের ব্লক করার দায়ে গুগলকে ৪৩৪ কোটি ইউরো জরিমানা করেন ভেস্টাগার। এর আগে ২০১৭ সালে শপিং কমপ্যারিজন ওয়েবসাইটে প্রতিদ্বন্দ্বীদের ব্লক করার কারণে আরো ২৪০ কোটি ইউরো জরিমানা করা হয়। তবে এবারের জরিমানার পরিমাণ অনেক কম হবে বলেই ধারণা করা হচ্ছে।

এ অ্যান্টি-ট্রাস্ট মামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই২১টি : সেরা পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয় 
নির্বাচিত

ভিভো ওয়াই২১টি: বাজেট স্মার্টফোনে ডিজাইন ও পারফরম্যান্সের কম্বিনেশন

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
নির্বাচিত

ফোন বৈধ না অবৈধ জানা যাবে যেভাবে

স্টারলিংক নয় একা খেলোয়াড়: স্যাটেলাইট ইন্টারনেটে উঠছে নতুন প্রতিযোগীরা
প্রযুক্তি সংবাদ

স্টারলিংক নয় একা খেলোয়াড়: স্যাটেলাইট ইন্টারনেটে উঠছে নতুন প্রতিযোগীরা

নিরাপত্তা ঠিক রাখতে হোয়াটসঅ্যাপে ‘তালা ঝোলাবেন’ যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিপজ্জনক ফিশিং স্ক্যাম নিয়ে বিপাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

শুভেচ্ছা সামগ্রী নিয়ে এতিমখানায় রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ও সিয়াম
প্রযুক্তি সংবাদ

শুভেচ্ছা সামগ্রী নিয়ে এতিমখানায় রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ও সিয়াম

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার
ই-কমার্স

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম OriginOS 7-এর...

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2019

আবারও জরিমানার মুখে গুগল

Techzoom.TV |
TechzoomTV