Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কনটেন্ট মডারেটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 31 December 2021
টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কনটেন্ট মডারেটর
Share on FacebookShare on Twitter

মনস্তাত্বিক ক্ষতির অভিযোগে শীর্ষস্থানীয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক সাবেক কনটেন্ট মডারেটর। ওই সাবেক কর্মীর অভিযোগ, দৈনিক ১২ ঘণ্টা করে ‘সহিংসতার’ ভিডিও কনটেন্ট দেখতে হতো তাকে এবং তার মানসিক স্বাস্থ্যের উপর ওই ভয়াবহ অভিজ্ঞতার বিরূপ প্রভাব থেকে তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক।

সাবেক টিকটক কর্মী ক্যান্ডি ফ্রেজিয়ারের অভিযোগ দৈনিক ১২ ঘণ্টা করে “চরম সহিংস” ভিডিও কনটেন্ট দেখার ফলে ব্যাপকভাবে মানসিক ক্ষতির শিকার হয়েছেন তিনি; অস্থিরতা, হতাশা এবং ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)’-তে ভুগছেন তিনি।

কিন্তু টিকটকের দাবি, বরাবরই কর্মীদের জন্য “যত্নশীল কাজের পরিবেশ” প্রচারের চেষ্টা করে তারা।

২০২১ সালে এসে বাজারের অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে টিকটক। মাস প্রতি প্ল্যাটফর্মটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা একশ’ কোটি ছাড়িয়েছে– সেপ্টেম্বর মাসেই ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। চলতি বছরে ইন্টারনেটে হিটের হিসাবে টিকটক গুগলকেও ছাড়িয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।

প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কয়েক হাজার নিজস্ব কর্মী এবং চুক্তিভিত্তিক কনটেন্ট মডারেটরদের উপর নির্ভর করে প্রতিষ্ঠানটি।

বিবিসি জানিয়েছে, টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স, উভয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ফ্রেজিয়ার। তার অভিযোগ, কনটেন্ট মডারেটর হিসেবে দায়িত্ব পালনের সময় যৌন নিপীড়ন, নরখাদক, গণহত্যা, শিশু নিপীড়ন, এবং প্রাণী নির্যাতনের মতো ভয়াবহ কনটেন্ট দেখতে হতো তাকে।

‘টেলুস ইন্টারন্যাশনাল’ নামের তৃতীয় পক্ষীয় একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন ফ্রেজিয়ার। সাবেক ওই কর্মীর দাবি,  প্রতিদিন কয়েকশ’ সহিংস ভিডিও দেখতে বাধ্য ছিলেন তিনি।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়েরকৃত অভিযোগে বলছে, সহিংসতার কনটেন্টগুলোর কারণে “ব্যাপক মানসিক ক্ষতি”র শিকার হয়েছেন ফ্রেজিয়ার, যার মধ্যে আছে, “অস্থিরতা, হতাশা এবং পিটিএসডি”

মামলায় আরো উল্লেখ রয়েছে, ফ্রেজিয়ার সরাসরি টিকটকের কর্মী না হলেও “কীভাবে কনটেন্ট মডারেশনের কাজ করতে হবে তার পুরোটাই নিয়ন্ত্রণ করতো” টিকটক কর্তৃপক্ষ।

ফ্রেজিয়ারের অভিযোগ, এতো বেশি পরিমাণ কনটেন্ট রিভিউ করতে বলা হতো তাকে যে একসঙ্গে ১০টি ভিডিও চালিয়ে রাখতেন তিনি। এ ছাড়াও ১২ ঘন্টার শিফটের প্রথম চার ঘণ্টা পরে ১৫ মিনিটের ছুটি পেতেন কর্মীরা; এরপর থেকে প্রতি দুই ঘণ্টা পরপর ১৫ মিনিটের ছুটি পেতেন কর্মীরা। আর দুপুরের খাবারের জন্য এক ঘণ্টার ছুটি মিলতো কর্মীদের।

মামলায় বাদীপক্ষের অভিযোগ, সামাজিক মাধ্যম শিল্পের কনটেন্ট মডারেটরদের বেলায় প্রযোজ্য শিল্প মান বজায় রাখেনি টিকটক কর্তৃপক্ষ এবং ক্যালিফোর্নিয়ার শ্রমআইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

চলতি মামলা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি টিকটক কর্তৃপক্ষ। লক্ষণীয় বিষয় হচ্ছে, শিশু নিপীড়নের কনটেন্ট রিভিউ করতে হয় এমন কর্মীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নীতিমালা তৈরির জন্য গঠিত শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর জোটের সদস্য টিকটক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
প্রযুক্তি পরামর্শ

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে
টিপস

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে

নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন
নির্বাচিত

নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ
প্রযুক্তি সংবাদ

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ

দুর্দান্ত চার্জিংয়ের নিশ্চয়তায় ভিভো ওয়াই২৭
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত চার্জিংয়ের নিশ্চয়তায় ভিভো ওয়াই২৭

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
নির্বাচিত

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর...

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 December 2021

টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কনটেন্ট মডারেটর

Techzoom.TV |
TechzoomTV