Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশ দখলের’ দাবি প্রত্যাখ্যান করলেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
মহাকাশ দখলের’ দাবি প্রত্যাখ্যান করলেন ইলন মাস্ক
Share on FacebookShare on Twitter

‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প মহাকাশে জায়গা দখল করে ফেলছে– এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্পেসএক্স ও টেসলা প্রধান ইলন মাস্ক। পৃথিবীর কাছাকাছি কক্ষপথেই “কয়েকশ’ কোটি” স্যাটেলাইটের জায়গা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

ইলন মাস্ক উদীয়মান মহাকাশ পর্যটন খাতের “নিয়ম-নীতি বানাচ্ছেন”– সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) প্রধান। চলতি সপ্তাহে মাস্কের বিরুদ্ধে অভিযোগ তুলেছে চীনও; মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ এড়াতে গতিপথ পাল্টাতে বাধ্য হয়েছিল চীনের নির্মাণাধীন স্পেস স্টেশন।

কিন্তু ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, “মহাকাশ অত্যন্ত বিশাল আর স্যাটেলাইটগুলো একদম ছোট।” স্টারলিংক প্রকল্প স্যাটেলাইট শিল্পে প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রবেশের পথ আটকে দিচ্ছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন মাস্ক; বলছেন, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটগুলোর জন্য যথেষ্ট জায়গা আছে।

“আমরা অন্যদের জন্য কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করছি, পরিস্থিতি এমন নয়। অন্য কারও কিছু করার পথ আমরা আটকাইনি এবং এমন কিছু করার চিন্তাও নেই আমাদের।”

“কয়েক হাজার স্যাটেলাইট কোনো ব্যাপারই না। পৃথিবীতে কয়েক হাজার গাড়ি থাকার মতো বিষয় এটা, আসলে এটা কিছুই নয়।” যোগ করেন তিনি।

কিন্তু ডিসেম্বর মাসেই ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রধান জোসেফ অ্যাশবাকার মন্তব্য করেন, স্টারলিংকের কয়েক হাজার স্যাটেলাইটের ফলে প্রতিদ্বন্দ্বীদের স্যাটেলাইটের জন্য জায়গা কমে যাবে।

মাস্ক যেমনটা বলছেন, সংঘর্ষ এড়াতে মহাকাশযানগুলোর মধ্যে তার চেয়ে বেশি জায়গা রাখা প্রয়োজন বলে মন্তব্য বিশেষজ্ঞদের– জানিয়েছে বিবিসি।

মহাকাশে সংঘর্ষের আশঙ্কা নিয়ে আগেও মুখ খুলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকা ৩০ হাজার স্যাটেলাইট এবং বর্জ্যের তথ্য উন্মুক্ত করার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আগেও আহ্বান জানিয়েছেন গবেষকরা।

ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে মাস্ক খবরের শিরোনাম হয়েছেন চীনের সামাজিক মাধ্যমগুলোর বদৌলতে। স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ এড়াতে চীনের স্পেস স্টেশনের গতিপথ পাল্টাতে হয়েছে– চীনের সংবাদমাধ্যমগুলোতে এই খবর ফলাও করে প্রকাশিত হওয়ার পর চীনের সামাজিক মাধ্যমগুলোয় সোজাসাপ্টা মাস্ককে ‘ধুয়ে দিয়েছেন’ দেশটির নাগরিকরা।

বেইজিং-এর দাবি, চলতি বছরেই স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে অন্তত দু’বার সংঘর্ষ হতে যাচ্ছিল চীনের স্পেস স্টেশনের। চীনের পক্ষ থেকে জাতিসংঘে জমা দেওয়া নথি অনুযায়ী ওই সম্ভাব্য ওই দুই ঘটনার তারিখ ১ জুলাই ও ২১ অক্টোবর।

চীনের মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নথিতে বলছে “নিরাপত্তার কারণে চীনের স্পেস স্টেশনকে সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা প্রয়োগ করতে হয়েছে।।”

তবে চীনের দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ইতোমধ্যে মহাকাশে এক হাজার নয়শ’ স্যাটেলাইট পাঠানো হয়েছে স্টারলিংক নেটওয়ার্কের অংশ হিসেবে। প্রকল্পের অংশ হিসেবে আরও কয়েক হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ
প্রযুক্তি সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে

৫৯ আইপি টিভি বন্ধ করলো বিটিআরসি
নির্বাচিত

বন্ধ হওয়া আইপি টিভির তালিকা

আইফোন মোছার কাপড় আনলো অ্যাপল, দাম ১৬০০ টাকা
প্রযুক্তি সংবাদ

আইফোন মোছার কাপড় আনলো অ্যাপল, দাম ১৬০০ টাকা

৬ ব্রাউজারের গুরুত্বপূর্ণ কয়েকটি সুবিধা
নির্বাচিত

ফেসবুকের তথ্য চুরি করছে যে ২৫ অ্যাপ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ ডিসেম্বর ২০২১

মহাকাশ দখলের’ দাবি প্রত্যাখ্যান করলেন ইলন মাস্ক

Techzoom.TV |
TechzoomTV