Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ জানুয়ারি ২০২২
নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারী সংক্রমণের কারণে ২০২১ সালে বিশ্বে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক কাজ ও শিক্ষা কার্যক্রমের জন্য মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের চাহিদা ও ব্যবহার বেড়েছিল। পাশাপাশি চিপ সংকট এসব ডিভাইস উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেই ২০২২ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। তবে নতুন বছরে এশিয়ায়, বিশেষ করে ভারতে সেলফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যয় বাড়বে।

সম্প্রতি ভারতে টেলিযোগাযোগ খাতে ২০-২৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির মোবাইল অপারেটরগুলো তাদের পরিষেবা গ্রহণ ব্যয় বাড়াবে। কেননা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ পরিষেবা বাজারের দেশটি পরবর্তী প্রজন্মের ফাইভজি সেবা প্রদানে প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যদিও ফাইভজি পরিষেবাগুলো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন এন্টারপ্রাইজ ও ডিজিটাল সেবা থেকে আয়ের সুযোগ দেবে, কিন্তু এগুলো ব্যবহারে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। বিশেষ করে নিলামে এয়ারওয়েভ প্রতিষ্ঠানগুলোয় অতিরিক্ত খরচের বিশাল অংশ বহন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে ভারত। খরচের চাপ ও বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে প্যাকেজমূল্য বাড়াতে হবে।

ভারতে টেলিকম খাতে ঋণের হারও ঊর্ধ্বমুখী। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ খাতে ঋণের পরিমাণ ৪ দশমিক ৭ লাখ কোটি রুপিতে থাকবে বলে আশা প্রকাশ করেছে আইসিআরএ। সমগ্র ভারতে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে সাশ্রয়ী মূল্যে স্পেকট্রাম ক্রয়ের দাবি জানিয়েছে এ খাতের সংশ্লিষ্টরা।

ফিচ রেটিংস করপোরেটের সিনিয়র ডিরেক্টর নীতিন সোনি বলেন, সম্প্রতি যে মূল্যবৃদ্ধি হয়েছে তা এ খাতের জন্য ইতিবাচক। বর্ধিত মূল্যে কার্যক্রম পরিচালনার জন্য এয়ারটেল ও জিয়োর পর্যাপ্ত অর্থ ও সক্ষমতা রয়েছে। তবে ভোডাফোন কিছুটা সমস্যার মুখে পড়বে। স্পেকট্রাম নিলামের স্পষ্টতা নির্ধারিত হওয়ার পর আগামী ১২ মাসে টেলিকম প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর আরেকটি উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

ক্রিসিল রেটিংসের তথ্যানুযায়ী, সম্প্রতি দাম বাড়লেও প্রতি গিগাবাইট ইন্টারনেটের জন্য ভারতে ৩০ সেন্ট ব্যয় এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সাশ্রয়ী মূল্যের ডাটা প্ল্যান। পাশাপাশি মাত্র ১০ সেন্টেও সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাকেজ ব্যবহার করা যায়।

ক্রিসিল রিসার্চের পরিচালক ইশা চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ায় প্রতি গিগাবাইট ইন্টারনেটের জন্য ৮-১০ ডলার এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাকেজের জন্য ৬০ সেন্ট থেকে ২ ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। সে হিসেবে ভারতের টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এখনো দাম বাড়ানোর সুযোগ রয়েছে। তবে অদূর ভবিষ্যতে ইন্টারনেট প্যাকেজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

টেলিকম শিল্পের জন্য সরকার ঘোষিত উদ্দীপনা প্যাকেজ অনেকটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে ভোডাফোন আইডিয়া বেশি উপকৃত হয়েছে। কেননা প্রতিষ্ঠানটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লড়াই চালিয়ে আসছিল।

মুম্বাইভিত্তিক এক গবেষক জানান, ফাইভজি স্পেকট্রামের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়ার পর টেলিযোগাযোগ পরিষেবা প্রতিষ্ঠানগুলো প্যাকেজের মূল্য নির্ধারণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কেননা ফাইভজি সেবা প্রদানে প্রতিষ্ঠানগুলোকে স্পেকট্রাম ক্রয় ও অবকাঠামো গঠনে বিনিয়োগ করতে হবে। ফলে এ খাতে মূল্য বাড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
নির্বাচিত

হ্যাকারের কবলে অ্যাপল, আইফোন আপডেটের পরামর্শ

নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক

আসছে ভিভো এক্স ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ভিভো এক্স ৬০ প্রো

গুগলের জন্য এক্সিনস চিপ বানাচ্ছে স্যামসাং
নির্বাচিত

চিপ প্যাকেজিংয়ে স্যামসাংয়ের নতুন প্রযুক্তি

ট্রলে অতিষ্ঠ কারিনা-আলিয়া
প্রযুক্তি সংবাদ

ট্রলে অতিষ্ঠ কারিনা-আলিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix