Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 January 2022
মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ
Share on FacebookShare on Twitter

মুসলিম নারীদের ‘নিলামে তোলা’ ওপেন সোর্স অ্যাপ ‘বুল্লি বাই’ নিজস্ব প্ল্যাটফর্ম থেকে মুছে দিয়েছে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব। ওই ঘটনায় মামলা হয়েছে ভারতের দুটি অঙ্গরাজ্যে, আসামি করা হয়েছে অ্যাপটির ডেভেলপার এবং টুইটারে অ্যাপটির কনটেন্ট ও ছবি শেয়ারকারীদের।

একশ’র বেশি ভারতীয় মুসলিম নারীর ছবি পোস্ট আকারে ছিল ওই অ্যাপে। ছবির পাশে উল্লেখ ছিল “বিক্রয়” করা হবে তাদের। বিবিসি জানিয়েছে, ভারতে মুসলিম নারীদের অনলাইনে ‘নিলামে তোলার’ দ্বিতীয় চেষ্টা ছিল এটি। বিক্রির তালিকায় ছিলেন মুসলিম নারী সংবাদকর্মী, অধিকারকর্মী এবং অ্যাওয়্যার্ড জয়ী বলিউডি অভিনেত্রীর মতো অনেকেই।

জুলাই মাসে “সুল্লি ডিলস” নামের আরেকটি ভারতীয় অ্যাপ ও ওয়েবসাইটে একইভাবে ৮০ জন মুসলিম নারীর প্রোফাইল আপলোড করে তাদের বিক্রির চেষ্টা চলেছে। উভয় অ্যাপের ক্ষেত্রেই বাস্তবিক কোনো লেনদেনের ঘটনা ঘটেনি; তবে মুসলীম নারীদের হেয় ও অপমান করার জন্যই তাদের ব্যক্তিগত তথ্য ও ছবি অ্যাপগুলোতে আপলোড করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।

‘বুল্লি বাই’ অ্যাপের ভুক্তভোগীদের তালিকায় আছেন ভারতীয় সংবাদকর্মী ইসমত আরা। সম্প্রতি দিল্লীর পুলিশ বিভাগের কাছে অ্যাপটি নিয়ে অভিযোগ করেছেন তিনি। বেনামী অভিযুক্তদের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং ধর্মবিদ্বেষের অভিযোগ তুলেছেন তিনি।

‘বুল্লি বাই’-এর তালিকায় থাকা আরেক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় মামলাটি করেছে মুম্বাই পুলিশ। মামলায় আসামী করা হয়েছে অ্যাপটির ডেভেলপার এবং টুইটারের মাধ্যমে অ্যাপটির কনটেন্ট শেয়ারকারীদের।

‘বুল্লি বাই’-এর ভুক্তভোগী নারীদের অনেকেই টুইট করে জানিয়েছেন যে তারা ‘আতঙ্কিত’ এবং ‘মানসিকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছেন। তবে ছয় মাস পেরোলেও ভারতের পুলিশ বাহিনী ‘সুল্লি ডিলস’ মামলায় কোনো অগ্রগতি করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।

যে অ্যাকাউন্ট থেকে অ্যাপটি আপলোড করা হয়েছিল গিটহাব সেটিকে ব্লক করে দিয়েছে এবং স্থানীয় পুলিশ এবং সাইবার সংস্থাগুলোকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনি বৈষ্ণ।

এই প্রসঙ্গে শিভ সেনা পার্টির জনপ্রতিনিধি প্রিয়াঙ্কা চাতুর্ভেদি টুইট করেছেন, “প্ল্যাটফর্ম ব্লক করার পাশাপাশি অপরাধীদের শাস্তি দেওয়াও জরুরী।” ‘সুল্লি ডিলস’ এর মূল হোতাদের শাস্তির আওতায় আনা যায়নি বলেই নতুন অ্যাপটি সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীদের কাছে মন্তব্য করেছেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৮ সালের একটি প্রতিবেদন বলছে, ভারতে একজন নারী বিভিন্ন বিষয়ে যতো বেশি সোচ্চার হন, অনলাইনে তার প্রতি নিপীড়নমূলক আচরণ ততো বাড়তে থাকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন ধর্মীয় সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত নারীরা।

সমালোচকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনীতিতে মেরুকরণ বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে বেড়েছে মুসলীম নারীদের প্রতি নিপীড়নমূলক আচরণ।

“যেসব শিক্ষিত মুসলিম নারী নিজের মত প্রকাশ করেন এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলেন, তাদের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যে এটি পরিকল্পতি আক্রমণ”– ‘সুল্লি ডিলস’ প্রসঙ্গে বিবিসি’র কাছে এই মন্তব্য করেছিলেন ভারতে অ্যামনেস্টির মুখপাত্র নাজিয়া ইরাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের ব্যাটারি ও স্ক্রিন বদলানো সহজ করছে অ্যাপল
কিভাবে করবেন

আইফোনের ব্যাটারি ও স্ক্রিন বদলানো সহজ করছে অ্যাপল

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
নির্বাচিত

স্মার্টফোনে গোপন নজরদারি ঠেকাতে যা করতে হবে

থানায় গিয়ে নয়, ঘরে বসে অনলাইনে জিডি
প্রযুক্তি সংবাদ

থানায় গিয়ে নয়, ঘরে বসে অনলাইনে জিডি

সুরক্ষিত আইওটি সেবা নিশ্চিত করতে সিএসএ যোগ দিল অপো
নির্বাচিত

সুরক্ষিত আইওটি সেবা নিশ্চিত করতে সিএসএ যোগ দিল অপো

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল

ভারত ছাড়ছে টিকটক, চাকরি হারাচ্ছে ২৫০০ কর্মী
প্রযুক্তি সংবাদ

ভারত ছাড়ছে টিকটক, চাকরি হারাচ্ছে ২৫০০ কর্মী

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 January 2022

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV