Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ ছিল সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি অপরাধের বছর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 January 2022
২০২১ ছিল সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি অপরাধের বছর
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি সেবার ইতিহাসে আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট সাইবার অপরাধের ঘটনা; হাজার কোটি ডলারের বেআইনি লেনদেন হয়েছে গেল বছরেই।

ব্লকচেইন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘চেইনঅ্যানালাইসিস’-এর দেওয়া তথ্য বলছে, ২০২১ সালে অন্তত এক হাজার ৪০০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা পাঠানো হয়েছে বিভিন্ন বেআইনি অনলাইন ঠিকানায়। ২০২০ সালে এর আকার ছিল ৭৮০ কোটি মার্কিন ডলার।

২০২২ সালের শুরুতেই বেআইনি অ্যাকাউন্টগুলোর হাতে অন্তত এক হাজার কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আছে বলে জানিয়েছে ‘চেইনঅ্যানালাইসিস’। এর সিংহভাগ ক্রিপ্টোকারেন্সির চুরির সঙ্গে জড়িত ওয়ালেটে আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক্ষেত্রে ‘র‌্যানসমওয়্যার’, ‘পনজি স্কিম’ এবং অন্যান্য সাইবার প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালেটগুলোকেই ‘বেআইনি ঠিকানা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০২১ সালে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের মোট আকার ছিল ১৫.৮ ট্রিলিয়ন ডলার। এরমধ্যে ০.১৫ শতাংশ লেনদেন ছিল সাইবার অপরাধ সংশ্লিষ্ট। চেইনঅ্যানালাইসিস বলছে, ০.১৫ শতাংশ থেকে আরো বাড়তে পারে এই লেনদেনের হার; সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরো ওয়ালেট খুঁজে বের করছে প্রতিষ্ঠানটি। আর সব মিলিয়ে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন বেড়েছে ৫৫০ শতাংশ।

ক্রিপ্টোকারেন্সি অপরাধবিষয়ক আগের প্রতিবেদনে চেইনঅ্যানালাইসিস জানিয়েছিল, ২০২০ সালের সকল ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ০.৩৪ শতাংশ ছিল সাইবার অপরাধ সংশ্লিষ্ট। সেটি এখন বেড়ে ০.৬২ শতাংশে পৌঁছেছে।

এ প্রসঙ্গে চেইনঅ্যানালাইসিস বলছে, “বহুলপ্রচলনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে সাইবার অপরাধে ক্রিপ্টোকারেন্সির সংশ্লিষ্টতা, এতে বাড়ছে সরকারি বিধিনিষেধ আরোপের আশঙ্কা। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, বিশ্বব্যাপী এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।”

চেইনঅ্যানালাইসিসের প্রতিবদেন অনুযায়ী, তহবিল চুরি আর প্রতারণার হার বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে ‘ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স’ বা ‘ডিফাই’ প্রযুক্তি। ২০২০ সালে ১৬ কোটি ২০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল ‘ডিফাই’ প্ল্যাটফর্মগুলো থেকে। কিন্তু ২০২১ সালে ‘ডিফাই’ প্ল্যাটফর্মগুলো থেকে ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে ২৩০ কোটি ডলারের।

২০২১ সালে ‘ডিফাই’ প্ল্যাটফর্মের লেনদেন বেড়েছে ৯১২ শতাংশ। “অপরাধীরা যে প্রায়শই নতুন প্রযুক্তির সুযোগ নেয়, ডিফাই সংশ্লিষ্ট অপরাধের ক্রমবর্ধমান হার তারই উদাহরণ”– রয়টার্সকে পাঠানো এক ইমেইলে বলেছেন চেইনঅ্যানালাইসিসের প্রধান গবেষক কিম গ্রাউয়ার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
নির্বাচিত

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

জিপিটি-৫.২ মডেলের তথ্যসূত্র নিয়ে উদ্বেগ বাড়ছে

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
নির্বাচিত

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো

ই-কমার্স

নন্দিনী উদ্যোগের মধ্য দিয়ে দারাজে নারী দিবস উদযাপন

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!
নির্বাচিত

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2022

২০২১ ছিল সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি অপরাধের বছর

Techzoom.TV |
TechzoomTV