Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 January 2022
অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান
Share on FacebookShare on Twitter

বৃহত্তর ঢাকা নগরে অনলাইনে কেনাকাটায় প্রায় ৫১ শতাংশ ভোক্তা সন্তোষ প্রকাশ করেছেন। আর অনলাইন কেনাকাটায় পুরুষের চেয়ে বেশি সন্তুষ্ট নারীরা। তবে মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান অনলাইনে কেনাকাটায়।

‘ফ্যাক্টরস ডিটারমাইনিং স্যাটিশফেকশন অব অনলাইন কাস্টমারস ইন ঢাকা সিটি, বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় এতথ্য জানা গেছে। গত ১১ ডিসেম্বর গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চগেটে নিবন্ধটি প্রকাশিত হয়।

গবেষণাতে উল্লেখ করা হয়, অনলাইন কেনাকাটায় নারী ক্রেতাদের ৬২ শতাংশ ও পুরুষ ক্রেতাদের ৪৩ শতাংশ সন্তুষ্ট। তবে ৪৯ শতাংশ গ্রাহক অনলাইনে পণ্য কিনতে অস্বস্তিবোধ করেন।

অনলাইনে কেনাকাটায় নয়টি সূচক গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতিবদ্ধ পণ্য দেওয়া, সশরীরে কেনাকাটার সঙ্গে অনলাইনে দামের সামঞ্জস্য, পণ্যের লিখিত ও দৃশ্যমান বিবরণ, গ্রাহক সেবা ও সমস্যা সমাধান, সময়মতো পৌঁছানো, ডেলিভারি মূল্য, দ্রব্য বা অর্থ ফেরত নীতিমালা, বিক্রেতা ও ডেলিভারি ম্যানের আচরণ এবং পণ্যের ওয়ারেন্টি সেবাগ্রহীতাদের সন্তুষ্টি-অসন্তুষ্টি নির্ধারণে নিয়ামক ভূমিকা পালন করে বলছে গবেষণা।

এর মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ পণ্য সূচকটির ভূমিকা সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে আছে দামের সামঞ্জস্য এবং তৃতীয় সূচকটি হলো পণ্যের দৃশ্যমান ও লিখিত বিবরণী।

গবেষণায় দাবি করা হয়, ঢাকা শহরে অনলাইন কেনাকাটায় প্রতিশ্রুতিবদ্ধ পণ্য পান ২২ দশমিক ৪৫ শতাংশ ক্রেতা। গ্রহণযোগ্য মূল্যে কেনাকাটা করেন ১৬ শতাংশ। আর বিবরণ অনুযায়ী পণ্য পান ১৪ শতাংশ অনলাইন ক্রেতা। যেখানে পণ্য ডেলিভারির মূল্য গড়ে পণ্যমূল্যের ২২ শতাংশ।

গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়, সময়ের স্বল্পতা, অবস্থানগত সুবিধা, পণ্যের প্রকরণ ও ভিন্নতা—এ তিনটি কারণে অনলাইনে কেনাকাটা করের মানুষ। গত পাঁচ বছরে অনলাইনে কেনাকাটা বহুগুণ বেড়েছে। দেশে বর্তমানে ছয় হাজারের বেশি ‘সেলার রেটিংসহ’ সক্রিয় অনলাইন সাইট রয়েছে।

মেমবার রেকর্ড বুক অব মার্কেট প্লেস বাংলাদেশের তথ্যমতে, দেশে প্রায় ৪৫ হাজার অনলাইন বিক্রেতা আছেন, যারা অল্প কয়েক ধরনের পণ্য বিক্রি করে আসছেন।

বিভিন্ন বয়স, পেশা ও আর্থসামাজিক অবস্থান থেকে উঠে আসা ক্রেতাদের ওপর এ জরিপ চালানো হয়। কমপক্ষে এক বছর অনলাইনে কেনাকাটা করেছেন— এমন ১৫৬০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৯৩৬ জন পুরুষ ও ৬২৬ জন নারী রয়েছেন। গবেষণায় শুধুমাত্র নন-ফুড পণ্যদ্রব্যকে বিবেচনা করা হয়।

গবেষণাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক এস এম ইখতিয়ার আলম।

তিনি বলেন, ‘বিদেশে অনলাইন ব্যবস্থার সুফল দেখে দেশে একের পর এক অনলাইন প্রতিষ্ঠান গড়ে উঠছে। কিন্তু আমাদের দেশের লোকজন তো তাদের মতো না। দেশের অনলাইন প্রতিষ্ঠানগুলো পণ্য বিক্রির নামে প্রতারণা করে যাচ্ছেন।’

এ অধ্যাপক আরও বলেন, ‘অনলাইন কেনাকাটায় অনেক ক্ষেত্রেই পণ্য বুঝে নেওয়ার আগেই টাকা পরিশোধ করতে হয়। এক পণ্য দিতে চেয়ে আরেক পণ্য দেওয়ার ঘটনা তো আছেই। এমনকি পণ্যের পরিবর্তে ফাঁকা বাক্স হাতে ধরিয়ে দেওয়ার নজিরও কম নয়। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। কিন্তু এ ব্যাপারে কোনো নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জোর ধাক্কা খেল শাওমি ফ্যানরা, বন্ধ হল মি কমিউনিটি অ্যাপ ও ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

জোর ধাক্কা খেল শাওমি ফ্যানরা, বন্ধ হল মি কমিউনিটি অ্যাপ ও ওয়েবসাইট

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়
প্রযুক্তি সংবাদ

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়

জেমিনির ব্যর্থতায় পদ হারাতে পারেন সুন্দর পিচাই
প্রযুক্তি সংবাদ

জেমিনির ব্যর্থতায় পদ হারাতে পারেন সুন্দর পিচাই

এবছরই আসছে আইফোন ১৪
নির্বাচিত

এবছরই আসছে আইফোন ১৪

নির্বাচিত

ব্যবসা বাড়াবে শাওমি

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার
প্রযুক্তি সংবাদ

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2022

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix