Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু
Share on FacebookShare on Twitter

দেশের মেধাবী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধনের সুযোগ করে দিতে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচি শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং এটুআই-এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনের সম্মেলন কক্ষে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।

এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি, বলেন, “এসএমই ফাউন্ডেশন একটি প্রধান কাজ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করা। প্রধানমন্ত্রী যেমনটা বলেন আমরা চাকুরি দিব না চাকুরি দিতে পারে এমন উদ্যোক্তা তৈরি করবো। সেলক্ষ্যে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আজকে এসএমই ই-ডাটাবেজ তৈরির মধ্যদিয়ে যে যাত্রা শুরু হলো তা শুধু ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতই নয় সেই সাথে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাদেরও বিশাল কাজে আসবে। সরকারের যেকোনো ধরনের পরিকল্পনা গ্রহণ, সুবিধা বা প্রণোদনা প্রদানের ক্ষেত্রে এই ডাটাবেজের থেকে এসএমই উদ্যোক্তাদের সঠিক তথ্য পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, আজকে এসএমই ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে যে কার্যেক্রম শুরু হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, বলেন, “দেশে উদ্যোক্তা তৈরিতে শিল্প মন্ত্রণালয়ের সাথে একের পর এক কাজ করে যাচ্ছে আইসিটি বিভাগের এটু্আই। ২০৪১ সাল নাগাদ উন্নত অর্থনীতির উদ্ভাবনী বাংলাদেশ গড়ার জন্য দেশে উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরিতে যে ধরনের সহযোগিতা দরকার সেগুলো যথাযথভাবে প্রদানে দেশের মেধাবী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সিএসএমই ই-ডাটাবেজ কাজ করবে। আমি মনে করি, উদ্যোক্তাদের জন্য যে সেন্ট্রাল ডেটাবেজ তৈরি হচ্ছে তা কন্টাক্টলেস, পেপারলেস, ডায়নামিক ও স্মার্ট ডাটাবেজ হবে। এই ডাটাবেজে উদ্যোক্তারা শুধু নিবন্ধনই করবেন না এখান থেকে যাতে তারা সরকারের অন্যান্য সেবা – আর্থিক, বিনিয়োগ ও নীতিগত সহায়তা পেতে পারেন সে সুবিধা থাকবে। যার মাধ্যমে সরকারের এসকল সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য উদ্যোক্তারা তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে আবেদন করতে পারেন। আর এসএমই উদ্যোক্তাদের জন্য সেই সুযোগটা তৈরি করে দিতে আইসিটি বিভাগের এটুআই সহায়তা প্রদান করবে।”

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য ই-ডাটাবেজ তৈরি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, “দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসএমই খাতকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতদিন এসএমই খাতের কোনো ডাটাবেজ না থাকার কারণে এ খাতে সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব হচ্ছিল না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারের প্রণোদনা সঠিকভাবে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতেই এসএমই ই-ডাটাবেজ প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, “ডাটাবেজ তৈরির মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণেই সহজতর হচ্ছে তা নয়। আজকে যে ডাটাবেজ তৈরির উদ্বোধন হচ্ছে এতে সেসব উদ্যোক্তারা সংযুক্ত হবেন তারা সরকারি-বেসরকারি এবং বিভিন্ন পর্যায়ের তাদের সে ধরনের সুযোগ-সুবিধা বা কাঠামোগত সহযোগিতা দরকার হচ্ছে সেগুলো এই ডাটাবেজে সংযুক্ত হওয়ার মাধ্যমে সহজে উপভোগ করতে পারবেন। এজন্য আমি মনে করি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এই ডাটাবেজ তৈরি করা অত্যন্ত জরুরি। সারাদেশের এসএমই উদ্যোক্তাদের একটি ডাটাবেজ এর আওতায় নিয়ে আসার জন্য এটুআই-এর কারিগরি সহযোগিতায় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের এসএমই ই-ডাটাবেজ-এ সংযুক্ত করা হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান এবং এসএমই ই-ডাটাবেজের ওপর বিশদ উপস্থাপনা প্রদান করেন এটুআই-এর স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, এটুআই-এর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটির বিকল্প ডিপসিক ফ্রিতে ব্যবহারের উপায়
নির্বাচিত

চ্যাটজিপিটির বিকল্প ডিপসিক ফ্রিতে ব্যবহারের উপায়

অপোর ‘গেজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর’ ক্যাম্পেইন চালু
প্রযুক্তি সংবাদ

অপোর ‘গেজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর’ ক্যাম্পেইন চালু

স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি
নির্বাচিত

স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল
নির্বাচিত

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন কমেছে

ভিভো ওয়াই১২এস এখন বাজারে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই১২এস এখন বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

স্মার্টফোন পানিতে পড়লে যা করণীয়
প্রযুক্তি সংবাদ

বৃষ্টির পানিতে কি ফোনের ক্ষতি হয়?

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?
প্রযুক্তি সংবাদ

ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যে কাজটি করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জানুয়ারি ২০২২

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix