Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বস্তি থেকে মাইক্রোসফটের ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
বস্তি থেকে মাইক্রোসফটের ম্যানেজার
Share on FacebookShare on Twitter

কথায় আছে বামন হয়ে কি আর চাঁদ ধরা যায়। কথা ঠিকই আছে। তবে ইচ্ছা থাকলে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায়। তার আবারো প্রমাণ দিলেন শাহীনা আত্তারওয়ালা। মাইক্রোসফটের প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার। তবে শাহীনার এই পথ মোটেই সহজ ছিল না। বড় হয়েছেন বস্তিতে।

তার সংগ্রাম এবং দৃঢ়তা সবার মনেই এক ইতিবাচক দিককে জাগিয়ে তোলে। অনলাইনে ভাইরাল হওয়া একটি টুইটার থ্রেডে নিজের সম্পর্কে বলেছেন তিনি। টুইটারে তিনি বলেন, নেটফ্লিক্সের একটি সিরিজে তিনি তার পুরোনো বাড়ি দেখতে পান, যা তাকে সেই সময়ের দিনগুলোতে ফিরিয়ে নিয়েছে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘ব্যাড বয় বিলিওনেয়ার্স: ইন্ডিয়া’ ওয়েবসিরিজে মুম্বাইয়ের বস্তি এলাকার একটি দৃশ্যে নিজের পুরোনো বাড়ি দেখার পরে আপ্লুত হয়ে তিনি ওই টুইট করেন। সেখানেই বড় হয়েছেন শাহীনা।

তিনি লেখেন, এই ওয়েবসিরিজে মুম্বাইয়ের বস্তি এলাকার যে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটি বাড়ি আমার। আমি ২০১৫ সাল পর্যন্ত এই বাড়িতেই থেকেছি। সেই সময় জীবন খুব কঠিন ছিল। জীবনযাপনের পরিস্থিতি, লিঙ্গবৈষম্য এবং যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে প্রতি মুহূর্তে। সেখান থেকেই শাহীনা জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান।

১৫ বছর বয়সেই দেখেছেন চারপাশে নারীদের অসহায় অবস্থা, পরনির্ভরশীল, নির্যাতিত এবং পরাধীন জীবন। তিনি একেবারেই ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেননি। কঠোর পরিশ্রম করে গেছেন। ওই পরিবেশে থেকে যা করা বা ভাবা অন্যদের জন্য অসম্ভব তা ভেবেছেন তিনি।

শাহীনা বান্দ্রা রেলস্টেশনের কাছে দরগা গালি বস্তিতে থাকতেন। তার বাবা তেলের ফেরিওয়ালা ছিলেন। কাজের জন্য একসময় তিনি উত্তর প্রদেশ থেকে মুম্বাইতে চলে আসেন। শাহীনা আত্তারওয়ালা স্কুলে প্রথমবার একটি কম্পিউটার দেখার পর থেকেই এর প্রতি আকর্ষণ বোধ করেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতাম যে কম্পিউটার একটি দুর্দান্ত জিনিস, যে কেউ এর সামনে বসে থাকলে তার জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে’। কিন্তু স্কুলের পরীক্ষায় রেজাল্ট খারাপ করায় তাকে কম্পিউটার ক্লাসে যোগ দেওয়ার পরিবর্তে সেলাইয়ের কাজ শেখার ক্লাসে পাঠানো হয়। কিন্তু এরপরও তিনি প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেন।

শাহীনা স্থানীয় কম্পিউটার ক্লাসে ভর্তি হওয়ার কথা তার বাবাকে বলেছিল। কিন্তু তার বাবার সে সময় এত টাকা দেওয়ার মতো অবস্থাই ছিল না। এরপর শাহীনাকে কম্পিউটার ক্লাসে ভর্তি করতে টাকা ধার করেন। এরপর নিজের একটি কম্পিউটার কিনতে গিয়ে আরও কষ্ট করতে হয়েছিল। দুপুরের খাবার না খেয়ে হেঁটে বাড়ি ফিরতেন শাহীনা। সেই টাকা বাঁচিয়ে রাখতেন কম্পিউটার কেনার জন্য।

তবে নিজের সাফল্যের জন্য বরাবর বাবাকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। শাহীনা বলেন, আমার বাবা একজন ফেরিওয়ালা ছিলেন। রাস্তায় ঘুমাতেন ঠিকই কিন্তু স্বপ্ন দেখতে ছাড়েননি। ভাগ্য, কঠোর পরিশ্রম এবং লড়াই করে গেছে সবসময়।

তার বাবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু তার আতর শিল্প সবকিছু বদলে দিয়েছে। বস্তিতে কয়েক দশক বসবাস করার সময় তার ধৈর্য এবং ত্যাগ আমাদের একটি উন্নত জীবনের দিকে নিয়ে আসতে সাহায্য করেছে। আমরা টাকা জমানোর জন্য কম খরচে জীবনযাপন করতেন। প্রয়োজনীয় নানান জিনিসও অনেক সময় কেনেননি।

শাহীনা একসময় প্রোগ্রামিং ছেড়ে দিয়ে ডিজাইনে ক্যারিয়ার গড়ার অপশন বেছে নেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ডিজাইনে সম্ভাবনা আছে এবং সবকিছু বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের হাতিয়ার হল প্রযুক্তি।

মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে বিকম এ স্নাতক হন শাহিনা। পরে তিনি এনআইআইটি থেকে ভিজ্যুয়াল কমিউনিকেশন অ্যান্ড ডিজাইনে ডিপ্লোমা করেন। ডিজাইন নিয়ে পড়াশোনো শেষ করে তিনি বিভিন্ন সংস্থার পণ্যের ডিজাইন শুরু করেন। এরপর ২০২১ সালে তার ঝুলিতে আসে মাইক্রোসফটের চাকরি। ধীরে ধীরে ডিজাইন বিভাগের প্রধান হন।

নিজের অদম্য চেষ্টায় আজ তিনি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ডিজাইন লিডার। মুম্বাইয়ের একটি প্রশস্ত অ্যাপার্টমেন্টে বসবাস করেন। ২০২১ সালে শাহীনা ফ্ল্যাটটি কিনেছেন। যেখানে ব্যালকনি থেকে আকাশ দেখা যায়।

শাহীনা মনে করেন, জীবনে কিছু অর্জনের জন্য নিজের দক্ষতা বৃদ্ধি করা উচিত। কোনো না কোনো দিন সেটাই গেম চেঞ্জার হয়ে যাবে জীবনে। শাহীনার স্বামী এবং এক বছরের সন্তান নিয়ে গোছানো সংসার।

এরই মধ্যে শাহীনার এই টুইটে লাইক পড়েছে কয়েক হাজার। ভাইরাল হয়েছে ভিডিও। কুর্নিশ জানিয়ে মন্তব্য করেছেন একাধিক।

শাহীনা আত্তারওয়ালা তার মতো অল্প বয়সী মেয়েদের উপদেশ দিয়েছেন যে, শিক্ষা, দক্ষতা এবং ক্যারিয়ার অর্জনের জন্য যা কিছু দরকার তা করুন। এটাই অল্প বয়সী দরিদ্র মেয়েদের জন্য জীবনমান পরিবর্তনের সবচেয়ে বড় উপায়।

Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফাইভজি ফোন আনল নকিয়া
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফাইভজি ফোন আনল নকিয়া

আসছে পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি৩৩
নির্বাচিত

আসছে পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি৩৩

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন
নির্বাচিত

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন

যুক্তরাষ্ট্রে ৩ এনএম চিপ উৎপাদন করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ৩ এনএম চিপ উৎপাদন করবে অ্যাপল

নতুন দুই ৫জি ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

নতুন দুই ৫জি ফোন আনল রিয়েলমি

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix