Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 December 2021
ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
Share on FacebookShare on Twitter

বিখ্যাত কিংবা সমাজে পরিচিত বা সুনাম রয়েছে, এমন মানুষদের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা ধরনের প্রতারণার ঘটনা প্রায়ই অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, প্রোফাইল ফটো থাকে অবিকল একই। অ্যাকাউন্টে গেলে দেখা যায়, আসল ব্যক্তি যা পোস্ট করছেন, নকল বা ছদ্মবেশী অ্যাকাউন্টেও একই পোষ্ট থাকে, বন্ধু তালিকাও থাকে প্রায় একই।

ফেসবুক একে বলছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ‘ইমপারসোনেটিং’ বা ছদ্মবেশী অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে কোন একজন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান সেজে অন্যকে ধোঁকা দিচ্ছে বা প্রতারণা করছে কেউ। ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম করে যখন অন্য কারো সঙ্গে প্রতারণা করা হয়, অধিকাংশ সময় প্রতারণার শিকার ব্যক্তি বুঝতেও পারেন না আসলে কার দ্বারা প্রতারিত হলেন।

পুলিশ বলছে, যৌন হয়রানি, অবৈধ আর্থিক লেনদেন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয় এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে। অভিযোগ পেলে এসব প্রতারণা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ আসার আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েন মানুষ।

পুলিশ বলছে, অনেক ক্ষেত্রে অভিযোগও জানাতে চান না ভুক্তভোগীরা। এরকম কিছু খন্ড খন্ড ঘটনা দেখতে পাওয়া যায়। অনেকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে প্রেম করে টাকা হারাচ্ছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সেলেব্রেটি সংবাদপাঠিকার অফিসে এক ব্যক্তি এসে হাজির হয়ে দাবি করেন, ওই সংবাদপাঠিকা তার ‘প্রেমিকা’ এবং তাদের বাগদানও হয়ে গেছে। ফেসবুকে তাদের প্রেম হয়েছে।

ওই ব্যক্তি “জোর করে অফিসে ঢুকতে চেষ্টা চালাচ্ছিলেন। অফিসে হুলস্থুল পড়ে গেল, কিন্তু আমি তো তাকে চিনি না”, বলছিলেন ওই সংবাদ পাঠিকা।

একেবারে আকাশ থেকে পড়ার মত ঘটনা। এই ব্যক্তিকে চেনারতো প্রশ্নই আসে না, তার নামও তিনি কোনদিন শোনেননি। ভারী বিব্রতকর অবস্থা!

পরে জানা গেল, তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ওই ব্যক্তির সাথে প্রেম করেছে অন্য কেউ। অনেক চেষ্টার পর ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর থানায় জিডি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের উপ-কমিশনার এএফএম আল কিবরিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেছেন, ফেসবুকে একজনের ছদ্মবেশ ধারণ করে অ্যাকাউন্ট খুলে প্রতারণার প্রতি মাসে গড়ে ১০০টির মত এমন অভিযোগ আসে পুলিশের কাছে। এর মধ্যে ঢাকায় প্রতিদিন এ সংক্রান্ত চার থেকে পাঁচটি অভিযোগ আসে। এর মধ্যে আর্থিক প্রতারণা যেমন রয়েছে, তেমনি যৌন হয়রানি, অ্যাকাউন্টে পোষ্ট করা ছবি থেকে ভুয়া ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, এবং মানহানির মত অপরাধ তৎপরতা রয়েছে। ইমপার্সনেশনের শিকার যেমন ব্যক্তি হন তেমনি প্রতিষ্ঠানও হয়।

যেভাবে সতর্ক থাকবেন

পুলিশে সাইবার ক্রাইম উপ-কমিশনার এএফএম আল কিবরিয়া বলেন, এক্ষেত্রে আগে থেকে সতর্কতা গ্রহণ প্রায় অসম্ভব একটি ব্যাপার। এটি যার অ্যাকাউন্ট ইমপার্সনেট করা হয়েছে তিনিও যেমন বুঝতে পারেন না, তেমনি ইমপার্সনেটেড অ্যাকাউন্ট থেকে যাওয়া বার্তাও আসল ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছে কি-না, সেটাও নিশ্চিত হওয়া কঠিন।

‘কারণ এ ধরনের অপরাধ হয় টার্গেটেড। অপরাধীরা কাকে টার্গেট করছে, সেটা কারো পক্ষেই হয়ত আগে থেকে বোঝা সম্ভব নয়।’ বলেন কিবরিয়া।

তবে তার পরামর্শ হচ্ছে, কিছুদিন পর পর নিজের নাম লিখে সার্চ দিয়ে পরীক্ষা করা উচিত একই নাম এবং ছবি দিয়ে আরো কোন প্রোফাইল ফেসবুকে আছে কি না। থাকলে সাথে সাথে আইনি ব্যবস্থা নিতে হবে। আইনি ব্যবস্থার ক্ষেত্রে প্রথমেই থানায় একটি জিডি বা সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন কিবরিয়া। পরবর্তী ধাপে মামলা দায়ের করতে হবে।

এছাড়া বন্ধু-সহকর্মী-স্বজন যার কাছ থেকে কোন ছবি বা অর্থ চেয়ে বার্তা বা কোন হুমকি পেলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করুন। তার কাছ থেকে জানার চেষ্টা করুন আপনার মনে জাগা প্রশ্নের জবাব।

ফেসবুকে যেভাবে রিপোর্ট করবেন

ইমপার্সনেটেড অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ফেসবুকের নিজস্ব ব্যবস্থা রয়েছে।

এজন্য ফেসবুকের প্রোফাইল সেটিংসে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে যেতে হবে।

সেখানে গিয়ে হেল্প সেন্টার ক্লিক করলে কয়েকটি অপশন আসবে, এর একটি হচ্ছে ‘পলিসিস অ্যান্ড রিপোটিং’।

এই অপশনে ক্লিক করলে আসবে ‘হ্যাকড অ্যান্ড ফেইক অ্যাকাউন্ট’ বিভাগ।

এখানে আসবে ইমপার্সনেশন অ্যাকাউন্টস, সেখানে বলা আছে কিভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার কোন ছদ্মবেশীর দখলে চলে গেলে কী করতে হবে।

ফেসবুক বলছে, ছদ্মবেশী নকল প্রোফাইলটি প্রথমে খুঁজে বের করতে হবে।

এরপর সেখানে গিয়ে কাভার ফটোর ওপর তিনটি ডট চিহ্ন রয়েছে।

তাতে ক্লিক করলে কোন পেজ বা প্রোফাইলকে রিপোর্ট করার নির্দেশনা ভেসে উঠবে।

নির্দেশনা অনুযায়ী রিপোর্ট করলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে ফেসবুকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাচ্ছে স্মার্টফোন!

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই কাজটি না করলে বিপদে পড়বেন
নির্বাচিত

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই কাজটি না করলে বিপদে পড়বেন

এমপিদের জন্য এলো অ্যাপ: ‘আমার সংসদীয় এলাকা’
নির্বাচিত

এমপিদের জন্য এলো অ্যাপ: ‘আমার সংসদীয় এলাকা’

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’
প্রযুক্তি সংবাদ

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’

নতুন ৩ গ্যালাক্সি ল্যাপটপ আনল স্যামসাং
নির্বাচিত

নতুন ৩ গ্যালাক্সি ল্যাপটপ আনল স্যামসাং

বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
লিড স্টোরি

বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2021

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix