Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবসার নতুন খাতে অ্যাপল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 March 2019
Share on FacebookShare on Twitter

সংবাদ ও টিভি চ্যানেলের ব্যবসা শুরু করছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। দ্রুত বর্ধনশীল কন্টেন্ট স্ট্রিমিং বাজারে প্রবেশ করে রীতিমতো নতুন মিডিয়া মোগল হয়ে উঠতে চাইছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের এক হাজার আসনবিশিষ্ট স্টিভ জবস থিয়েটারে গতকালই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা। এতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন হলিউডের নামিদামি তারকারাও। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেনিফার অ্যানিস্টোন, রিজ উইদারস্পুন ও স্টার ওয়ার্সের পরিচালক জে জে অ্যাব্রামস।

ধারণা করা হচ্ছে, স্ট্রিমিং ব্যবসার মধ্য দিয়ে নেটফ্লিক্স, অ্যামাজন, হুলুর মতো স্ট্রিমিং মিডিয়ার প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে অ্যাপল। নতুন কন্টেন্ট তৈরি ও স্ট্রিমিং সার্ভিসের দৌড়ে এগিয়ে থাকতে কোম্পানিটি ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে বলে জানা গেছে। শুধু তা-ই নয়, সংবাদ প্রকাশকদের নিয়ে নতুন একটি প্লাটফর্মও প্রকাশ করবে অ্যাপল। এ দলে ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্সের মতো সংবাদ সংস্থা রয়েছে বলে বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এ পরিকল্পনা নিয়ে বেশ উচ্চাভিলাষী অ্যাপল। আয়ের অর্ধেক দেয়ার দাবি করার কারণে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো অনেক স্বনামধন্য সংবাদমাধ্যমই অ্যাপলের সঙ্গে থাকছে না।

দ্য ভার্জের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এইচবিও, শোটাইম ও স্টার্জের মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি করতে অ্যাপল এখন কন্টেন্ট স্টোর গঠনে গুরুত্ব দিচ্ছে।

২০১১ সালের আগস্টে স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপলের দায়িত্ব নেন টিম কুক। ২০১১ সালে জবস যখন মারা যান তখন অ্যাপলের বাজারমূল্য ছিল ৩০ হাজার কোটি ডলার, বর্তমানে যা তিন গুণ বেড়েছে। কুকের হাত ধরে অ্যাপল এক বিশাল ক্ষমতাশালী কোম্পানি হিসেবে গড়ে উঠেছে। নাম করে নিয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে। কিন্তু আইফোনের বিক্রি কমে যাওয়ায় অ্যাপল এ মুকুট এবার হারাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইফোনকে এ প্রজন্মের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সফল ভোক্তাপণ্য হিসেবে উল্লেখ করা যায়। এরই মধ্যে বিশ্বব্যাপী আইফোন বিক্রি হয়েছে ২০০ কোটি ইউনিটেরও বেশি। শুধু এই একটি পণ্য বিক্রি করেই কোম্পানিটি ২৪ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে। কিন্তু সম্প্রতি আইফোনের বিক্রি কমে গেছে। জানুয়ারিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আয় ও মুনাফা কমে যাওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। মূলত আইফোন বিক্রি কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় আয়ের উেস বৈচিত্র্য আনতে যাচ্ছে কোম্পানিটি।

অ্যাপলের ‘সার্ভিসেস সেক্টরে’ পেয়িং সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩৬ কোটি। অ্যাপলের এ খাতভুক্ত সেবাগুলোর মধ্যে রয়েছে আইটিউনস, অ্যাপল মিউজিক, দ্য অ্যাপ স্টোর, আইক্লাউড ও অ্যাপল পে। সর্বশেষ প্রকাশিত প্রান্তিক প্রতিবেদনের তথ্য বলছে, ওই তিন মাসে এ খাত থেকে অ্যাপলের আয় হয়েছে রেকর্ড ১ হাজার ৯০ কোটি ডলার। যদিও এটি ওই সময়ের মোট আয়ের কিয়দংশ মাত্র। আয়ের জন্য অ্যাপল এখনো আইফোনের ওপর খুবই নির্ভরশীল।

পরামর্শক প্রতিষ্ঠান মাল্টিক্যারিয়েট সলিউশনের ব্যবস্থাপনা অংশীদার ম্যাক্স উলফ অ্যাপল প্রধানের মিডিয়া ব্যবসা চালু করা প্রসঙ্গে বলেন, নিজেদের ‘গণ্ডির’ ভেতরে গ্রাহকদের ধরে রাখার ইচ্ছা থেকে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তবে অ্যাপলের নতুন পরিকল্পনাটি বাস্তবায়নের ধরন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কন্টেন্টের বিষয়বস্তু, সেবাগ্রহণের খরচ ও তীব্র প্রতিযোগিতার স্ট্রিমিং বাজারে নিজেদের অনন্যতা প্রমাণে অ্যাপলের পদক্ষেপ কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছে সবাই।

এ বিষয়ে বিশ্লেষক অভি গ্রিনগার্টের অভিমত, যদি পর্যাপ্ত কন্টেন্ট থাকে তাহলে গ্রাহকরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে এটি নতুন কিছু নয়, ফলে এখানে ভালো করা কঠিন।

তবে স্ট্রিমিংয়ের জগতে শুধু নেটফ্লিক্স ও অ্যামাজন নয়, বিনোদন মিডিয়ার আরো বেশকিছু জায়ান্টের মুখোমুখি হতে হবে অ্যাপলকে। এমনই এক প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি। চলতি বছরই ডিজনি প্লাস নামে নতুন স্ট্রিমিং সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র: এএফপি, রয়টার্স

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের সাহায্যে চলবে ওয়ালটন স্মার্ট এসি
কিভাবে করবেন

এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি
প্রযুক্তি সংবাদ

নতুন এআই মডেল আনল মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে

প্রযুক্তি সংবাদ

যাত্রা শুরু করলো ‘টেকনিশিয়ান’ অ্যাপ

ইন্সটাগ্রাম
নির্বাচিত

ইন্সটাগ্রাম থেকে ছবি ডাউনলোড করবেন যেভাবে

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন
নির্বাচিত

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন

Load More

ট্রেন্ডিং টপিক

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 March 2019

ব্যবসার নতুন খাতে অ্যাপল?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix