Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গোপ্রো আনবে ‘বিশেষায়িত’ নতুন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 February 2022
gopro
Share on FacebookShare on Twitter

ক্যামেরা লাইনআপের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাকশন ক্যামেরা নির্মাতা গোপ্রো। আগামী বছরই আরো বিশেষায়িত ক্যামেরা আনার কথা বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিক উডম্যান।

বৃহস্পতিবার কোম্পানির শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপস্থাপনায় তিনি জানিয়েছেন, এখনকার ‘হিরো’ ও ‘ম্যাক্স’ মডেলের বাইরে ২০২৩ সালে আরো দুটি নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে নতুন মডেলেও এখনকার ক্যামেরা প্রযুক্তিই ব্যবহার করবে গোপ্রো।

অতীতে স্ক্রিনবিহীন ‘সেশন’ ক্যামেরা থেকে শুরু করে হিরো ৩ এবং ৭ লাইনআপের অধীনে বিভিন্ন রঙভিত্তিক মডেল বাজারজাত করেছে গোপ্রো। সেই দৃশ্যপট পাল্টেছে হিরো ৮ মডেলটি দিয়ে।

হিরো ৮-এর অভিষেকের পর থেকে কেবল ‘ফ্ল্যাগশিপ’ মডেল বাজারজাত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, মানভেদে তিন স্তরের পণ্য বাজারজাতকরণ কৌশলে ফিরতে চায় না গোপ্রো।

কোম্পানির প্রতিষ্ঠাতা উডম্যান বলেছেন, প্রতিষ্ঠানের আগের ব্যবসা কৌশলে একই ক্রেতার জন্য একাধিক মডেলের ক্যামেরা বানাতো গোপ্রো। কিন্তু, এবার বিশেষায়িত মডেল নির্মাণের পরিকল্পনা করেছে তার প্রতিষ্ঠান, যা হিরো ও ম্যাক্স মডেল দুটির ক্রেতাদের বাইরে ‘একেবারেই ভিন্ন ক্রেতাদের আকৃষ্ট করবে’।

গোপ্রো কেবল সবার ব্যবহারের উপযোগী ‘সুইস আর্মি নাইফ’ ধাঁচের ক্যামেরা বানাতে চায় না। এবার পেশাদার ফটোগ্রাফির বাজারে অবস্থান গড়ার কথা বলেছেন তিনি।

এ ছাড়া ক্রেতাদের জন্য ‘প্রিমিয়াম’ মানের ক্যামেরা নির্মাণের কথা বলেছে গোপ্রো। বর্তমান ‘হিরো’ এবং ‘হিরো ৩৬০’ মডেল দুটি দিয়ে প্রয়োজন মিটছে না যাদের, সেই ক্রেতাদের চাহিদায় গুরুত্ব দিতে চায় এ কোম্পানি।

তবে নতুন মডেলগুলো যে বিদ্যমান প্রযুক্তি নির্ভর হবে, সেটি নিশ্চিত করেছেন উডম্যান। ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য একাধিক মডেলের নকশা করলেও অভ্যন্তরীণ প্রযুক্তি থাকবে একই।

নতুন ক্যামেরার পাশাপাশি সফটওয়্যারভিত্তিক নতুন সেবার কথাও বলেছে গোপ্রো। ভবিষ্যতের রোডম্যাপে ‘নতুন ক্লাউড সক্ষমতা এবং সাবস্ক্রিপশন-ভিত্তিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনও’ আছে বলে জানিয়েছে তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বরিশালে আঞ্চলিক কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

বরিশালে আঞ্চলিক কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের সহকর্মী নাকি নিয়ন্ত্রক শক্তি?

কম দামে ৮ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

কম দামে ৮ জিবি র‌্যামের ফোন

প্রযুক্তি সংবাদ

ফোনের জন্য ১২জিবি র‍্যাম বানাচ্ছে স্যামসাং

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প
নির্বাচিত

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2022

গোপ্রো আনবে ‘বিশেষায়িত’ নতুন ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV