Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভালোবাসার উপহার বেচে দিয়ে মিলিয়নিয়ার তিনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসার উপহার বেচে দিয়ে মিলিয়নিয়ার তিনি
Share on FacebookShare on Twitter

ভালোবাসার জোরে তো কত কিছুই হয়! তবে ভালো খবরটা খুব একটা কান পর্যন্ত পৌঁছায় না, যতটা পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়ার দেয়ালে উঠে আসে নেতিবাচক খবরগুলো। আজকালতো প্রেমের কারণে খুন-খারাবি ডালভাত হয়ে গেছে!

ভালোবাসার জোরে যে ভালো কিছু হয়, তার সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত হতে পারে জনপ্রিয় শব্দ ধাঁধার খেলা ওয়ার্ডল। সম্প্রতি এই নিউইয়র্ক টাইমসের কাছে গেমটি বেচে দিয়েছেন এর নির্মাতা। রাতারাতি মিলিয়নিয়ার বনে গেছেন তিনি! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রুকলিনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল এই জনপ্রিয় গেমের নির্মাতা। এটি তিনি বানিয়েছিলেন তাঁর বান্ধবীর জন্য। লকডাউনে ঘরবন্দী জীবনের অলস সময়টাকে একটু উপভোগ্য করে তুলতে প্রেমিকার পছন্দের শব্দ ধাঁধায় মেতে উঠেছিলেন তিনিও। গেমের নামটাও ‘ওয়ার্ডল’ রাখা মূলত প্রিয়জনকে চমকে দেওয়ার জন্যই।

গত বছরের ১ নভেম্বর গেমটি অ্যাপ স্টোরে আপলোড করেন জম ওয়ার্ডল। সেদিন খেলেছিল মাত্র ৯০ জন। মাত্র দুই মাসের ব্যবধানে দৈনিক সক্রিয় গেমারের সংখ্যা দাঁড়ায় ৩ লাখের বেশি!

হালের ক্রেজ ‘ওয়ার্ডল’ গেম কিনে নিল নিউইয়র্ক টাইমসহালের ক্রেজ ‘ওয়ার্ডল’ গেম কিনে নিল নিউইয়র্ক টাইমস
জশ ওয়ার্ডল এর আগে রেডিটে একটি অ্যাপ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। ওই সময় একদল সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করেছিলেন তিনি। তবে এবার শব্দজব্দ তৈরি করতে কারও সহায়তা নেননি। একাই খেটেখুটে করেছেন। প্রিয়জনের জন্য উপহার বলে কথা! গোটা লকডাউন কালটা বান্ধবী পলক শাহর সঙ্গে শব্দ ধাঁধা খেলে কাটিয়েছেন তিনি।

অবশ্য ২০১৩ সালেই এমন একটা প্রোটোটাইপ বানিয়েছিলেন ওয়ার্ডল। কিন্তু বন্ধুরা তাতে আগ্রহ না দেখানোর কারণে সেই প্রজেক্ট বাতিল করেন। ২০২০ সালে পলক শাহ এবং তিনি নিউইয়র্ক টাইমস পত্রিকার স্পেলিং বি এবং দৈনিক ক্রসওয়ার্ডে গেমের ভক্ত হয়ে যান। তখনই ওয়ার্ডল বানানোর কাজে নেমে পড়েন। তাতে পলকেরও অংশগ্রহণ ছিল।

ওয়ার্ডল গেমের মাধ্যমে জিম্মি অবস্থা থেকে যেভাবে মুক্ত হলেন বৃদ্ধাওয়ার্ডল গেমের মাধ্যমে জিম্মি অবস্থা থেকে যেভাবে মুক্ত হলেন বৃদ্ধা
ওয়ার্ডল নিজেও স্বীকার করেছেন, পলক এই গেমের ‘ভাগ্যবান প্রথম প্রাপক’ হলেও সাধারণের জন্য এটি উন্মুক্ত করার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রিয়জনের এই চমৎকার উপহার পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে পলক বলেন, এখন দৈনন্দিন রুটিনে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে। সকালে জেগে ওঠেন নতুন আগ্রহ নিয়ে। স্পেলিং বি দিয়ে ওয়ার্মআপ হন। বলতে গেলে ওয়ার্ডলের জন্য এটা তাঁর প্রস্তুতি। নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এবং ক্রিপ্টিক ক্রসওয়ার্ডও পছন্দ করেন পলক।

গেমটি এখন সাধারণের জন্য উন্মুক্ত। লাখ লাখ মানুষ খেলছে। এটি নিয়ে মোটেও মনঃক্ষুণ্ন নন পলক। তিনি বলেন, ‘এটা যদিও মূলত শুধু আমার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু ব্যাপারটা সত্যিই মিষ্টি। জশ এভাবেই ভালোবাসা প্রকাশ করে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়
প্রযুক্তি সংবাদ

ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়

নতুন ইসলামিক অ্যাপ বাংলা কুরআন
প্রযুক্তি সংবাদ

নতুন ইসলামিক অ্যাপ বাংলা কুরআন

করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!
প্রযুক্তি সংবাদ

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!

ডাক বিভাগের কাছে নগদের নিয়ন্ত্রণ পুরোপুরি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের কাছে নগদের নিয়ন্ত্রণ পুরোপুরি হস্তান্তর

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
নির্বাচিত

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২২

ভালোবাসার উপহার বেচে দিয়ে মিলিয়নিয়ার তিনি

Techzoom.TV |
TechzoomTV