Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে দুটি স্টার্টআপকে সহযোগিতা করবে অ্যাকসেঞ্চার ও মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশে দুটি স্টার্টআপকে সহযোগিতা করবে অ্যাকসেঞ্চার ও মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে দুটি স্টার্টআপকে সহযোগিতা প্রদান করছে অ্যাকসেঞ্চার (এনওয়াইএসই: এসিএন) এবং মাইক্রোসফট। স্টার্টআপ দুটির নতুন সমাধানের বিস্তৃতিতে এবং তাদের ব্যবসায়িক মডেলের কার্যকারিতা বৃদ্ধিতে এ সহায়তা প্রদান করা হচ্ছে। স্টার্টআপ দুটি সামাজিক প্রভাব এবং সাসটেইনিবিলিটিকে প্রাধান্য দিয়ে কাজ করে। 

প্রজেক্ট অ্যামপ্লিফাই শীর্ষক অংশীদারিত্বভিত্তিক এ প্রকল্প এশিয়া প্যাসিফিক অঞ্চলজুড়ে ৩৩টি স্টার্টআপের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে। উদ্যোগটি ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা এবং আরও অনেক দেশের ব্যবসায়িক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের কার্যক্রমের সম্প্রসারণ ঘটিয়েছে। এশিয়ার সম্ভাবনাকে গতিময় করে তোলা এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলসহ বিশ্বব্যাপী কোটি মানুষের জীবনকে উন্নত করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে উদ্যোগটি কাজ করছে। 

বাংলাদেশ থেকে যেসকল উদ্দেশ্য-নির্ভর স্টার্টআপ প্রজেক্ট অ্যামপ্লিফাই’তে অংশ নিচ্ছে, তাদের মধ্যে রয়েছে: নিরাময় হেলথ এবং প্রাভা হেলথ। দুটি স্টার্টআপই প্রদর্শন করেছে যে তাদের পণ্য, পরিষেবা এবং ক্রিয়াকলাপ গুলো কিভাবে গুরুত্বপূর্ণ সামাজিক এবং পরিবেশগত সমস্যার সমাধান করতে সক্ষম।   

প্রজেক্ট অ্যামপ্লিফাইয়ের মাধ্যমে দুটি স্টার্টআপই অ্যাকসেঞ্চার এবং মাইক্রোসফ্ট উভয়ের কাছ থেকে সর্বশেষ প্রযুক্তির পাশাপাশি পরামর্শ নেয়ার এবং সহায়তা পাওয়ার সুযোগ পাবে। নিরাময় হেলথ ও প্রাভা হেলথ যেনো নিজেদের সমাধানের প্রভাব এবং সামাজিক সুবিধাগুলো কার্যকর করে তুলতে পারে এবং এর বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়, এজন্য মাইক্রোসফট ও অ্যাকসেঞ্চার এ স্টার্টআপ দুটিকে টেস্ট এবং প্রুফ-অফ-কনসেপ্ট যাচাই করতে সহায়তা করবে। 

এ বিষয়ে অ্যাকসেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর ও টেকনোলজি সাসটেইনিবিলিটি ইনোভেশন লিড সঞ্জয় পোদ্দার বলেন, “সামাজিক উদ্যোগসমূহ তাদের সমাধানের বিস্তৃতিতে প্রযুক্তিগত সুবিধার প্রাপ্তি এবং উদ্ভাবনী দক্ষতার অভাব সহ নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অ্যাকসেঞ্চার এবং মাইক্রোসফট উভয়ের প্রযুক্তিগত দক্ষতা এবং নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এই ব্যবধান হ্রাসে সহায়তা করতে পারি। এই সামাজিক উদ্যোগগুলো তাদের পরিসর বাড়ানোর সাথে সাথে আমরা আমাদের কমিউনিটিতে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবো বলে মনে করি; কেননা, এ মানুষগুলোর সাসটেইনিবিলিটি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি সংশ্লিষ্ট সহায়তা প্রয়োজন।”

মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “সহ-উদ্ভাবন এবং আস্থাপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি কিছু অর্জনের লক্ষ্যে মাইক্রোসফটে আমরা প্রতিষ্ঠান ও ব্যক্তির ক্ষমতায়নে কাজ করি। প্রজেক্ট অ্যামপ্লিফাই -এর অধীনে সামাজিক উদ্যোগগুলো এ সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করে। এ উদ্যোগগুলোর বিস্তৃতিতে এবং তারা যেনো সমাজে অর্থবহ পরিবর্তন নিয়ে আসতে পারে এজন্য তাদের  প্রযুক্তি, দক্ষতা এবং ইকোসিস্টেম সংশ্লিষ্ট সহায়তা দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। অ্যাকসেঞ্চারের সাথে অংশীদারিত্ব লক্ষ্যনির্ভর ব্যবসায় উদ্যোগগুলোর আজীবন লালিত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এবং লক্ষাধিক মানুষের জীবনে বৃহত্তর ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

পরিবেশ ও সমাজ সম্পর্কিত জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রতিষ্ঠানের টেকসই লক্ষ্যমাত্রা সমূহকে এগিয়ে নিতে স্টার্টআপগুলোকে প্রযুক্তিগত সহায়তা করার দিকে মনোনিবেশ করবে অ্যাকসেঞ্চার। অন্যদিকে, প্রজেক্ট অ্যামপ্লিফাইয়ে মাইক্রোসফটের সম্পৃক্ততা প্রতিষ্ঠানটির গ্লোবাল সোশ্যাল অন্টারপ্রনারশিপ প্রোগ্রামের অংশ। এ প্রোগ্রাম বৈশ্বিকভাবে সবার কল্যাণে কাজ করার ক্ষেত্রে সামাজিক উদ্যোগগুলোর সহায়তার উদ্দেশ্যে তৈরি। গ্লোবাল সোশ্যাল অন্টারপ্রনারশিপ প্রোগ্রামটি সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য প্রযুক্তি, শিক্ষা, গ্রাহক এবং অনুদান সংশ্লিষ্ট সুযোগ তৈরিতে সহায়তা করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি২১: সেলফি ছাড়াও তিনটি অ্যাপে ব্যবহার করা যাবে ডুয়েল স্পটলাইট
প্রযুক্তি বাজার

ভিভো ভি২১: সেলফি ছাড়াও তিনটি অ্যাপে ব্যবহার করা যাবে ডুয়েল স্পটলাইট

গুগলের নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’: অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’: অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে

মুখের কথায় চলবে টিভি
নির্বাচিত

মুখের কথায় চলবে টিভি

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান

চোখে আলো লাগায় টুইটার অফিস থেকে সরল ‘এক্স’ লোগো
নির্বাচিত

চোখে আলো লাগায় টুইটার অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
নির্বাচিত

হুয়াওয়েকে পেছনে ফেলল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix