Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 February 2022
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বেইজিং বলেছে, গত সপ্তাহে অ্যাপ নিষিদ্ধ করাসহ চীনা কোম্পানির বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নিয়েছে, সে ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেন, ভারতীয় কর্তৃপক্ষ সে দেশে চীনা কোম্পানি ও সংশ্লিষ্ট পণ্যের বিরুদ্ধে একের পর এক দমনমূলক ব্যবস্থা নিচ্ছে। এতে চীনা কোম্পানিগুলোর আইনসিদ্ধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি গত সপ্তাহে সিএনএন বিজনেসকে জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এর কয়েক দিন পর চীনা কর্তৃপক্ষ এ প্রতিক্রিয়া জানিয়েছে।

সিএনএন বলেছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলোর মধ্যে অনেকগুলো টেনসেন্ট, আলিবাবা ও নেটইজির মতো প্রযুক্তি কোম্পানির মালিকানাধীন।

এ ছাড়া গত সপ্তাহে চীনা কোম্পানি হুয়াওয়ে বলেছে, ভারতের রাজস্ব কর্তৃপক্ষ সম্প্রতি তাদের কার্যালয় পরিদর্শন করেছে। এ সময় তারা হুয়াওয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করে।

এ পরিপ্রেক্ষিতে হুয়াওয়ে বলেছে, ‘আমরা আত্মবিশ্বাসী, ভারতে আমাদের সব কার্যক্রম আইন ও প্রবিধানের সঙ্গে সংগতিপূর্ণভাবে চলছে। এ ছাড়া আমরা ভারত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।’

এ পরিদর্শন নিয়ে হুয়াওয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে রয়টার্স অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতের কর কর্তৃপক্ষ মঙ্গলবার নয়াদিল্লি, গুরুগ্রাম ও বেঙ্গালুরুতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি চালায়।

স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স আরও জানিয়েছে, আয়কর বিভাগের কর্মকর্তারা হুয়াওয়ের আর্থিক নথি, হিসাব বই, কোম্পানির রেকর্ড, ভারতের ব্যবসা ও বিদেশি লেনদেনের কাগজপত্র খতিয়ে দেখেছেন। শুধু তা–ই নয়, কার্যালয় থেকে কিছু নথি জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ভারত এই প্রথম চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে, বিষয়টি তেমন নয়। এর আগে ২০২০ সালের মে মাসে গলওয়ান সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের হাতাহাতির ঘটনার পর ভারতে যে প্রবল জাতীয়তাবাদী জোয়ার ওঠে, এর জেরে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটিকসহ ২০০টির বেশি অ্যাপ নিষিদ্ধ করে ভারত, যার বেশির ভাগই ছিল চীনা।
শুধু অ্যাপ নিষিদ্ধ করা নয়, সে সময় চীনা পণ্য ও পরিষেবা বর্জনের ডাক উঠেছিল ভারতে। চীনের প্রযুক্তিশিল্পের প্রভাব থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিল সরকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে ‘লিব্রা’ দেওয়ার প্রলোভনে ছড়াচ্ছে স্ক্যাম
প্রযুক্তি সংবাদ

কম দামে ‘লিব্রা’ দেওয়ার প্রলোভনে ছড়াচ্ছে স্ক্যাম

ভিভো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এক্স৫০ প্রো প্লাস
নির্বাচিত

ভিভো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এক্স৫০ প্রো প্লাস

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি

দেশের প্রথম স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো গ্রামীণফোন
টেলিকম

দেশের প্রথম স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো গ্রামীণফোন

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ
নির্বাচিত

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি
নির্বাচিত

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2022

ভারতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি

Techzoom.TV |
TechzoomTV