Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুখের কথায় চালু, বন্ধ হবে এসি

বাংলা ভয়েস কন্ট্রোল এসি উন্মোচন করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
মুখের কথায় চালু, বন্ধ হবে এসি
Share on FacebookShare on Twitter

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভয়েস কন্ট্রোল এসি উন্মোচন করলো ওয়ালটন। এখন রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে ওয়ালটন এয়ারকন্ডিশনার চালু বা বন্ধ করা যাবে। বিশ্বে প্রথম এ প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।

উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো অফলাইন ভয়েস কন্ট্রোল প্রযুক্তির এসি বাজারে ছাড়ে ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর ওয়ালটনের এই এসিটি ইংরেজিতে বিভিন্ন কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। বাজারে আসার সঙ্গে সঙ্গে ওয়ালটনের কথা বলা এসি বিপুল সাড়া ফেলে। এর প্রেক্ষিতে এবার মায়ের ভাষা বাংলায় কথা বলা এসি আনলো ওয়ালটন। ‘স্বাগতম ওয়ালটন’ বললেই এ প্রযুক্তির এসি সচল হবে। ‘এসি চালু’ বললেই সেটি স্বয়ংক্রিভাবে চালু হবে। আবার ‘এসি বন্ধ’ বললে নিজে থেকে বন্ধ হবে।

এ উপলক্ষ্যে রোববার (২০ ফেব্রুয়ারি, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘বাংলা ভয়েস কন্ট্রোল এসি’ উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মাহবুবুল আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, আরএন্ডআই (গবেষনা ও উদ্ভাবন) বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মোহাম্মদ ইউসুফ আলী, আনিসুর রহমান মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর রাকিব উদ্দীন, শাহজাদা সেলিম, ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, এসির আরএন্ডআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, বাংলা ভয়েস কন্ট্রোল এসি ওয়ালটন আরএন্ডআই টিমের একটি বিস্ময়কর আবিষ্কার। একটি রিয়েল ইনোভেশন। এর আগে আমরা ইংরেজি ভাষায় ভয়েস কন্ট্রোল এসি এনেছি। বিশ্বের অন্যান্য যেসব দেশে আমরা এসি রপ্তানি করছি, পর্যায়ক্রমে সেইসব দেশের প্রধান ভাষায়ও ওয়ালটনের কথা বলা এসি আসবে। ওয়ালটনের অন্যান্য পণ্যেও এ ধরনের ইনোভেশন চলছে।

তিনি ওয়ালটনের এ আবিষ্কার ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন।

এসির সিবিও মোহাম্মদ তানভীর রহমান জানান, দেশ-বিদেশের প্রকৌশলীদের সমন্বয়ে ওয়ালটনের রয়েছে শক্তিশালী আরএন্ডআই (গবেষনা ও উদ্ভাবন) বিভাগ। এসি ব্যবহারে ক্রেতাদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ নিশ্চিত করতে তারা নতুন ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা করছেন। এর প্রেক্ষিতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী বাংলা ভয়েস কন্ট্রোল এসি বাজারে ছাড়া হয়েছে। এতে আরো ব্যবহৃত হয়েছে ইনভার্টার প্রযুক্তি, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।

তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়া। এ লক্ষ্যে নেয়া হয়েছে ‘ভিশন গো-গ্লোবাল’ কার্যক্রম। ভয়েস কন্ট্রোল এসির মতো যুগান্তকারী উদ্ভাবনগুলো বিশ্বের শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। আছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৭টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাবনা বেসিসের
প্রযুক্তি সংবাদ

অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাবনা বেসিসের

ফের স্যামসাং ফোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ব্যবহারকারী
নির্বাচিত

ফের স্যামসাং ফোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ব্যবহারকারী

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
নির্বাচিত

নতুন মেসেজিং অ্যাপ আনছে ফেসবুক

লঞ্চের আগেই ফাঁস গ্যালাক্সি এ২১ এর ডিজাইন, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

লঞ্চের আগেই ফাঁস গ্যালাক্সি এ২১ এর ডিজাইন, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

এমএসআইয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫ ল্যাপটপ বাজারে
প্রযুক্তি সংবাদ

এমএসআইয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫ ল্যাপটপ বাজারে

ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি এখন বাংলাদেশের বাজারে
নির্বাচিত

ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি এখন বাংলাদেশের বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix