Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের স্যামসাং ফোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 April 2024
ফের স্যামসাং ফোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ব্যবহারকারী
Share on FacebookShare on Twitter

আধুনিক বিশ্ব বাস্তবতায় মোবাইল ফোন ছাড়া যেন সবকিছুই অচল কারণ বর্তমানে মোবাইল না থাকলে যেন এক মুহূর্ত চলে না। ঘর থেকে বাহির দেশ থেকে দেশান্তর কিংবা অফিস আদালত সবখানেই ব্যবহার বাড়ছে মোবাইল ফোনের। কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায় এই ইলেকট্রনিক যন্ত্রটি। যেমনটি ঘটেছে এডভোকেট এম এ এন এম গাউছ উদ্দিনের বেলায়।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে আবারও স্যামসাংয়ের একটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণ হানীর হাত থেকে রক্ষা পেল এডভোকেট এম এ এন এম গাউছ উদ্দিন।

প্রত্যক্ষদর্শী এডভোকেট দেওয়ান জাকারিয়া সংবাদ বেলাকে জানান, বিভিন্ন সময় শুনেছি মোবাইল বিস্ফোরণের ঘটনা কিন্তু আজ নিজ চোখে দেখলাম। হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট এম এ এন এম গাউছ উদ্দিন তার চেম্বারে কর্মরত থাকা অবস্থায় মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ১১ টার কিছু পূর্বে তার হাতে থাকা Samsung j 22 সিরিজের মোবাইলটি হঠাৎ বিস্ফোরণ হয়।

তিনি বলেন, ব্যবহারকারী বুদ্ধিমত্তার কারনে এ ঘটনায় অল্পের জন্য প্রাণ হানী থেকে রক্ষা পেয়েছেন, বিস্ফোরিত মোবাইলটি চেম্বার থেকে বাহিরে ছুড়ে ফেলে। যদি কানে অথবা হাতে ধরা অবস্থায় বিস্ফোরণ হত তাহলে ব্যবহারকারী মৃত্যু হতে পারতো।

জাকারিয়া বলেন, Samsung j 22 মোবাইল বিস্ফোরণ ফলে চেম্বারে ধোঁয়া সৃষ্টি এবং সবার মাঝে আতঙ্ক বিরাজ করে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে চেম্বারে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান। তাই মোবাইল ও ইলেকট্রনিকস জিনিস ব্যবহারে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরী বলে জানান তিনি।

আরিফ খান নামে এক মোবাইল ব্যবহারকারী সংবাদ বেলাকে জানান, আগে মোবাইল বিস্ফোরণের কথা বাহিরের দেশ গুলোতে বেশি হতো বলে জানতাম। তবে আমাদের দেশে এই ঘটনা এখন প্রায়ই ঘটছে। এর ফলে মোবাইল ব্যবহারেও আতঙ্ক থাকি কারণ কখন কি হয়ে যায়।

হৃদয় হাসান নামের আরেক মোবাইল ব্যবহারকারী সংবাদ বেলাকে জানান, মোবাইল ব্যবহারে এখন ভয় কাজ করে কারণ হুট হাট করেই এখন মোবাইল বিস্ফোরণ হচ্ছে। তিনি বলেন, মোবাইল ব্যবহার করা এখন এক আতঙ্কের নাম। মনে হয় পকেটে বোম নিয়ে ঘুরে বেড়াই।

এর আগে (৩০ মার্চ) সন্ধ্যা ৬.৪০ মিনিটে গাজীপুরের টঙ্গীতে স্যামসাং মোবাইল বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় বিছানার চাদর ও বালিশের কভারে আগুন ধরে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে গ্যালাক্সি ৭ সেভেনের ব্যাটারিতে আগুন ধরার অভিযোগে স্যামসাংকে বিপুল ক্ষতির মুখে পরতে হয়। তাদের বিক্রি পরে যায় এবং ২৫ লাখ ডিভাইস ফেরত নিতে হয়। সে অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়াতে বেশ বেগ পেতে হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং 'এস২৩ আলট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ
টেলিকম

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

যাত্রা শুরু করল “নাগরিক সেবা বাংলাদেশ”

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র
নির্বাচিত

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 April 2024

ফের স্যামসাং ফোন বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ব্যবহারকারী

Techzoom.TV |
TechzoomTV