Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ মার্চ ২০২২
হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
Share on FacebookShare on Twitter

বিদেশী একটি গ্রুপের হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এতে তাদের গোপনীয় সোর্স কোড ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডাটা বেহাত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে শনিবার এ তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ।

সূত্রগুলো বলছে, স্যামসাংয়ের সিস্টেম হ্যাক করার দাবি করছে ল্যাপসাস।  ডাটা পাচারকারী গোষ্ঠীটির দাবি, তারা প্রায় ১৯০ গিগাবাইট ডাটা ও সোর্স কোড অনলাইনে ছেড়ে দিয়েছে।

হাতিয়ে নেয়া ডাটা টরেন্টের মাধ্যমে আপলোড করা হয়েছে বলে জানায় ল্যাপসাস। এদিকে স্যামসাংয়ের কর্তাব্যক্তিরা জানান, তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

এদিকে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে রাশিয়ায় পণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। এছাড়া রুশ আগ্রাসনে বিপন্ন ইউক্রেনের জন্য সম্প্রতি ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

সম্প্রতি এক বিবৃতিতে স্যামসাং জানায়, চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে রাশিয়ায় রফতানি স্থগিত করা হয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতি তারা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্বের বৃহত্তম এ মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি রাশিয়ায় শীর্ষ স্মার্টফোন রফতানিকারক কোম্পানি। ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে রাশিয়ায় ৩০ শতাংশ স্মার্টফোন বাজার হিস্যা ছিল স্যামসাংয়ের। স্মার্টফোন বিক্রি থেকে স্যামসাংয়ের বৈশ্বিক আয়ের চার শতাংশ আসত রাশিয়া থেকে।

Tags: স্যামসাংহ্যাকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
প্রযুক্তি সংবাদ

কপি-পেস্টের সুযোগ এলো গুগল ড্রাইভে

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের

নতুন প্রজন্মের ফোল্ডেবল উন্মোচন করলো স্যামসাং
নির্বাচিত

নতুন প্রজন্মের ফোল্ডেবল উন্মোচন করলো স্যামসাং

এবার অনলাইন কেনাকাটা করবে ওপেনএআইয়ের এই টুল
প্রযুক্তি সংবাদ

এবার অনলাইন কেনাকাটা করবে ওপেনএআইয়ের এই টুল

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে
নির্বাচিত

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে

ফেসবুকে লিঙ্গ পরিবর্তনে উস্কানিমূলক পোস্টে নিষেধাজ্ঞা
নির্বাচিত

ফেসবুকে লিঙ্গ পরিবর্তনে উস্কানিমূলক পোস্টে নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix