Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস
Share on FacebookShare on Twitter

সামাজিক অন্তর্ভূক্তির দৃষ্টিকোণ থেকে সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগ- বিডিঅ্যাপস। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২-এ এই স্বীকৃতি দেয়া হয়।

দেশের ডেভেলপারদের জন্য পরিবেশকে সুগম করতে সমাজ-ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ায় এ স্বীকৃতি পেয়েছে বিডিঅ্যাপস।এছাড়া ডিজিটাল উপায়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে প্ল্যাটফর্মটি। তাই এসডিজি লক্ষ্য অর্জনে সেরা উদ্ভাবনের ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের সময় সম্মানসূচকভাবে বিডিঅ্যাপস’র নাম উল্লেখ করা হয়।

রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের কাছ থেকে এই পুরস্কারগুলো গ্রহণ করেন।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, “বাণিজ্যিক মূল্য রয়েছে এমন উদ্ভাবনী সল্যুশন তৈরি করতে শুরু থেকেই সমাজের প্রতিভাবান অ্যাপস ডেভেলপারদের সাথে সম্পৃক্ত রয়েছে বিডিঅ্যাপস। ডিজিটাল জীবনধারায় সমাজকে সম্পৃক্ত করতে আমাদের পদক্ষেপকে অনুপ্রাণিত করবে এই পুরষ্কার।“

রবির ভারপ্রাপ্ত সিইও এবং সিএফও এম রিয়াজ রশীদ বলেন, “ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ায় বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী সল্যুশন তৈরিতে সমাজকে সম্পৃক্ত করতে হবে। আমি খুব আনন্দিত যে বিডিঅ্যাপস এই কাজটি করার জন্যই এ সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। সত্যিকার অর্থে সমাজের সব স্তরে উদ্ভাবনী প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে বিডিঅ্যাপস। তাই এই পুরস্কারটি রবির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।“

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

চার হাজার নারী ডেভেলপারসহ বিডিঅ্যাপসে বর্তমানে ২৫ হাজার অ্যাপ ডেভেলপার রয়েছেন। বিডিঅ্যাপসে মোট ৪৫ হাজার অ্যাপ্লিকেশন রয়েছে যা ব্যবহার করছেন ৬০ লাখেরও বেশি গ্রাহক। সম্প্রতি বিডিঅ্যাপসকে বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর’র স্বীকৃতি দিয়েছে আইসিটি বিভাগ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিডিঅ্যাপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোয়াড ক্যামেরা সহ ফাঁস হল মি ১০টি প্রো এর ছবি, থাকবে ৫জি সাপোর্ট
প্রযুক্তি সংবাদ

কোয়াড ক্যামেরা সহ ফাঁস হল মি ১০টি প্রো এর ছবি, থাকবে ৫জি সাপোর্ট

জুমাটো সর্ম্পকে অজানা তথ্য
প্রযুক্তি সংবাদ

জুমাটো সর্ম্পকে অজানা তথ্য

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?
নির্বাচিত

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে
নির্বাচিত

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মার্চ ২০২২

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix