Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ মার্চ ২০২২
অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন
Share on FacebookShare on Twitter

অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপনের প্রচার বন্ধে গুগল, ফেসবুক, টুইটারসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টকে চাপ দেবে ব্রিটেন। সম্প্রতি প্রতারণামূলক বিজ্ঞাপন ও ঘটনা বন্ধে দেশটির ভোক্তা এবং নিয়ন্ত্রক গোষ্ঠীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স।

ব্রিটেনের সরকার জানায়, অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার বন্ধে যে খসড়া আইন প্রণয়ন করা হবে, সেখানে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারী, প্রতিষ্ঠান বা কোনো সেলিব্রেটির ব্যক্তিগত তথ্য চুরি রোধ, অবৈধ লেনদেন ও ব্যাংক অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এক বিবৃতিতে ব্রিটেনের সরকার জানায়, দেশের যোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম প্লাটফর্মগুলোয় ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন অপসারণের ব্যবস্থা রয়েছে কিনা, সেটি যাচাই করবে। তদন্তসাপেক্ষে অফকম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দিতে পারবে অথবা ১ কোটি ৮০ লাখ পাউন্ড বা ২ কোটি ৪০ লাখ ডলার বা বার্ষিক আয়ের ১০ শতাংশ কেটে রাখতে পারবে।

এক বিবৃতিতে ব্রিটেনের কালচার সেক্রেটারি নাদিন ডরিস বলেন, অনলাইন নিরাপত্তায় নতুন যে আইন প্রণয়ন করা হবে, সেটি ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ব্যবহারকারীদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়া রোধ করবে। কভিড-১৯ মহামারীর সময় মানুষ অনেকটাই অনলাইনকেন্দ্রিক জীবনযাপন শুরু করে। সে সময় গুগল, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ব্যাংকিং শিল্প সংস্থা ইউকে ফাইন্যান্সের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং-সংক্রান্ত প্রতারণার মাধ্যমে ৭৫ কোটি ৪০ লাখ পাউন্ড চুরি করা হয়; যা ২০২০ সালের একই সময়ের তুলনায় তিন গুণ বেশি। ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) চাপের মুখে বেশকিছু অনলাইন পরিষেবা নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্লাটফর্মে আর্থিক পণ্যের বিজ্ঞাপন সীমিত করেছে।

কনজিউমার ক্যাম্পেইন গ্রুপ হুইচের প্রধান নির্বাহী আনাবেল হল্ট বলেন, নতুন আইনটি সোস্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনের ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপনের বিস্তার কমাবে। এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন করে। ব্রিটেন সরকার জানায়, অনলাইন বিজ্ঞাপন খাতের নিয়ন্ত্রণে পাবলিক কনসাটেশনও চালু করা হচ্ছে। এজন্য বর্তমানে প্রচলিত তদারক ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে অথবা নতুন সংস্থা গঠন করা হবে।

নেতিবাচক ছবি প্রচার কিংবা অস্ত্র বিক্রির মতো অবৈধ কার্যকলাপের বিজ্ঞাপন প্রচার করা হলে সেগুলো কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে বলেও জানানো হয়। ব্রিটেন সরকার জানায়, প্রভাব বিস্তারকারীরা যদি টাকার বিনিময়ে ভুয়া বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি প্রমাণ না করতে পারেন তাহলে তাদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন শিশুদের জন্য বানানো বিজ্ঞাপন নিষিদ্ধে আইন প্রণয়নের কথা জানিয়েছেন। নিজের প্রথম স্টেট অব ইউনিয়নের বক্তব্যে কংগ্রেসের প্রতি এ আহ্বান জানান তিনি। বাইডেন বলেন, শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা আরো শক্তিশালী করতে হবে, তাদের উদ্দেশ্য করে বানানো বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে।

সেসব পরিবর্তন নিশ্চিত করতে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর নিরাপত্তা নিয়ে গবেষণা করার জন্য ফান্ড চাইবে হোয়াইট হাউজ। আগামী বছরের বাজেটে মানসিকতার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিষয়ে গবেষণার জন্য ৫০ লাখ ডলার চাওয়ার পরিকল্পনা করছেন বাইডেন। তিনি একটি ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স অন সোস্যাল মিডিয়া অ্যান্ড মেন্টাল ইলনেস তৈরির কথাও ভাবছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিগ্রাম ব্যবহারে এ বার পকেট থেকে খোয়াতে হবে টাকা, জানুন
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে গুনতে হবে টাকা

রেল সেবা’ অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে
প্রযুক্তি সংবাদ

রেল সেবা’ অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে

কম দামে ৫জি ফোন আনল অপো
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনল অপো

ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কর্পোরেট ট্রেনিং শুরু করল বিআইটিএম
প্রযুক্তি সংবাদ

ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কর্পোরেট ট্রেনিং শুরু করল বিআইটিএম

বাইডেন-মাস্কের অর্ধেকেরও বেশি ফলোয়ার ভুয়া!
প্রযুক্তি সংবাদ

বাইডেন-মাস্কের অর্ধেকেরও বেশি ফলোয়ার ভুয়া!

হোয়াটসঅ্যাপে আটজনের গ্রুপ ভিডিও কলের সুযোগ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আটজনের গ্রুপ ভিডিও কলের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২২

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix