Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ মার্চ ২০২২
স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ
Share on FacebookShare on Twitter

মুঠোফোনে ইনস্টল থাকা অ্যাপ
নতুন কেনা মুঠোফোনে বেশ কিছু অ্যাপ ইনস্টল করে দেয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলোকে বলা হয় ব্লোটওয়্যার। অ্যাপগুলো আমরা ব্যবহার না করলেও মুঠোফোনে চালু থাকায় অতিরিক্ত মেমোরি খরচ হতে থাকে। যেসব অ্যাপ মুঠোফোনের সিস্টেমের সঙ্গে যুক্ত নয়, সেগুলো মুছে ফেললে মেমোরির ওপর চাপ কমবে। ফলে গতি বাড়বে মুঠোফোনের।

স্ন্যাপচ্যাট
মুঠোফোনের গতি কমানো অ্যাপগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জনপ্রিয় বার্তা বিনিময়ের অ্যাপ স্ন্যাপচ্যাট। আপনি ব্যবহার না করলেও অ্যাপটি সব সময় চালু থাকে এবং আপনার অবস্থানের তথ্য সংগ্রহ করতে থাকে। ফলে বেশি মেমোরি ব্যবহারের পাশাপাশি মুঠোফোনের ব্যাটারির ক্ষমতাও কমিয়ে দেয় অ্যাপটি। এ জন্য স্ন্যাপচ্যাটের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার না করাই ভালো। লাইভ লোকেশন বন্ধ করার জন্য স্ন্যাপচ্যাটের Settings অপশনে প্রবেশ করে Who Can ট্যাব থেকে See My Location-এ Ghost Mode নির্বাচন করতে হবে।

ফেসবুক
মুঠোফোনে আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপটি আমাদের মুঠোফোনের গতি কমিয়ে দেয়। চালু না থাকলেও অ্যাপটি আপনার সব তথ্য সব সময় সংগ্রহ করতে থাকে। মুঠোফোনে চালু থাকায় মেমোরি ব্যবহারের পাশাপাশি ব্যাটারির চার্জও দ্রুত কমিয়ে দেয় অ্যাপটি।

মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম
ফেসবুকের মতোই সব সময় চালু থাকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। অর্থাৎ আপনি লগ–ইন না করলেও সেগুলো গোপনে মুঠোফোনে চালু থাকে এবং আপনার তথ্য নিয়মিত সংগ্রহ করে।

ম্যাপস অ্যাপ
পথের ঠিকানা বা রাস্তায় জ্যামের তথ্য জানতে আমরা অনেকেই অ্যাপল ম্যাপস ও গুগল ম্যাপস ব্যবহার করি। অ্যাপগুলো সব সময় আমাদের অবস্থান শনাক্ত করতে থাকে। কারণ, অ্যাপগুলোর প্রধান কাজই হচ্ছে আপনার অবস্থান জেনে কাঙ্ক্ষিত গন্তব্যের পথের ঠিকানা জানানো। ফলে মুঠোফোনের মেমোরি ও ব্যাটারি বেশি খরচ হয়।

ইউটিউব ও নেটফ্লিক্স
মুঠোফোনে ইউটিউব ও নেটফ্লিক্স অনেকেই ব্যবহার করেন। ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলো মুঠোফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচ করে। শুধু তা–ই নয়, চালু না করলেও গোপনে সব সময় ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। কারণ, ব্যবহারকারীদের অবস্থান এবং আগ্রহ পর্যালোচনা করেই মূলত ভিডিও দেখার পরামর্শ দিয়ে থাকে অ্যাপগুলো। এ ছাড়া অনলাইনে ভিডিও দেখার সময় দ্রুত গতির ইন্টারনেট প্রয়োজন হওয়ায় মেমোরি বেশি ব্যবহার হয়, ফলে মুঠোফোনের গতি কমে যায়।

ক্লিন মাস্টার
মুঠোফোনে অপ্রয়োজনীয় ফাইল মুছতে অনেকেই ক্লিন মাস্টারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। তথ্য মুছে দেওয়ার কথা বললেও ক্লিন মাস্টার অ্যাপটি আপনার মুঠোফোন থেকে গোপনে তথ্য সংগ্রহ করে পাচার করতে থাকে। শুধু তা–ই নয়, ম্যালওয়্যার ছড়িয়ে মুঠোফোনের গতিও কমিয়ে দেয়। আর তাই অপ্রয়োজনীয় ফাইল মোছার জন্য অ্যাপটি ব্যবহার না করাই ভালো।

সমাধান হবে যেভাবে
মুঠোফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো আন-ইনস্টল করে নিন। আন-ইনস্টল না হলে বা আপনি করতে না চাইলে অবশ্যই মুঠোফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। এ জন্য প্রথমে মুঠোফোনের সেটিংস থেকে Connections-এ ক্লিক করে Mobile data usage অপশনে যেতে হবে। এবার অ্যাপ নির্বাচন করে নিচে থাকা Allow background data usage–এর পাশে থাকা টগল বন্ধ করতে হবে।
নিয়মিত ক্যাশ ফাইল মুছে ফেলেও মুঠোফোনের গতি বাড়ানো যায়। এ জন্য মুঠোফোনের সেটিংস থেকে Apps & notifications অপশন নির্বাচন করে all apps–এ ক্লিক করতে হবে। এবার অপ্রয়োজনীয় বা সন্দেহজনক অ্যাপ নির্বাচন করে Storage & cache অপশন থেকে Clear cache–এ ক্লিক করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন আপলোড বন্ধ

ফিটবিট কিনতে আগ্রহী অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

ফিটবিট কিনতে আগ্রহী অ্যালফাবেট

বাইকের চাকার বিয়ারিংয়ের যত্ন নিতে যা করতে হবে
অটোমোবাইল

বাইকের চাকার বিয়ারিংয়ের যত্ন নিতে যা করতে হবে

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
কিভাবে করবেন

খুব সহজেই বাড়িয়ে নিন ওয়াইফাইয়ের গতি

দেশজুড়ে ৫৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ৫৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix