Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যামেরা প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে ভিভো’র ভি২৩ সিরিজ 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 March 2022
৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যাম নিয়ে ভিভোর ভি২৩ই
Share on FacebookShare on Twitter

ক্যামেরা প্রযুক্তি দিয়ে দেশের তরুণদের মন জয় করে নিয়েছে ভিভো’র স্মার্টফোন। দেশের স্মার্টফোন বাজারে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে ভিভো’র ভি এবং এক্স সিরিজ। বিশেষ করে, ভি–সিরিজের মাধ্যমে সুনাম কুঁড়িয়েছে বহুজাতিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এদিকে, চলতি বছর ২০২২ সালে স্মার্টফোন ক্যামেরায় বেঞ্চমার্ক তৈরি করেছে ভিভো’র ভি২৩ সিরিজ। 

এ পর্যন্ত ভি২৩ সিরিজের দুইটি স্মার্টফোন এসেছে বাংলাদেশের বাজারে। স্মার্টফোন দু’টি হলো ভিভো ভি২৩ ৫জি এবং ভি২৩ই। বেশ কয়েকটি কারণে স্মার্টফোন দু’টি দেশের তরুণদের মধ্যে অকল্পনীয় সাড়া জাগিয়েছে। 

স্মার্টফোন দু’টির সেরা ফিচারগুলো এখানে আলোচনা করা হলো–

ভিভো ভি২৩ ৫জি: ভি২৩ ৫জি স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসার পরপরই সাড়া ফেলে এর ৫জি নেটওয়ার্ক ও ক্যামেরা প্রযুক্তির জন্যে। এর আগে ভি২০ স্মার্টফোনটি জনপ্রিয়তা পায় ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরার জন্যে। এবার ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা নিয়ে এসে নিজেই নিজের রেকর্ড ভেঙেছে ভিভো। ভি২৩ ৫জি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা, যা বর্তমান স্মার্টফোন বাজারের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। এছাড়া এবারের বড় চমক ছিল স্মার্টফোনটির কালার চেঞ্জিং প্রযুক্তিতেও। এই প্রযুক্তির কারণে স্মার্টফোনটির বডি সূর্যরশ্মিতে গেলে ৩০ সেকেন্ডের মধ্যে নীলাভ সবুজ রঙে পরিবর্তিত হয়। আবার  কিছুক্ষণ পর একই স্মার্টফোনে আসে সুন্দর সোনালী রঙ। স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সঙ্গে রয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি  প্রসেসর। ভিভো ভি২৩ ৫জি’র মূল্য ৩৯,৯৯০ টাকা। 

ভিভো ভি২৩ই: ভিভো ভি২৩ ৫জি’র মতোই ভি২৩ই’তেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা। মাল্টি স্টাইল পোর্ট্রেইট এবং অন্ধকারে পোর্ট্রেইট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট মোড যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে ডাবল এক্সপোজার মোড এবং ঝাপসা ছবি বা ভিডিও এড়াতে রয়েছে স্টেডিফেস সেলফি ভিডিও মোড। 

৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফ্লেয়ার ইফেক্টের সাথে বোকেহ মোড ব্যবহার করা যাবে। 

স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ্ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি ৩৩ শতাংশ বেশি দ্রুত চার্জ হবে। মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ভিভো ভি২৩ই। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই–রেইস সার্টিফিকেশন। 

বাংলাদেশে ভিভো ভি২৩ই’র বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।  

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ভি২৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক
টেলিকম

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

পুরাতন ফেসবুক পোস্ট একত্রে মুছে ফেলার নতুন ফিচার আসছে

বিঘ্নিত হচ্ছে টেলিযোগাযোগ সেবা
টেলিকম

সারা দেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

ফিনটেক প্রোডাক্ট তৈরির লক্ষ্যে: ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্টের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি
প্রযুক্তি সংবাদ

ফিনটেক প্রোডাক্ট তৈরির লক্ষ্যে: ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্টের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সবার আগে ঘরে বসেই জেনে নিন এসএসসি’র ফল
নির্বাচিত

মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে এসএসসির ফল

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 March 2022

ক্যামেরা প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে ভিভো’র ভি২৩ সিরিজ 

Techzoom.TV |
TechzoomTV