Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এলো ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
দেশের বাজারে এলো ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার
Share on FacebookShare on Twitter

সুমাস টেক-এর তত্ত্বাবধানে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেড; যার প্রচার ও বিপণণের দায়িত্বে থাকবে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড। ১৫ মার্চ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির একাধিক ব্র্যান্ডের অধীনে রয়েছে চার্জার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, হেডফোন, স্পিকার, ডেটা হাব, নানাবিধ আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সহ কম্পিউটার এবং মোবাইল গ্যাজেটের উত্পাদিত যাবতীয় সকল ধরণের পণ্য।

ইতোমধ্যে উন্নত মানের ইলেট্রনিক পণ্য সরবরাহ করে দেশ সহ সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম মোবাইল গ্যাজেট ইন্ডাস্ট্রিতেও কোম্পানিটির ভাল আধিপত্য রয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে অত্যাধুনিক সব নতুন ফিচারসমৃদ্ধ পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাস টেক-এর প্রোপ্রাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওশকুরুনী জিতু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর জনাব মিঠু আলী ও মোঃ মোস্তাফিজুর রহমান।

চীনের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বর্তমানে জাপান, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়াও ২০১৬ সালের আগে অ্যাঙ্কার এর পণ্যগুলো প্রায় একচেটিয়াভাবেই অ্যামাজন মার্কেটপ্লেস দখল করে রেখেছিলো।

স্টিভেন ইয়াং-এর মাধ্যমে ২০১১ সালে গুয়াংডংয়ের শেনজেনে গড়ে উঠে অ্যাঙ্কার ইনোভেশন কোং, লিমিটেড। পরবর্তীতে কোম্পানিটির সদর দপ্তর চাংশা, হুনানে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানটির শুরুতেই ল্যাপটপ ব্যাটারি থেকে স্মার্টফোন ব্যাটারি চার্জার, ওয়াল চার্জার, পোর্টেবল পাওয়ার এবং কনফারেন্সিং গিয়ারের মতো পণ্য নিয়ে আসে। পরে ২০১৪ সালে শুরুর দিকে চীনে গুগলের তৎকালীন বিক্রয় প্রধান ঝাও ডংপিংকে অ্যাঙ্কার ইনোভেশনে নিয়োগ করা হয় এবং ২০২০ সালে ঝাও-কে আঙ্কারের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

সম্প্রতি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের সাথে সুমাশটেকের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে দায়িত্ব পায়। বাংলাদেশের সাধারণ জনগণের কাছে সুলভ মূল্যে অ্যাঙ্কারের প্রিমিয়াম পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড, যারা দেশের প্রতিটি প্রান্তে ডিলার নিয়োগের মাধ্যমে ছড়িয়ে দিতে চায় অ্যাঙ্কারের পণ্যগুলোকে যাতে গ্রাহকরা সহজে দেশের যেকোন জায়গা থেকে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারেন।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রার বিষয়ে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওশকুরুনী জিতু বলেন, “অ্যাঙ্কারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সাথে চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই হাতের নাগালে অত্যাধুনিক সব নতুন নতুন পণ্য পাবেন ও তা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। অ্যাঙ্কারের প্রিমিয়াম সব পণ্য পাওয়ার একটি সহজ মাধ্যম হবে আমাদের কোম্পানি ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডে।”

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রার বিষয়ে সুমাশটেক-এর প্রোপ্রাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস বলেন, “অ্যাঙ্কারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সাথে চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই হাতের নাগালে অত্যাধুনিক সব নতুন নতুন পণ্য পাবেন ও তা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। অ্যাঙ্কারের প্রিমিয়াম সব পণ্য পাওয়ার একটি সহজ মাধ্যম হবে আমাদের কোম্পানি ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন হান্টার বাইক আনছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

নতুন হান্টার বাইক আনছে রয়্যাল এনফিল্ড

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে
নির্বাচিত

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন

ঈদে মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঈদে মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

ওয়ালটন পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের ভালো হবে: মির্জা আজিজ

‘সুইস ডিলাইট’ বিজয়ী ঘোষণা করল মাস্টারকার্ড
প্রযুক্তি সংবাদ

‘সুইস ডিলাইট’ বিজয়ী ঘোষণা করল মাস্টারকার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২২

দেশের বাজারে এলো ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix