Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ মার্চ ২০২২
২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের মোটা অংকের ছাড় দেওয়ার অবিশ্বাস্য প্রলোভন দেখিয়ে দেশের বিতর্কিত ২৫টি ই-কমার্স প্ল্যাটফর্ম গেল বছরের চার মাসে ৬ হাজার ৫০ কোটি টাকার অর্ডার নিয়েছিল।

অর্থনীতির ভাষায়, এ ধরনের ব্যবসাকে পঞ্জি স্কিম বলা হয়। পঞ্জি স্কিমের উদ্দেশ্য হলো প্রথমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে তারপর তাদের বিনিয়োগের সর্বস্ব আত্মসাত করা। বাংলাদেশ ব্যাংকের একটি বিশদ মূল্যায়ন প্রতিবেদনে এসব প্রতিষ্ঠানের প্রতারণার চিত্র উঠে এসেছে, যা দেশের বিকাশমান ই-কমার্স ব্যবসাকে বিতর্কিত করেছে।

সাধারণত, বাংলাদেশের ই-কমার্স এবং ফেসবুকভিত্তিক ব্যবসায়ীরা মাসে ৫০০-৫৫০ কোটি টাকার লেনদেন করেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের মার্চ থেকে জুনের মধ্যে শুধুমাত্র ২৫টি প্রতিষ্ঠানের কারণে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৬০৫০ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ২৫টি ইকমার্স প্ল্যাটফর্ম চিহ্নিত করেছে। যেসব প্রতিষ্ঠান কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তার মধ্যে রয়েছে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা, আলাদিনেরপ্রদীপ, সিরাজগঞ্জশপ, আলেশামার্ট এবং দালালপ্লাস। এসব প্রতিষ্ঠান পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েছে তাদের ব্যাংক হিসাবে।

ইকমার্স প্ল্যাটফর্মগুলো এমন কার্য্ক্রম চালিয়েছে যেগুলোকে পঞ্জি স্কিমের সঙ্গে তুলনা করা যেতে পারে, একটি বিনিয়োগ জালিয়াতি পদ্ধতি যা নতুন গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পুরনো গ্রাহকদের প্রদান করে। এমন প্রতারণার কারণে বাংলাদেশ ব্যাংক গেল বছরের ৩০ জুন গ্রাহকদের পণ্য সরবরাহ করার পরে ইকমার্স প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ ছাড় করতে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের নির্দেশ দেয়।

প্রতারক ইকমার্স প্ল্যাটফর্মগুলোর অর্থ-আত্মসাত থেকে গ্রাহকদের রক্ষা করাই এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে লেনদেনের পরিমাণ কমে গেছে। গেল বছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যান্ত লেনদেনে নেমে এসেছে ৫০৬ কোটি টাকায়। এতে অনেক ক্ষতিগ্রস্ত গ্রাহক অগ্রিম অর্থ প্রদান করেও পণ্য পাননি। এটি ই-কমার্স খাতকে একটি ধাক্কা দিয়েছে, যা অসঙ্গতিগুলো সামনে আসার আগে একটি বিপজ্জনক গতিতে বৃদ্ধি পেয়েছিল।

ই-কমার্স সাইটগুলো মূলত গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। যেমন সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল), নগদ, ফস্টার কর্পোরেশন, বিকাশ এবং সুর্যমুখী পে লিমিটেডের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপের পর পেমেন্ট গেটওয়েতে আটকে যায় ৫৬১ কোটি টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়ার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ২৪ জানুয়ারি থেকে প্রায় ৫৬ কোটি টাকা ফেরত পেয়েছেন।

গেল বছরের মার্চ থেকে জুনের মধ্যে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো এসএসএলের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ২৭৪৬ কোটি টাকার তহবিল পেয়েছে।

৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির কাছে প্রায় ৮৯ কোটি টাকা আটকে ছিল। এটি ২৪ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা ফেরত দিয়েছে।

মার্চ থেকে জুনের মধ্যে গ্রাহকরা নগদের মাধ্যমে ১৮৪০ কোটি টাকা পরিশোধ করেছেন। বর্তমানে, প্রায় ২০ কোটি টাকা মোবাইল ব্যাংকিং সেবা কোম্পানিটির কাছের আটকে আছে।

চার মাসে ফস্টার কর্পোরেশনের মাধ্যমে ই-কমার্স কোম্পানিগুলো পেয়েছে ৮২৯ কোটি টাকা। ৩১ জানুয়ারি পর্যন্ত গেটওয়ের কাছে প্রায় ৩৮৩ কোটি টাকা আটকে ছিল। এ প্রতিষ্ঠান ১৫ মার্চ পর্যন্ত গ্রাহকদের ৪২ কোটি টাকা ফেরত দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্ধেকেরও বেশি ফোনে আইওএস ১৩
প্রযুক্তি সংবাদ

অর্ধেকেরও বেশি ফোনে আইওএস ১৩

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

ট্রুকলারে এলো পাঁচটি দুর্দান্ত ফিচার

গ্যালাক্সি এস২০ প্লাস এর মধ্যে কী কী আছে?
নির্বাচিত

গ্যালাক্সি এস২০ প্লাস এর মধ্যে কী কী আছে?

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের
নির্বাচিত

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের

ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করলো রিভ অ্যান্টিভাইরাস
প্রযুক্তি সংবাদ

ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করলো রিভ অ্যান্টিভাইরাস

দারাজ ও মাস্টারকার্ডের “সেভ, স্পেন্ড অ্যান্ড উইন” ক্যাম্পেইন ২০২৩-এর বিজয়ী ঘোষণা
ই-কমার্স

দারাজ ও মাস্টারকার্ডের “সেভ, স্পেন্ড অ্যান্ড উইন” ক্যাম্পেইন ২০২৩-এর বিজয়ী ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মার্চ ২০২২

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix