Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 March 2022
‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

শো-রুমে নকল পণ্য বিক্রির অভিযোগে কুমিল্লায় র‌্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্রেতা।

সোমবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্বাস উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন কুমিল্লা নগরীর ঝাউতলার বাসিন্দা হুমায়ুন কবিরের স্ত্রী শিল্পী আক্তার।

বাদীর আইনজীবী আঁখি মাহমুদ জানান, সনি-র‌্যাংগসের কুমিল্লা নগরীর ঝাউতলা শো-রুম থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

আঁখি মাহমুদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছে।

মামলার আসামিরা হলেন র‌্যাংগস ইলেকট্রনিক্সের এমডি জে এম একরাম হোসেন, জিএম (বিক্রয় ও বিপণন) জানে আলম, মার্কেটিং ম্যানেজার মোহাইমিনুল ইসহাক প্রতীক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ওমর ফারুক, কুমিল্লা নগরীর ঝাউতলা শো-রুমের কর্মকর্তা কামরুল হাসান ও নিজাম উদ্দিন।

মামলার বাদী শিল্পী আক্তার বলেন, “আমি প্রতিষ্ঠানটির অনলাইন পেজে মালয়েশিয়ান ক্যালভিনেটর ২৭৯ মডেলের একটি ফ্রিজ দেখে গত ১৪ মার্চ ঝাউতলা শো-রুমে ফ্রিজটি কিনতে যাই। এর আগে শো-রুমের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়। তারা আমাকে নিশ্চিত করেন এটি মালয়েশিয়ান ক্যালভিনেটর ২৭৯ ফ্রিজ। কিন্তু শো-রুমে গিয়ে দেখি সেই ফ্রিজের গায়ে কোনো লোগো বা স্টিকার নেই। পরে এর কারণ জানতে চাইলে কর্মচারীরা হাতে লোগো লাগিয়ে দেন।”

শিল্পী আরও বলেন, “শো-রুমের লোকজন আসল পণ্য বলে বিভিন্নভাবে আমাকে বুঝিয়ে ফ্রিজটি বিক্রি করেন। আমি বাড়ি আসার পর আমার শ্বশুর বাড়ির লোকজন ফ্রিজটি আসল নয় বলে সন্দেহ করলে একাধিক ফ্রিজ টেকনিশিয়ান ডাকলে তারা দেখে ফ্রিজটি নকল ও লোকাল পণ্য বলে জানান। এরপর আমি ফ্রিজটি ফেরত দিতে গেলে শো-রুমের লোকজন পণ্য ফেরত নিতে রাজি হয়নি।”
আর কেউ যেন এভাবে প্রতারিত না হয় তাই তিনি মামলা দায়ের করেছেন বলে জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সনি-র‌্যাংগসের কুমিল্লা নগরীর ঝাউতলা শো-রুমের কর্মকর্তা কামরুল হাসান।

তিনি বলেন, “ওই ক্রেতার অভিযোগ ছিল মেইড ইন মালয়েশিয়া খোদাই করে লেখা নেই কেন। এজন্য তিনি সংশয় প্রকাশ করেন। আমাদের ঢাকা অফিস থেকে বলা হয়েছে এটি মালয়েশিয়ার তৈরি আসল ক্যালভিনেটর ২৭৯ মডেলের ফ্রিজ। তাই আমরা এটিই বিক্রি করেছি। যদি আমাদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে তাহলে আমরা এই বিষয়ে জবাব দিতে প্রস্তুত। আমরা কোনো নকল পণ্য বিক্রি করিনি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরসহ এল রেডমি মি ১০ আল্ট্রা
নির্বাচিত

১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরসহ এল রেডমি মি ১০ আল্ট্রা

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?
প্রযুক্তি সংবাদ

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?

বিকাশ মোবাইল রিচার্জিং এ নতুন ধারার জালিয়াতির অভিযোগ
নির্বাচিত

বিকাশ মোবাইল রিচার্জিং এ নতুন ধারার জালিয়াতির অভিযোগ

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নেবে না মজিলা

Load More

ট্রেন্ডিং টপিক

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2022

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা

Techzoom.TV |
TechzoomTV