Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বুয়েটের সঙ্গে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ মার্চ ২০২২
বুয়েটের সঙ্গে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বুয়েটের সঙ্গে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে হুয়াওয়ে বুয়েট-হুয়াওয়ে আইসিটি একাডেমির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। তরুণ শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা প্রদানের পাশাপাশি আইসিটি ট্যালেন্ট ও ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।

একাডেমির উদ্বোধন উপলক্ষে বুধবার (২৩ মার্চ) বুয়েট কাউন্সিল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার প্রমুখ।

অলাভজনক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এ আইসিটি একাডেমিতে শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করা হবে। এই একাডেমির আরেকটি প্রধান উদ্দেশ্য আইসিটি খাতের জন্য একটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা। একাডেমির শিক্ষার্থীরা সারা বিশ্বের তিন হাজারের বেশি প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী একাডেমিতে ভিন্ন ভিন্ন ১৯টি বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম থাকবে। কোর্স এবং সার্টিফিকেশন কো-অর্ডিনেট করবে হুয়াওয়ে অথরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ)। কোর্স শেষে শিক্ষার্থীদের এই আইসিটি একাডেমি থেকে ফলাফলের ভিত্তিতে তিন ধরনের গ্রেড সার্টিফিকেট প্রদান করা হবে। সেগুলো হলো – অ্যাসোসিয়েট, প্রফেশনাল ও এক্সপার্ট।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, হুয়াওয়ে-বুয়েট আইসিটি একাডেমি দারুণভাবে কাজ করতে পারে, যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য উপকারী হবে। হুয়াওয়ে এবং বুয়েট যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল তার অধীনে স্বল্প সময়ের মধ্যেই তারা এই একাডেমি প্রতিষ্ঠা করেছে। বুয়েটে এই একাডেমি স্থাপনের জন্য হুয়াওয়ের প্রতি আন্তরিক সাধুবাদ ও অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আইসিটি একাডেমি স্থাপনে হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই একাডেমিটি বুয়েটের বর্তমান শিক্ষা কারিকুলামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন। পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক ধারণাও পাবেন।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং বলেন, ২০১৩ সাল থেকে আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করার জন্য হুয়াওয়ে আইসিটি একাডেমি প্রকল্পের কাজ শুরু করে। বাংলাদেশেও এই প্রকল্প সম্প্রসারিত করতে পেরে হুয়াওয়ে অত্যন্ত আনন্দিত। হুয়াওয়ে আইসিটি একাডেমি ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ কাজ করে যাবে এবং শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তরুণ শিক্ষার্থীদের সহযোগিতা করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সচেষ্ট থাকবে।

এ ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ড্রাস্ট্রির জন্য দক্ষ জনবল তৈরিতে বুয়েট সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। হুয়াওয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আইসিটি একাডেমি স্থাপন এ বিষয়টিকে ত্বরান্বিত করবে বলে আমি প্রত্যাশা করছি।

বুয়েটের আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. রুবাইয়াত হোসাইন মন্ডল বলেন, আইসিটি খাতের নতুন উদ্ভাবনগুলো টেকসই প্রবৃদ্ধি, অর্থনীতি, প্রোডাক্টিভিটি ও চাকরির বাজারের রূপান্তরে ইতিবাচক ভূমিকা রাখবে। এই আইসিটি একাডেমি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধনকে আরও জোরদার করবে। একই সঙ্গে উন্নতমানের আইসিটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এটি বাংলাদেশে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, এ প্রকল্পের সঙ্গে জড়িত সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ, এরকম একটি একাডেমি আমাদের জন্য খুবই দরকার ছিলে। আমরা একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ইন্ডাস্ট্রি নিয়ে যাদের জ্ঞান ও দক্ষতা রয়েছে তারা এ রূপান্তর প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবেন।

বিশ্বের ৯০টিরও বেশি দেশে হুয়াওয়ের এ ধরনের দেড় হাজারের বেশি আইসিটি একাডেমি রয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান, জাম্বিয়া ও চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ একাডেমি কার্যক্রম পরিচালনা শুরু করছে। প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়ে হুয়াওয়ে-বুয়েট আইসিটি একাডেমি যাত্রা শুরু করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আবারও সামাজিক নেটওয়ার্ক অ্যাপ চালু করছে গুগল
নির্বাচিত

আবারও সামাজিক নেটওয়ার্ক অ্যাপ চালু করছে গুগল

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা
প্রযুক্তি সংবাদ

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল
নির্বাচিত

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?
নির্বাচিত

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?

যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে
নির্বাচিত

যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি
প্রযুক্তি সংবাদ

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix