Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ব্যবহারে নেপালেরও পেছনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 March 2021
স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারী ৪১ শতাংশের মুঠোয় আছে স্মার্টফোন। এ হার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি নেপালের চেয়েও কম। আর বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ স্মার্টফোনে উচ্চ কর।

মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ‘মোবাইলনির্ভর ডিজিটাল অন্তর্ভুক্তি’ শীর্ষক এ প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশে মুঠোফোন ব্যবহারের চিত্র ও দ্রুতগতির ইন্টারনেট সেবার নানা দিক উঠে আসে।

দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৭ কোটির বেশি। এর মধ্যে ইউনিক ইউজার ৫৪ শতাংশ। ইউনিক ইউজারের ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাঁকে একজন ধরে হিসাব করা হয়।

জিএসএমএর প্রতিবেদন বলছে, ভারতে ৬৯, পাকিস্তানে ৫১, নেপালে ৫৩ ও শ্রীলঙ্কায় ৬০ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন রয়েছে। আর বাংলাদেশে ৫৯ শতাংশ মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছে।

অথচ দেশে দ্রুতগতির চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার (ফোর-জি) আওতা বেড়েছে। জিএসএমএর প্রতিবেদন বলছে, দেশের ২০২০ সাল শেষে দেশের ৯৫ শতাংশ এলাকা ফোর-জির আওতায় এসেছে, যা ২০১৮ সালেও ৭৯ শতাংশ ছিল। ভারতে ৯৯ শতাংশ, শ্রীলঙ্কায় ৯৩, পাকিস্তানে ৮০ ও নেপালে ৭৫ শতাংশ এলাকা এখন ফোর-জির আওতায়।

ফোর-জি নেটওয়ার্কের আওতার দিক দিয়ে অবস্থান ভারতের ঠিক পরে হলেও বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীদের ৪৭ শতাংশ টু-জি, ২৫ শতাংশ থ্রি-জি ও ২৮ শতাংশ ফোর-জি ব্যবহার করেন। থ্রি-জি ও ফোর-জি ব্যবহারে এগিয়ে রয়েছে ভারত। দেশটিতে ৬৮ শতাংশ মুঠোফোন ব্যবহারকারী দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করেন, যার মধ্যে ৬৩ শতাংশই ফোর-জি। পাকিস্তানে ৩৫, নেপালে ১৭ ও শ্রীলঙ্কায় ১৮ শতাংশ মানুষ ফোর-জি ব্যবহার করেন। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবার আওতায় থাকা দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না।

জিএসএমএর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে একটি মুঠোফোনের মালিক হতে যে কর দিতে হয়, তা ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক বেশি। যেমন বাংলাদেশে টোটাল কস্ট অব মোবাইল ওনারশিপে (টিসিএমও) করহার ৩৫ শতাংশ, ভারতে তা ২৫ ও পাকিস্তানে ২৩ শতাংশ। টিসিএমও হিসাব করা হয়েছে মোবাইল সেট, সিম ও এক গিগাবাইট ডেটার দাম ধরে।

জিএসএমএ বলছে, মোবাইল সেট কেনার ক্ষেত্রে কর একটি অন্যতম বড় অংশ। বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাটের পাশাপাশি ২৫ শতাংশ হারে শুল্ক রয়েছে। এর পাশাপাশি সিমের ওপর ২০০ টাকা কর রয়েছে। এ ধরনের কর ইন্টারনেট ব্যবহার উপযোগী মোবাইল সেটের দাম বাড়িয়ে দেয়।

বাংলাদেশে জিএসএমএর প্রতিবেদনটি প্রকাশ করা হয় ভার্চ্যুয়াল এক আলোচনা সভায়। এটি আয়োজন করে জিএসএমএ ও বাংলাদেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। এতে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, এটুআই প্রকল্পের নীতি পরামর্শক আনির চৌধুরী, রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জেন বেকার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন বক্তব্য দেন।

অ্যামটব জানায়, অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার বাড়াতে সরকারের কাছে নীতিসহায়তা চান। তাঁরা বলেন, মানুষ বেশি ইন্টারনেট ব্যবহার করলে পরোক্ষভাবে তা অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলবে। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি কতটা জরুরি, তা করোনাকালই দেখিয়ে দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

মটোরোলার সবচেয়ে হালকা-পাতলা ফোন
নির্বাচিত

মটোরোলার সবচেয়ে হালকা-পাতলা ফোন

২১ বছরে গুগল
প্রযুক্তি সংবাদ

২১ বছরে গুগল

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

রবিকে পাঁচ কিস্তিতে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

আজ আকাশে থাকবে ‘পিঙ্ক মুন’
প্রযুক্তি সংবাদ

আজ আকাশে থাকবে ‘পিঙ্ক মুন’

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2021

স্মার্টফোন ব্যবহারে নেপালেরও পেছনে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix