Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টেলের ১২ প্রজন্মের প্রসেসরসহ রেডমিবুক প্রো ১৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 March 2022
ইন্টেলের ১২ প্রজন্মের প্রসেসরসহ রেডমিবুক প্রো ১৫
Share on FacebookShare on Twitter

রেডমি কে৫০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি নতুন ল্যাপটপ উন্মুক্ত করেছে শাওমি। রেডমিবুক প্রো ১৫ ২০২২ এডিশন নামে এটি পাওয়া যাবে। ১৭ মার্চ অনুষ্ঠিত ভার্চুয়াল ইভেন্টে ডিভাইসগুলো উন্মোচন করা হয়। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

রেডমিবুক প্রো ১৫ ল্যাপটপে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৫ দশমিক ৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ৩২০০X২০০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ১৬:১০ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস পিক। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আইসেভেন-১২৬৫০এইচ বা কোর আইফাইভ-১২৪৫০এইচ প্রসেসরে ল্যাপটপটি পাওয়া যাবে। এছাড়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২০৫০ অথবা ইন্টেলের ইউএইচডি ইউনিট ব্যবহার করা যাবে।

ল্যাপটপটিতে ৫ হাজার ২০০ মেগাহার্টজের ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র‌্যাম রয়েছে। পাশাপাশি ডিভাইসটিতে ৫১২ জিবি হাই স্পিড ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ল্যাপটপটিতে থান্ডারবোল্ট ৪ পোর্ট রয়েছে। যেগুলো ডুয়াল ফোরকে ভিডিও আউটপুট বা সিঙ্গেল এইটকে ভিডিও আউটপুট দিতে সক্ষম।

রেডমিবুক প্রো ১৫ ল্যাপটপে এইচডিএমআই ২.০ পোর্ট, ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ব্লুটুথ ভার্সন ৫.২ এবং ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ৬ সংযোগ রয়েছে। ল্যাপটপটিতে ৭২ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি একবারের চার্জে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ল্যাপটপটির সঙ্গে একটি ট্রাভেল মাইলার টাচপ্যাড রয়েছে। এছাড়া পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মাইক্রোসফটের পিটিপি ক্লিকপ্যাড প্রযুক্তি রয়েছে। ডিভাইসটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম।

ইন্টেলের ১২ প্রজন্মের কোর আইফাইভ প্রসেসর এবং ইউএইচডি গ্রাফিকস ভ্যারিয়েন্টটির দাম ৫ হাজার ৫৯৯ ইউয়ান। ১২ প্রজন্মের কোর আইফাইভ প্রসেসর ও এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২০৫০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট সংবলিত ডিভাইসটির দাম ৬ হাজার ৭৯৯ ইউয়ান। অন্যদিকে ১২ প্রজন্মের ইন্টেল কোর আইসেভেন প্রসেসর ও এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২০৫০ গ্রাফিকস প্রসেসিং ইউনিটযুক্ত ডিভাইসটির দাম ৭ হাজার ৪৯৯ ইউয়ান।

আগামীকাল থেকে ডিভাইসটির বাজারজাত শুরু হবে। ল্যাপটপ ক্রয়ে যারা সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ করবে, তাদের মধ্যে প্রথম ৩০০ জন ক্রেতাকে ১৫ ইঞ্চির কাস্টম লিনিয়ার ব্যাগ ও একটি মাউস প্যাড উপহার দেবে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমিবুক প্রো ১৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এমআই ব্যান্ড ৪
প্রযুক্তি সংবাদ

২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এমআই ব্যান্ড ৪

গ্রাহকদের জন্য আরও উন্নত ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে দারাজ ও রেডএক্স
ই-কমার্স

গ্রাহকদের জন্য আরও উন্নত ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে দারাজ ও রেডএক্স

দীর্ঘ দিন ও রাতের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এসেছে অপো এ৬ 
নির্বাচিত

দীর্ঘ দিন ও রাতের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এসেছে অপো এ৬ 

ট্রিপ ডটকমকে ৭৭ কোটি ডলার জরিমানা চীনের
প্রযুক্তি সংবাদ

ট্রিপ ডটকমকে ৭৭ কোটি ডলার জরিমানা চীনের

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা
প্রযুক্তি সংবাদ

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

আপনার সবকিছুই জানে গুগল
প্রযুক্তি সংবাদ

আপনার সবকিছুই জানে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2022

ইন্টেলের ১২ প্রজন্মের প্রসেসরসহ রেডমিবুক প্রো ১৫

Techzoom.TV |
TechzoomTV