Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ মার্চ ২০২২
ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন
Share on FacebookShare on Twitter

গ্রাহকের বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন টেলিভিশনে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে যুগোপযোগি সব ফিচার। এরই ধারাবাহিকতায় দেশে এই প্রথম ওয়ালটনের গুগল সার্টিফাইড স্মার্ট টিভিতে সংযোজন করা হয়েছে নিজস্ব এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’। এতে গ্রাহকরা পাবেন ৪ হাজারের বেশি জনপ্রিয় ও মানসম্মত কনটেন্ট, বাৎসরিক ৯০টি এক্সক্লুসিভ কনটেন্ট, ৩ মাসের আর্লি-এক্সেস এক্সক্লুসিভ কনটেন্টসহ ক্যাবল কানেকশন ছাড়াই ৪৫ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা।

বুধবার (২৩ মার্চ, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ওয়ালটন টিভির নিজস্ব এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম বঙ্গওয়াল লি ং’ প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ওয়ালটন ও বঙ্গবিডির মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও বঙ্গবিডির ডেপুটি চিফ অব বিজনেস ডেভলপমেন্ট মামুন আতিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া, হেড অফ ব্র্যান্ড দিদারুল আলম খান, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক প্রমূখ।

এছাড়া বঙ্গবিডির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার নাভিদুল হক, চিফ অপারেটিং অফিসার ও কো-ফাউন্ডার ফায়াজ তাহের এবং চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ‘বঙ্গওয়াল’ অ্যাপস টি ওয়ালটন স্মার্ট টিভিতে ইন্সটল করে নিতে পারবেন। এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে সাবস্ক্রিপশন ফি জমা দিয়ে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ‘বঙ্গওয়াল’ এর চমৎকার সব কনটেন্ট। উল্লেখ্য, বঙ্গওয়ালে নতুন কনটেন্ট শুধুমাত্র ওয়ালটন স্মার্ট টিভির গ্রাহকরাই উপভোগ করতে পারবেন। এই উদ্যোগ ওয়ালটন টেলিভিশন ক্রেতাদের বিনোদনে এক নতুন মাত্রা যুক্ত করবে।

ওয়ালটন টিভিতে ‘বঙ্গওয়াল’ প্লাটফর্ম ডেভলপমেন্ট টিমের সদস্যদের মধ্যে টিভির প্রোডাক্ট ম্যানেজার ও সেলস মনিটরিং হেড তানভীর মাহমুদ শুভ, প্রকৌশলী শেখ তৌকিরুল আলম, অ্যাডিশনাল ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান এবং টেলিভিশন ব্র্যান্ড ম্যানেজার ফারজানা ববি যৌথভাবে জানান, আধুনিক বিনোদন দুনিয়ায় টেলিভিশন এবং কনটেন্ট একে অন্যের পরিপূরক। এই ব্যাপারটিকে সামনে রেখে আমরা ওয়ালটন টিভির জন্য একটি এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ডেভলপমেন্টের কাজ শুরু করি। আজ ওয়ালটন টিভির গ্রাহকদের এই বিশেষ সেবাটি পৌঁছে দেয়ার মাধ্যমে আমাদের বিগত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম স্বার্থক হলো।

অনুষ্ঠানে ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, টেলিভিশন গ্রাহকদের যুগোপযোগি প্রয়োজনীয় সব চাহিদা পূরণে ওয়ালটন অঙ্গীকারবদ্ধ। তাই ওয়ালটন স্মার্ট টিভিতে অফুরন্ত বিনোদন কনটেন্ট সমৃদ্ধ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজনের এই উদ্যোগ। যা ওয়ালটন স্মার্ট টিভির কোটি কোটি গ্রাহকের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম জানান, বাংলাদেশে স্মার্ট টিভির চাহিদা ক্রমেই বাড়ছে। আমরা গ্রাহকদের উন্নত মানের টেলিভিশন সরবরাহের পাশাপাশি ভালো মানের কনটেন্টের চাহিদা পূরণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি। সেজন্য টেলিভিশন উৎপাদন ও কনটেন্ট ডেভলপমেন্টে বাংলাদেশের দুই টপার ওয়ালটন ও বঙ্গবিডি আজ একই প্লাটফর্মে কাজ করছে। আমাদের এই উদ্যোগ ওয়ালটন টিভির গ্রাহকদের ভালো মানের কনটেন্টের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে বঙ্গবিডির কো-ফাউন্ডার নাভিদুল হক বলেন, ওয়ালটন আজ দেশের গন্ডী পেরিয়ে বিদেশের বাজারেও ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে। বঙ্গবিডি ও ওয়ালটন উভয়েই দেশীয় কোম্পানি। আজ দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে বঙ্গবিডি সম্পৃক্ত হতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ওয়ালটন স্মার্ট টিভির গ্রাহকরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি প্যানেলে পাচ্ছেন ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। পাশাপাশি আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭৭ টি সার্ভিস সেন্টার রয়েছে ওয়ালটনের। যেখানে নিয়োজিত আড়াই হাজারের বেশি সার্ভিস এক্সপার্টস ওয়ালটন টিভির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম
প্রযুক্তি সংবাদ

এবার ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম

‘স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি কমবে’
প্রযুক্তি সংবাদ

‘স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি কমবে’

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে হোয়াটসঅ্যাপ মেসেজ

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে
অটোমোবাইল

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে

ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ
নির্বাচিত

ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ

দারাজে ১ম ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে বিক্রি হলো ২০০০ ইউনিট
প্রযুক্তি বাজার

দারাজে ১ম ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে বিক্রি হলো ২০০০ ইউনিট

Load More

ট্রেন্ডিং টপিক

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?
প্রযুক্তি সংবাদ

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক
অর্থ ও বাণিজ্য

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

আধুনিক সভ্যতায় মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মার্চ ২০২২

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন

Techzoom.TV |
TechzoomTV