Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেলিভারি রোবট তৈরি হবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 April 2022
ডেলিভারি রোবট তৈরি হবে বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

অর্থনৈতিক সমৃদ্ধিতে অগ্রসর বাংলাদেশ আধুনিক প্রযুক্তির ব্যবহারেও এগিয়ে যাচ্ছে। দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে আইটি খাত। এ খাতে এবার অবাক করার মত বিষয় যুক্ত হতে যাচ্ছে। বিদেশের বিখ্যাত কোম্পানিতে চাকরি শেষে দেশে ফিরে ৫ বিশেষজ্ঞ সফটওয়্যার বিজ্ঞানী বিশ্বের সর্বশেষ প্রযুক্তির ডেলিভারী রোবট তৈরির এখন দ্বারপ্রান্তে।

বুধবার বিকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সয়দাবাদে ‘সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন করেছেন ওই টিমের অন্যতম বিজ্ঞানী মারুফ মোঃ মনিরুজ্জামান আব্বাসী।

এ সময়ে অর্থনৈতিক অঞ্চলের পরিচালক ও জাবির সিনেটর শেখ মনোয়ার হোসেন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন।

তিনি জানান, বর্তমানে ২ ধরনের রোবট ব্যবহার হচ্ছে। একটি হচ্ছে কারখানায় উৎপাদনে অপরিবর্তনশীল পরিবেশে। সেটাতে কৃত্তিম বুদ্ধিমত্তার অতোটা ব্যবহার হয়না। প্রোগ্রাম অনুযায়ী পরিচালিত হয়। আর দ্বিতীয়টি পরিবর্তনশীল পরিবেশে ব্যবহারের জন্য। ওই ধরনের রোবটে অনেক বেশি কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করতে হয়। যা ৩ থেকে ৫ কিলোমিটার দূরে গিয়ে পণ্য সরবরাহ করে আসতে পারবে।

বিজ্ঞানী মারুফ মোঃ মনিরুজ্জামান বলেন, “অত্যাধুনিক এই রোবটে দেয়া থাকে ক্যামেরা, ওগট, মাথায় লাইডার, রাডার, রিসিভার ও অন্যান্য সেন্সর। রোবটটি ক্যামেরায় দেখে জিপিএস ও অন্যান্য সেন্সরের মাধ্যমে পথ পরিকল্পনা গ্রহণ করে নিজে নিজেই সামনের দিকে অগ্রসর হয়। অন্য যেকোন প্রতিবন্ধক যেমন মানুষ, গাড়ি সামনে দিয়ে যাবার সময় দুর্ঘটনায় পতিত না হতে আগেই থেমে যায়। এরপর সুবিধা মত পৌঁছে যায় গন্তব্যে। যা অনেকটা ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহের মত।”

তিনি আরও বলেন, “বর্তমানে এ ধরনের রোবট তৈরি করতে ব্যয় হয় ৫০ হাজার থেকে ৭০ হাজার ডলার। তা অনেকটা ব্যয়বহুল। এ কারণে ২০২০ সালের নভেম্বরে এ ধরনের রোবট তৈরির কাজ শুরু করে তা মার্চ মাসে এসে সফল হই। তৈরি করা রোবটটি আমেরিকার অসিংটনের রেডমন্ট শহরের ১.২ কিলোমিটার দূরে পণ্য সরবরাহ করে আসে।”

২০২১ সালের ডিসেম্বরে দেশে ফিরে সফট্ওয়্যার বিশেষজ্ঞ ৪ বন্ধু নওশাদ সজিব, সৌমেন দাস, নিহাল বাইগ, মেহেদী হাসান রুপককে সাথে নিয়ে তিনি একটি প্রতিষ্ঠান শুরু করেন। এখানে বিশ্বের আধুনিক অটোলোমাস ডেলিভারী রোবট তৈরির গবেষণা এখন শেষ পর্যায়ে।

হার্ডওয়ারের ৩নং ভার্সনে এই রোবট ৩ কিলোমিটার দূরে পণ্য সরবরাহ নিয়মিতভাবে ডেলিভারি দিতে সক্ষম। রোবট তৈরিতে খরচ কমিয়ে আনার লক্ষে মূল্যবান লাইডারের ব্যবহার না করে অন্য সেন্সরের ব্যবহার করা হয়েছে। যাতে মাত্র ২ হাজার ডলারে এই রোবট তৈরি করা যাবে।

মনিরুজ্জামান আব্বাসী বলেন, “রোবটিং কারখানা স্থাপনের লক্ষে সম্ভবতা যাছাই করতে আমরা সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে এসেছি। বিদেশী বিনিয়োগকারীদের সাথেও যোগাযোগ হচ্ছে। এখানে স্বল্পমূল্যে যে ম্যান পাওয়ার পাওয়া যাবে, অন্য দেশে তা সম্ভব না। প্রশিক্ষন দিয়ে দেশের শ্রমিকদের আন্তর্জাতিক মানের উপযোগী করে তুললেই হলো।”

পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর রোবট স্বল্পমূল্যে রোবট দেয়ার আশা করেন তিনি।

রোবট বিশেষজ্ঞ মারুফ মোঃ মনিরুজ্জামান আব্বাসীর জন্মস্থান সিরাজগঞ্জ শহরের থানা পাড়ায়। ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্সে মাস্টার্স করে চলে যান কানাডা। এরপর সেখানে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে আমেরিকার বিশ্বখ্যাত সফট্ওয়্যার কোম্পানী অ্যামাজানে যোগদান করেন। সেখানে তিনি রোবটিক সফট্ওয়্যার ডেভলপিং ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, আমাদের অর্থনৈতিক অঞ্চল ১ হাজার ৪১ একর জায়গায় দেশের ১১টি শিল্প পরিবারের অংশীদারিত্বে গড়ে উঠছে। এর প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখানে সড়ক, রেল ও জলপথে মালামাল আমদানী-রপ্তানীর সুযোগ থাকায় ইতিমধ্যেই জমি বরাদ্দ নিয়েছে বিনিয়োগকারীরা।

তিনি জানান, রোবট কারখানার জন্য অর্থনৈতিক অঞ্চল খুবই উপযোগী বলে আশা ব্যক্ত করেছেন সফট্ওয়ার বিশেষজ্ঞ মারুফ মোঃ মনিরুজ্জামান। এটি হলে দেশ অনন্য উচ্চতায় প্রশংসিত হবে বিশ্বে। এখানে কারখানা স্থাপন শুরু হলে প্রায় ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে আশাবাদ ব্যক্ত করেন শেখ মনোয়ার হোসেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডেলিভারি রোবট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স নীতিমালা: সাত দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা
ই-কমার্স

ই-কমার্স নীতিমালা: সাত দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা

বন্ধ করলে চালু হয় না শাওমির ফোন
প্রযুক্তি সংবাদ

বন্ধ করলে চালু হয় না শাওমির ফোন

এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড
নির্বাচিত

এক সেকেন্ডেই ৫০ হাজার মুভি ডাউনলোড

স্মার্টফোনে ফাস্ট চার্জিং করে ফোনের ক্ষতি করছেন না তো!
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং করে ফোনের ক্ষতি করছেন না তো!

পাবজি খেলায় নতুন বউ ঝাঁটা পেটা করলো স্বামীকে
গেম

পাবজির নতুন মোড উন্মোচন

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2022

ডেলিভারি রোবট তৈরি হবে বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix