Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন মডেলের প্রিন্টার, মাদারবোর্ডের ২য় প্ল্যান্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 April 2022
ওয়ালটনের নতুন মডেলের প্রিন্টার, মাদারবোর্ডের ২য় প্ল্যান্ট উদ্বোধন
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের প্রিন্টার নিয়ে এলো দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটনের এই প্রিন্টারে রয়েছে দ্রুতগতির ওয়ারলেস প্রিন্টিংসহ বিভিন্ন সুবিধা। একই সঙ্গে মাদারবোর্ড (এসএমটি) প্রোডাকশন প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটও চালু করেছে ওয়ালটন। যেখানে জার্মান প্রযুক্তিতে তৈরি হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি (পিসিবিএ)।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেডকোয়ার্টারে প্রিন্টার উন্মোচন এবং মাদারবোর্ড প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী ভুঁইয়া, নির্বাহী পরিচালক আজিজুল হাকিম ও জিনাত হাকিম।

লিয়াকত আলী ভুঁইয়া জানান, ‘প্রিন্টন’ প্যাকেজিং এ প্রাথমিকভাবে দুই মডেলের লেজার প্রিন্টার বাজারে ছেড়েছেন তারা। যার মডেল প্রিন্টন পিএমএফ২২ (Printon PMF22) এবং প্রিন্টন পিএস২২ (Printon PS22)। এর মধ্যে পিএমএফ২২ (PMF22) মডেলটি মাল্টি ফাংশন সুবিধাযুক্ত। অর্থাৎ প্রিন্টের পাশাপাশি স্ক্যান এবং ফটোকপি করা যায়। এই মডেলের প্রিন্টারের মূল্য ১৬,৭৫০ টাকা। আর পিএস২২ (PS22) মডেলটি সিঙ্গেল ফাংশনের। এতে প্রিন্টিং অপশনটি রয়েছে। এর দাম ১১,৭৫০ টাকা। ওয়ালটনের এই প্রিন্টার দুটিতে থাকছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

ওয়ালটনের প্রিন্টারের প্রধান বিশেষত্ব হচ্ছে ২২ (এ ফোর) এবং ২৩ (লেটার) পিপিএম প্রিন্ট স্পিড। অর্থাৎ অত্যন্ত দ্রুত প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রিন্ট করে। এছাড়া উভয় মডেলেই ১২০০ ইনটু ১২০০ ডিপিআই (Dpi) রেজ্যুলেশন, ৬০০ মেগাহার্টজ প্রসেসর এবং ১২৮ মেগাবাইট মেমোরি রয়েছে। এই প্রিন্টার দুটিতে ইউএসবি ক্যাবল সংযোগের মাধ্যমে প্রিন্ট করা ছাড়াও ওয়ারলেস প্রিন্টিং এর সুবিধা রয়েছে। এছাড়া মাল্টি ফাংশন প্রিন্টারটিতে নেটওয়ার্ক প্রিন্টিং এর সুবিধা রয়েছে; যা কর্মক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দেবে।

এছাড়াও প্রিন্টারগুলোয় ব্যবহারের জন্য নির্দিষ্ট মডেলের টোনার বাজারে এনেছে ওয়ালটন। ১,৯৮৫ টাকা মূল্যের টিএনআর১৬ (TNR16) মডেলের এই টোনারটি ওয়ালটনের ২টি প্রিন্টারেই ব্যবহার উপযোগী। এছাড়াও টোনারের রিফিল ৬৫ গ্রামের কিট পাওয়া যাচ্ছে। যার মূল্য মাত্র ৬৫০ টাকা।

ওয়ালটন পিসিবিএ’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান রাদ জানান, নিজস্ব চাহিদার মেটানোর পাশাপাশি সম্প্রতি বাণিজ্যিকভাবে পিসিবি ও পিসিবিএ উৎপাদন ও বিক্রি শুরু করেছে ওয়ালটন। দেশীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উদ্যেক্তাদের চাহিদা অনুযায়ী কাস্টোমাইজড পিসিবি ও পিসিবিএ তৈরি করে দেয়া হচ্ছে। ইতোমধ্যেই ম্যাটাডোর গ্রুপ ওয়ালটনের কাছ থেকে ফ্যান রেগুলেটর সংক্রান্ত পিসিবিএ সাপোর্ট নিচ্ছে। আরো অনেকগুলো প্রতিষ্ঠান ওয়ালটনের কাছ থেকে পিসিবিএ নিতে আগ্রহী। এরই প্রেক্ষিতে মাদারবোর্ডের দ্বিতীয় ইউনিট চালু করলো ওয়ালটন।

তিনি আরো জানান, নতুন এই প্ল্যান্টে ঘন্টায় ৭২ হাজার কম্পোনেন্ট বসানোর সক্ষমতা রয়েছে। ওয়ালটনের তৈরি পিসিবি ও পিসিবিএ কম্পিউটার, টেলিভিশন, রিমোট কন্ট্রোল, এলইডি লাইট, মোবাইল ফোনের চার্জার, ইউপিএস, ফ্যান, সুইচ সকেট থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইসে ব্যবহৃত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে চ্যানেল ফিচার যুক্ত করছে মেটা
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে চ্যানেল ফিচার যুক্ত করছে মেটা

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো
প্রযুক্তি বাজার

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

হুয়াওয়ের অ্যাপ গ্যালারি কি গুগল প্লে স্টোরের প্রতিদ্বন্দী হতে পারবে কি?
নির্বাচিত

হুয়াওয়ের অ্যাপ গ্যালারি কি গুগল প্লে স্টোরের প্রতিদ্বন্দী হতে পারবে কি?

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

উজ্জ্বল স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ শাওমি আনল রেডমি ওয়াচ ৬
প্রযুক্তি সংবাদ

উজ্জ্বল স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ শাওমি আনল রেডমি ওয়াচ ৬

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 April 2022

ওয়ালটনের নতুন মডেলের প্রিন্টার, মাদারবোর্ডের ২য় প্ল্যান্ট উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV