Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরীয় হ্যাকার দল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 April 2022
৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় ভিডিও গেম অ্যাক্সি ইনফিনিটিতে গত মাসের সাইবার হামলায় জড়িত উত্তর কোরীয় হ্যাকার চক্র। ল্যাজারাস গ্রুপ হিসেবে পরিচিত গোষ্ঠীটি গত মাসে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার কুখ্যাত এ হ্যাকার চক্রের বিস্তারিত তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেডারেল রিজার্ভ (ফেড)।

অ্যাক্সি ইনফিনিটি হ্যাক করতে গেমটির ব্লকচেইন রোনিনে অনুপ্রবেশ করেছে হ্যাকার দল। অ্যাক্সি ইনফিনিটি ও রোনিনের ডেভেলপার প্রতিষ্ঠান স্কাই মাভিজ জানায়, গত মার্চের শেষের দিকে তারা হ্যাকিংয়ের বিষয়টি ধরতে পেরেছে। হ্যাকারগোষ্ঠী ৬২ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। বেহাত হওয়া ডিজিটাল সম্পদের মধ্যে আছে ১ লাখ ৭৩ হাজার ৬০০টি ইথারিয়াম টোকেন এবং ২ কোটি ৫৫ লাখ ডলারের কয়েন টোকেন।

হ্যাকিংয়ের সময় বেহাত হওয়া ডিজিটাল সম্পদের বাজারমূল্য ছিল ৫৪ কোটি ডলার। তবে গত কয়েক দিনে ক্রিপ্টো মুদ্রাবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় চুরি হওয়া ওই সম্পদের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৬২ কোটি ৫০ লাখ ডলারে। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান এলিপ্টিকের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা এটি।

অ্যাক্সি ইনফিনিটি হ্যাকিংয়ের সঙ্গে ল্যাজারাস গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়টি প্রথমে ধরতে পারে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে এফবিআই জানায়, আমাদের তদন্ত শেষে নিশ্চিত করতে পেরেছি যে ল্যাজারাস গ্রুপ ও এপিটি৩৮ ৬২ কোটি ডলারের ইথারিয়াম চুরিতে জড়িত। অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) অবৈধ তত্পরতা ঠেকানোর চেষ্টা করছে এফবিআই।

স্কাই মাভিজ এক ব্লক পোস্টে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়াসকে ধন্যবাদ জানায় এবং চলমান তদন্তে যারা সহায়তা করেছে সবাইকে সাধুবাদ জানায়।

নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটিনির্ভর গেম ‘অ্যাক্সি ইনফিনিটি’। এনএফটি বাজার পর্যবেক্ষক ‘ক্রিপ্টোস্ল্যাম’-এর তথ্য অনুযায়ী বিক্রির আকারের হিসাবে বিশ্বের বৃহত্তম এনএফটি সংগ্রহ রয়েছে গেমটিতে।

২০১৪ সালে সনি পিকচার্স হ্যাকিং করে গোপনীয় তথ্য বেহাতের মাধ্যমে আলোচনায় এসেছিল ল্যাজারাস গ্রুপ। তখন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে উপহাস করে বানানো সনির ‘দি ইন্টারভিউ’ সিনেমা প্রত্যাহার করার দাবি জানিয়েছিল তারা।

এদিকে উত্তর কোরীয় হ্যাকারগোষ্ঠীর তথ্য পেতে, ক্রিপ্টোকারেন্সি চুরি ব্যাহত করতে, সাইবার-গুপ্তচরবৃত্তি ও অন্যান্য অবৈধ কার্যক্রম ঠেকাতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রিপ্টোকারেন্সি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রতারণা বন্ধে প্রযুক্তি জায়ান্টদের চাপ দেবে ব্রিটেন

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত
প্রযুক্তি সংবাদ

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস
গেম

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
প্রযুক্তি সংবাদ

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

অপো এ৫৬ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

অপো এ৫৬ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া, নাম ‘স্যাডগ্রাম’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া, নাম ‘স্যাডগ্রাম’

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2022

ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরীয় হ্যাকার দল

Techzoom.TV |
TechzoomTV