Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ এপ্রিল ২০২২
টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

বিশ্বের নেতৃস্থানীয় শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২১) সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটিতে কমিউনিটির সুরক্ষাকে সমর্থন করার প্রতিশ্রুতি এবং প্ল্যাটফর্মে উত্সাহিত করার প্রতিশ্রুতির আপডেটগুলো যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে প্ল্যাটফর্মটির গাইডলাইন লঙ্ঘন করা কনটেন্ট শনাক্ত, ফ্ল্যাগিং এবং অপসারণ করার সময় সিস্টেমের চলমান উন্নতি সম্পর্কেও তথ্য সরবরাহ করা হয়। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ২২২টি ভিডিও অপসারণ করা হয়েছে, যা টিকটকে এ সময়ের মধ্যে আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ। প্রায় ৯৪ দশমিক ১ শতাংশ ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে, কোনো ব্যবহারকারী রিপোর্ট করার আগেই সরানো সম্ভব হয়েছে ৯৫ দশমিক ২ শতাংশ এবং ৯০ দশমিক ১ শতাংশ ভিডিও কোনো ভিউ পাওয়ার আগে সরিয়ে ফেলা হয়েছে।

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে এই সময়ে ভিডিও সরানো হয়েছে ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও সনারো হয়েছে বাংলাদেশ থেকে, যা বিশ্বে সপ্তম।

এ রকম উন্নয়ন হয়রানি এবং অন্যান্য নেতিবাচক আচরণ মোকাবিলায় খুব সহায়তা করছে। রিপোর্টে বলা হয়, ওই সময়ের মধ্যে বাংলাদেশে থেকে সরানো কনটেন্টের মধ্যে হয়রানি এবং বুলিং কনটেন্ট সরানো হয়েছে ১৪.৭ শতাংশ, ঘৃণ্য আচরণের জন্য ১০.১ শতাংশ, সহিংস চরমপন্থার জন্য ১৬.২ শতাংশ এবং বিপজ্জনক কাজের জন্য ৭.৭ শতাংশ কনটেন্ট অপসারণ করা সম্ভব হয়েছে। এমন কনটেন্ট যেখানে একটি ভিউ হওয়ারও সুযোগ পায়নি। এত দ্রুত কনটেন্ট সরিয়ে ফেলা একটি অসাধারণ অগ্রগতি।

টিকটকের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা, দয়া ও সহনশীলতার ভিত্তিতে টিকটকে আমাদের কমিউনিটি গড়ে তোলা উচিত। আমাদের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে মানুষকে ইতিবাচক ডিজিটাল সংযোগ তৈরিতে সহায়তার জন্য আমরা বদ্ধ পরিকর। আমরা চাই আমাদের ব্যবহারকারী নিজেদের মধ্যে সদাচার ও সম্প্রীতি বজায় রাখুক। মানুষকে নিরাপদ রাখার ক্ষেত্রে নিয়মের তো কোনো শেষ নেই। আমাদের সর্বশেষ প্রতিবেদন এবং প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এটাই দেখায় যে, আমরা কমিউনিটির কল্যাণের প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ।’

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন অপমানজনক এবং ঘৃণ্য কনটেন্ট বা আচরণকে সক্রিয়ভাবে অপসারণ করার জন্য প্ল্যাটফর্মের কাজের পাশাপাশি নতুন উপায়ে ব্যবহারকারীরা তাদের কমেন্টের উপর আরও নিয়ন্ত্রণের সহায়তা পাচ্ছে। ব্যবহাকারীরা অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত বলে মনে করে এমন মন্তব্য শনাক্ত করতে পারে, যেমন- কোনো কমেন্টে ডিজলাইক দেয়ার মাধ্যমে তারা ফিডব্যাক দিতে পারবে। এমন কমেন্টগুলো সংগ্রহ করা হয়। এরপর কমেন্ট সেকশন প্রতিনিয়ত প্রাসঙ্গিক রাখার যে ফ্যাক্টরগুলো আছে তার সাথে নতুন ফিডব্যাক যোগ হয়। তবে কনটেন্ট নির্মাতারা যেনো ডিজলাইক দেখে হতাশ না হয়ে পড়েন, সে জন্য ডিজলাইক দেয়া ব্যক্তিই কেবলমাত্র নিজের ডিজলাইক দেখতে পারবেন। এটি নির্মাতাদের চোখের সামনে আসবে না।

বিল্ট-ইন সেফটি টুলগুলো ব্যবহার করে টিকটক সেফটি রিমাইন্ডার পরীক্ষা করছে যা নির্মাতাদের মন্তব্য ফিল্টারিং এবং বাল্ক ব্লক এবং অপশন ডিলেট ইত্যাদিতে গাইড করবে। রিমাইন্ডারগুলো এমন নির্মাতাদের কাছে দেখাবে যাদের ভিডিওগুলো আনুপাতিক হারে বেশি নেতিবাচক কমেন্ট পাবে। পাশাপাশি প্ল্যাটফর্মটি স্ট্রিক্ট কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন কমেন্ট অপসারণ করা অব্যাহত রাখবে। সাথে কনটেন্ট ফিল্টার করার ক্ষমতা এবং একবারে একাধিক কমেন্ট মুছে ফেলা এবং রিপোর্ট করার ক্ষমতা তো রয়েছেই।

টিকটকে কমিউনিটি গাইডলাইন এবং গাইডলাইন সম্বন্ধে জানতে, কমিউনিটি গাইডলাইন্স দেখুন। কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট এখানে ইংরেজি এবং বাংলায় পাওয়া যাবে।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
নির্বাচিত

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য

১১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনল সামিট
প্রযুক্তি সংবাদ

১১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনল সামিট

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না
নির্বাচিত

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে

বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদী প্যাভিলিয়ন
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদী প্যাভিলিয়ন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix