Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 January 2021
বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
Share on FacebookShare on Twitter

নক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের স্বয়ংক্রিয় একটি বটের মাধ্যমে ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০১৯ সালের আগস্টে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের তথ্যসংক্রান্ত দুর্বলতা ঠিক করার আগে এ বিপুলসংখ্যক ফোন নম্বর হাতিয়ে নেয়া হয়েছিল। ব্যবহারকারীদের তথ্য নেট দুনিয়ায় প্রকাশ্যে বিক্রি হওয়ার বিষয়টি চিন্তা বাড়িয়েছে সাইবার বিশেষজ্ঞদের। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

মাদারবোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্বয়ংক্রিয় টেলিগ্রাম বট অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর সংবলিত ডাটাবেজ বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্রতি নম্বরের বিনিময়ে ২০ ডলার করে চাইছে ওই টেলিগ্রাম বট। টেলিগ্রাম বটটি অন্তত ১২ জানুয়ারি থেকে চলছে।

ওই বট দাবি করেছে, সেখানে বিভিন্ন দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও তথ্য রয়েছে। এর মধ্যে ৩৮ লাখ বাংলাদেশী, ৩ কোটি ২৩ লাখ মার্কিনি, ১ কোটি ১৫ লাখ ব্রিটিশ, ৯৯ লাখ রুশ, ৬ লাখ চীনা ও ৬১ লাখ ভারতীয়েরও তথ্য রয়েছে।

এ টেলিগ্রাম বট ব্যবহারকারীদের ফোন নম্বর প্রবেশ করালে সংশ্লিষ্ট ফেসবুক আইডি দেখিয়ে দেয়। প্রাথমিক ফলাফল দেখা গেলেও প্রতিটি নম্বরের জন্য ২০ ডলার করে চাইছে ওই বট। তবে একসঙ্গে ১০ হাজার নম্বর নিলে ৫ হাজার ডলারে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

সাইবার সিকিউরিটি ফার্ম হডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গল ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিক্রির টেলিগ্রাম বট নিয়ে প্রথম সতর্ক করেন। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ গল মাদারবোর্ডকে বলেন, সাইবার ক্রাইম কমিউনিটির কাছে এভাবে ব্যক্তিগত তথ্যভাণ্ডার বিক্রি হচ্ছে দেখে ভয় লাগে। এটি আমাদের গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন। নিশ্চিতভাবে এগুলো মানুষের সঙ্গে প্রতারণা করতে ব্যবহার করা হবে।

যদিও ডাটাগুলো কিছুটা পুরনো। তবে ফোন নম্বর প্রকাশ হওয়ার মাধ্যমে এটি এখনো সাইবার নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি তুলে ধরে। বিষয়টি নিয়ে যোগাযোগ করলে ফেসবুক মাদারবোর্ডকে জানিয়েছে, তথ্যসংক্রান্ত যে দুর্বলতাগুলো ছিল, তা ২০১৯ সালের আগস্টে ঠিক করা হয়েছিল। ডাটাগুলো তার আগেই সরিয়ে ফেলা হয়েছিল।

গল বলেন, এটি গুরুত্বপূর্ণ যে ফেসবুক তার ব্যবহারকারীদের বিষয়টি অবহিত করা। এর ফলে তারা বিভিন্ন হ্যাকিং ও সামাজিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা কমে যাবে।

গত ডিসেম্বরে ই-মেইল ঠিকানা ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্মদিনের মতো ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে প্রতিবেদন হয়েছিল। নেপালের বিশেষজ্ঞ সওগাত পোখারেল এ ত্রুটি আবিষ্কার করেছিলেন। সে সময় ফেসবুকের ব্যবসায়িক টুল ব্যবহার করে এ তথ্য চুরির ঘটনা ঘটে।

ফেসবুকের মুখপাত্রের মতে, বাগটি একটি ছোট পরীক্ষা চলাকালীন স্বল্প সময়ের জন্য প্রবেশযোগ্য ছিল। একজন গবেষক এমন একটি বিষয় জানিয়েছেন, যেখানে আমরা ব্যবসায়িক অ্যাকাউন্টকে একটি ছোট পরীক্ষার আওতায় নিয়ে আসি, তবে ওই সময় বার্তা আদান-প্রদানে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যেত।

এর আগে গত নভেম্বর মাসে ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপের একটি জটিল ত্রুটি সংশোধন করেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনুমোদন ছাড়াই ও অজান্তে হ্যাকাররা অডিও কলগুলোতে সংযোগ স্থাপন করতে পারত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
নির্বাচিত

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট
নির্বাচিত

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট

বাজারে এসেছে ওয়ানপ্লাসের ৯ ও ৯ প্রো
নির্বাচিত

বাজারে এসেছে ওয়ানপ্লাসের ৯ ও ৯ প্রো

গুগলে কেউ আপনার তথ্য খুঁজলেই আসবে অ্যালার্ট
নির্বাচিত

গুগলে কেউ আপনার তথ্য খুঁজলেই আসবে অ্যালার্ট

ডুয়াল টোন ও সানরুফ মিলবে টাটার নতুন গাড়িতে
অটোমোবাইল

ডুয়াল টোন ও সানরুফ মিলবে টাটার নতুন গাড়িতে

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2021

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য

Techzoom.TV |
TechzoomTV