Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ই-বর্জ্যর বিশাল ক্ষতির থেকে দেশকে বাঁচাতে ভূমিকা রাখছে সোয়াপ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
‘ই-বর্জ্যর বিশাল ক্ষতির থেকে দেশকে বাঁচাতে ভূমিকা রাখছে সোয়াপ’
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির অগ্রসর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে যাওয়ার কারণে দিন দিন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের পরিধি বেড়েই চলেছে। তাই নতুন ডিভাইস কিনার পাশাপাশি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার চাহিদাও দিন দিন বাড়ছে। দেশের মানুষদের সাধ্যের মধ্যে তার পছন্দের পন্য সার্ভিস ওয়ারেন্টিসহ তুলে দিতে এবং ই-বর্জ্য বিশাল ক্ষতির হাত থেকে দেশকে বাঁচাতে বিশাল ভূমিকা রাখছে একমাত্র রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ। ২৪ মাসে প্রায় ৫০ গুণ বড় হয়েছে প্রতিষ্ঠানটি। কাজ করছেনন স্যামসাং, শাওমি, অ্যাপল, বাজাজের মতো লিডিং প্রতিষ্ঠানের সঙ্গে।

রাজধানীর বনানীর রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ এর প্রধান কার্যালয়ে টেকজুম ডটটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সোয়াপ প্রধান নির্বাহী মো. পারভেজ হোসেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন টেকজুম ডটটিভির প্রতিবেদক মিরাজুল ইসলাম জীবন।

টেকজুম : সোয়াপের শুরুর গল্পটা যদি বলতেন?
পারভেজ হোসেন: ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে পড়াশুনা কালীন নিজের জন্যে পুরাতন ল্যাপটপ কিনতে গিয়ে বেশ সমস্যার মুখোমুখি হয় ,সেই থেকে ভাবতে শুরু করেন এমন একটি সল্যুশন যদি তৈরি করা যায় যেখানে যেকোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে একটি প্ল্যাটফর্মে পুরাতন ইলেকট্রনিক প্রোডাক্ট কেনা এবং বিক্রি করার সুবিধা পাবেন। নিজের ডিভাইস কেনার সমস্যা সমাধান করতে গিয়ে হঠাৎ মনে হলো, মানুষের মধ্যে তো পুরোনো জিনিসের চাহিদা রয়েছে। তাই তখন থেকেই পুরোনো ল্যাপটপ বা ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনাবেচার একটি ব্যবসা গড়ে তোলার চিন্তা মাথায় আসে।’এই চিন্তা থেকেই রি-কমার্স প্লাটফর্ম সোয়্যাপ (SWAP) এর যাত্রা শুরু।

টেকজুম : বলেছেন সোয়াপ রি-কমার্স প্লাটফর্ম। বিষয়টা যদি পাঠকদের একটু বুঝিয়ে বলতেন. . .
পারভেজ হোসেন: আসলেই শব্দটার সাথে অনেকে পরিচিত না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কাস্টমাররা। ই-কমার্স হলো ওয়েবসাইট থেকে ক্রেতারা তাদের পছন্দ মতো নতুন পণ্য মূল্য দেখে সব কিছু ঠিকঠাক থাকলে অর্ডার করেন। প্রতিষ্ঠান অর্ডার পেয়ে ক্রেতার নির্দিষ্ট ঠিকানায় পণ্যটি ক্যাশ অন ডেলিভারি দেয়। ক্রেতা সেটি টাকা দিয়ে বুঝে নেন। আর রি-কমার্স হলো পুরানো পণ্য কাস্টমারের কাছ থেকে আমরা কিনে নিচ্ছি। সুতরাং এটা হলো রিভার্স ই-কমার্স। যেখানে আপনি ই-কমার্স থেকে নতুন পণ্য কিনছেন, সেখানে আমরা পুরানো পণ্য বিক্রি করার প্লাটফর্ম দিচ্ছি। এটাকেই বলা হচ্ছে রি-কমার্স প্লাটফর্ম।

টেকজুম : দেশের প্রথম ও একমাত্র রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ। আপনারা কী ধরনের সেবা দিচ্ছেন?
পারভেজ হোসেন: সোয়াপ বাংলাদেশের প্রথম ও একমাত্র নির্ভরযোগ্য রি-কমার্স প্ল্যাটফর্ম। এই প্লাফর্মে সোয়াপ একটি কাস্টমার টু বিজনেস (সিটুবি), বিজনেস টু বিজনেস (বিটুবি) এবং কাস্টমার টু বিজনেস টু কাস্টমার (সিটুবিটুসি) মার্কেটপ্লেস হিসেবে কাজ করে, যেখানে গ্রাহকরা তাদের ব্যবহৃত ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল কিনতে, বিক্রি করতে বা অদল-বদল করতে পারেন।

এখানে ব্যবহারকারীরা নানা প্ল্যাটফর্ম, পেমেন্ট পদ্ধতি এবং পরিষেবামূলক বিকল্পগুলি ব্যবহার করতে পারেন নির্ভরযোগ্যভাবে এবং সামর্থ্য অনুযায়ী। অনেক নিম্ন আয়ের উপার্জনকারীদেরও পণ্য ক্রয়, বিক্রয় এবং বিনিময় করতে প্ল্যাটফর্মটি সক্ষম, যা উদীয়মান ই-কমার্স বাজারে অর্থনৈতিক অংশগ্রহণ এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে প্রতিষ্ঠানটি।

সারাদেশের আগ্রহী গ্রাহকরা ২৪ ঘন্টার মধ্যে যেনো ঘর বসে সহজে তাদের পুরাতন পণ্য বিক্রি করতে পারেন। সেই সাথে তাদের ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের বিনিময়ে শুধু ন্যায্য দামই নয়, বরং কম দামে নতুন পণ্য কিনতে পরেন সে দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সোয়াপ। এ বিষয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ও পরিপূর্ণ নিরাপত্তা দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ই-বর্জ্য যথাযথভাবে বর্জন করার সুযোগও দিয়ে থাকে রি-কমার্স প্ল্যাটফর্ম।

টেকজুম : সোয়াপ এর ব্যবসার পরিধি কেমন এবং সারাদেশে কি সোয়াপ এর এজেন্ট আছে?
পারভেজ হোসেন: মাত্র ২৪ মাস বয়সী এ প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন ১০০ জন কর্মী । মাত্র ২৪ মাসে প্রায় ৫০ গুণ বড় হয়েছে সোয়াপ। স্যামসাং, শাওমি, অ্যাপল, বাজাজের মতো লিডিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে এই বিজনেস এর সাথে কানেক্ট করেছে সোয়্যাপ (SWAP)। বর্তমানে আমাদের রেজিস্টার্ড গ্রাহক এর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৫০ হাজার। সাড়ে পাঁচ লাখ এরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আমাদের এপ্সটি। একদম প্রথম মাসে মাত্র ১৭ লাখ টাকা আয় হলেও গত নভেম্বর মাসে সোয়্যাপ (SWAP)ের আয় বেড়ে দাঁড়ায় ১৬ কোটি টাকায় এবং প্রতি মাসে প্ল্যাটফর্মটির সেল বাড়ছে প্রায় ১০ শতাংশ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের কাস্টমারদের কাছে এই সেবাটি পৌঁছে দেয়ার। প্রথমে ঢাকা থেকে এটি শুরু করেছিলাম। এখন আমরা ২৬টি জেলায় কাজ করছি। আমাদের পরিকল্পনা রয়েছে ২০২৩ সালের মধ্যে ৬৪টি জেলায় সেবাটি পৌঁছে দেয়ার। রাজধানীতে পুরানো পণ্য বিক্রির সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এ সুযোগটা নেই।

টেকজুম : এই প্লাটফর্মে কী ধরনের পণ্য পাওয়া যাচ্ছে?
পারভেজ হোসেন: প্রথমে আমরা পুরনো মোবাইল ফোন দিয়ে কার্যক্রমের যাত্রা শুরু করি। পরে পর্যায়ক্রমে বিভিন্ন কোম্পানির ল্যাপটপ ও গ্যাজেট যুক্ত হয় ক্যাটেগরিতে। গ্যাজেটের মধ্যে স্মার্টওয়াচ, ট্যাবলেট, আইপ্যাড, অ্যাক্সেসরিজ। এছাড়াও আছে বিভিন্ন ব্র্যান্ডের বাইক, গাড়ি এবং ফার্নিচার এসব পণ্য নিয়ে কাজ করছি।

টেকজুম : আপনারা পুরানো পণ্যের এক্সচেঞ্জ সুবিধা দিয়ে থাকেন। ওই বিষয়টা যদি একটু বলতেন. . .
পারভেজ হোসেন: এ সেবাটা আমরা দুই ভাবে দিয়ে থাকি। একটা হলো কাস্টমার যদি ঘরে বসে তার পুরানো ফোন, বাইক বা ল্যাপটপটি বিক্রি করতে চান, তাহলে ওই কাস্টমারকে বিক্রির জন্য আমদের এখানে ওয়েবসাইটে অনুরোধ করতে হবে। অনলাইনে প্রক্রিয়ার মধ্যে উল্লেখ করতে হবে আপনি কোন পুরানো পণ্যটা বিক্রি করে কোন নতুন পণ্যটা নিতে চান। তাহলে আমাদের টিমের সদস্যরা সাথে সাথে বাসায় গিয়ে ওই পুরোনো পণ্য দেখে নির্দিষ্ট দাম দিয়ে নতুন পণ্যও দিয়ে আসবেন। যেমন একটা স্যামসাংয়ের ফোন নিতে চান। ফোনটার দাম ৩০ হাজার টাকা। এখন আপনার পুরানো ফোনের দাম ১২ হাজার টাকা। আপনি পুরানো ফোন দিয়ে বাকি ১৮ হাজার টাকা দিয়ে নতুন ফোনটা নিতে পারবেন। একই স্টাইলে বাইক বা ল্যাপটপটিও এক্সচেঞ্জ করতে পারবেন।

টেকজুম : দেশে পুরানো পণ্য মার্কেটের আকারটা কত বড়?
পারভেজ হোসেন: বাংলাদেশে পুরানো পণ্যের মার্কেটের আকার অনেক বড়। আমরা একটা রিসার্চ করেছি। সেখানে দেখা গেছে এই মার্কেটে প্রায় ২০ হাজার কোটি টাকার সমমূল্যের পুরাতন ইলেকট্রনিক পণ্য রয়েছে, যা চাইলেই বিক্রি করা সম্ভব। দুঃখের বিষয় হলো এই পণ্যগুলি কখনো বিক্রি হয় না। গড়ে দেখা যায় যে, ৫০-৬০% পণ্য বিক্রিই হয় না। এই বাজারে বিক্রয়যোগ্য পণ্যগুলো ২৫-৫০% বিক্রি হচ্ছে। বাকিগুলো দেখা যাচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বিক্রি হচ্ছে। পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে বিক্রি হয়। দেশের পুরাতন পণ্য বিক্রির বাজারটা অনেক বড়। বিশ্বে প্রতি বছর ১১% করে এই বাজার বৃদ্ধি হচ্ছে। আগামীতে পুরানো ইলেকট্রনিক্স পণ্যের মার্কেটটা নতুন মার্কেটের চেয়ে দ্বিগুন বড় হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন স্মার্টফোনের বাজারের চেয়ে পুরানো বা ব্যবহার করা ফোনের বাজারটা তিনগুন বড় হবে।

Tags: রি-কমার্সসোয়াপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি, তথ্য ফাঁসের ঝুঁকিতে কোটি কোটি ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি, তথ্য ফাঁসের ঝুঁকিতে কোটি কোটি ব্যবহারকারী

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?
প্রযুক্তি সংবাদ

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?

কম বাজেটেই কম্পিউটার পাওয়া যাবে বাংলাদেশে
নির্বাচিত

প্রযুক্তি বিশ্বে শীর্ষ ৫ টি কম্পিউটার ব্র্যান্ড

সাইবার টুলস ও সল্যুশনে বিশ্বে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

সাইবার টুলস ও সল্যুশনে বিশ্বে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: পলক

ঈদে এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঈদে এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ
প্রযুক্তি সংবাদ

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix