Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 April 2022
প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া
Share on FacebookShare on Twitter

বিশ্বে চলমান চিপ ও সরবরাহ সংকট এবং যন্ত্রাংশের উচ্চমূল্যের মধ্যেও প্রান্তিক আয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে টেলিকম যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান নকিয়া। ফাইভজি পণ্যের চাহিদা থাকায় এটি সম্ভব হয়েছে। খবর রয়টার্স।

স্মার্টফোনের ব্যবসায় অবনতির পর নকিয়া ফাইভজি প্রযুক্তির বিকাশ, গবেষণা ও প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সুইডেনের এরিকসন এবং চীনের হুয়াওয়ের বাজারে প্রভাব বিস্তার করতে থাকে। তবে বৈশ্বিক চিপ সংকট ও কভিড-১৯ মহামারীর কারণে চীনে নতুন করে আরোপিত লকডাউন ও বিধিনিষেধ নকিয়ার সরবরাহ চেইনে চাপ প্রয়োগ করে। সংকটের কারণে নকিয়ার পণ্য উৎপাদনে যেসব যন্ত্রাংশ ব্যবহূত হয়, সেগুলোর মূল্যও বাড়তে থাকে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেকা লান্ডমার্ক বলেন, দাম বাড়ার বিষয়টি পরিষ্কার। যন্ত্রাংশ, চিপ বা সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সবকিছুর মূল্যই বাড়ছে। দাম বাড়ার বিষয়টি গ্রাহক ব্যয়ে যুক্ত করা যায় কিনা, সে বিষয়ে বর্তমানে আমরা কাজ করছি।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের চুক্তির জন্য লক ইন প্রাইস নীতি অনুসরণ করে। তবে চুক্তি নবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে চলতি মূল্যেই সম্মতি প্রকাশ করতে হয়। লান্ডমার্ক বলেন, একটি সাধারণ চুক্তি তিন বছরের জন্য হতে পারে। এক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কের মতো প্রতি বছর আমাদের এক-তৃতীয়াংশ চুক্তি নবায়ন করা হবে। ২০২০ সালে শীর্ষে উঠে আসার পর থেকে লান্ডমার্ক পণ্য উৎপাদন ব্যয় কমাতে মনোনিবেশ করেন। পাশাপাশি ফাইভজি প্রযুক্তি বিস্তারে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রায় আগের প্রশাসনের যে নেতিবাচক প্রভাব পড়েছিল, সেটি পরিবর্তনেরও উদ্যোগ নেন।

ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়া যখন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কিছু অংশকে ফাইভজি পণ্যের উচ্চ চাহিদাসম্পন্ন অঞ্চল বলে গণ্য করছে তখন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা ভারতকে ফাইভজি বিস্তারের অন্যতম বড় ক্ষেত্র মনে করছেন। কেননা দেশটিতে এখনো সেভাবে ফাইভজি প্রযুক্তির বিস্তার হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

যেসব অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য ঝুঁকিপূর্ণ

অনির্দিষ্টকালের জন্য বসুন্ধরায় ইন্টারনেট বন্ধ করছে আইএসপিএবি
টেলিকম

অনির্দিষ্টকালের জন্য বসুন্ধরায় ইন্টারনেট বন্ধ করছে আইএসপিএবি

যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট
প্রযুক্তি সংবাদ

যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালি থেকে গ্রহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীন

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গোপনে কে ঘুরছে আপনার ফেসবুক প্রোফাইলে, জানুন সহজেই

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2022

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix