Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 July 2024
জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের জন্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন সব সফটওয়্যার। এগুলো একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি বাড়ছে সাইবার হামলা ও তথ্য চুরির মতো ঘটনা। সম্প্রতি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ক্ষতিকর ১৩টি অ্যাপের সন্ধান পেয়েছে মার্কিন কম্পিউটার সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি। এসব অ্যাপ গুগল প্লেস্টোরেই রয়েছে।

ম্যালওয়্যার অ্যাপগুলো ব্যবহারকারীদের সামনে গুরুত্বপূর্ণ টুল হিসেবে ছদ্মবেশ ধারণ করে আছে বলে ম্যাকাফির অনুসন্ধানে উঠে এসেছে। এসব অ্যাপ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইস থেকে ক্ষতিকর সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে ও তথ্য হাতিয়ে নিতে সক্ষম। সম্প্রতি গিজচায়নায় প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষতিকর এসব অ্যাপের তথ্য উঠে এসেছে।

এসেনশিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড: হরোস্কোপ বা রাশিফল দেখার জন্য অ্যাপটি ব্যবহারকারীদের সামনে ছদ্মবেশে থাকে। কিন্তু আড়ালে এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়।

থ্রিডি স্কিন এডিটর ফর মাইনক্রাফট: এটি মূলত গেমারদের লক্ষ্য করে বানানো। এ অ্যাপটিতে ক্ষতিকর কোড রয়েছে, যা ব্যবহারকারীর তথ্য চুরিতে সহায়তা করে থাকে।

লোগো মেকার প্রো: অ্যাপটি দিয়ে পেশাদার পর্যায়ের লোগো তৈরি করা যায়। এর পাশাপাশি ম্যালওয়্যার হিসেবে এটি ব্যবহারকারীদের তথ্য ক্ষতিকর সার্ভারে পাঠিয়ে থাকে।

অটো ক্লিক রিপিটার: যেসব কাজ প্রতিনিয়ত করতে হয় সেগুলোর জন্য অটো ক্লিক রিপিটার সহায়ক। কিন্তু অটোক্লিকের আড়ালে এটি তথ্য পাচার করে থাকে।

কাউন্ট ইজি ক্যালোরি ক্যালকুলেটর: স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অ্যাপ ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে। দিনে কী পরিমাণ ক্যালোরি শরীরে যুক্ত হচ্ছে ও বার্ন হচ্ছে এ ধরনের তথ্য অ্যাপে সংরক্ষণ করা হয়। এখানেও ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য গোপনে সংগ্রহ করা হয়।

সাউন্ড ভলিউম এক্সটেন্ডার: গান শোনা, গেম খেলা বা চলচ্চিত্র দেখার ক্ষেত্রে অনেকে ভলিউম বাড়ানোর জন্য এক্সটেন্ডার ব্যবহার করে। কিন্তু এটি মূলত ডিভাইসের নিরাপত্তা স্তরকে বিঘ্নিত করে এবং ম্যালওয়্যার আক্রমণের সুযোগ করে দেয়।

নিউমারোলজি পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নাম্বার প্রেডিকশনস: রাশিফল জানার জন্য আরো একটি ব্যবহূত অ্যাপ হচ্ছে এটি। এটিও ব্যবহারকারীদের তথ্য গোপনে সংগ্রহ করে থাকে।

স্টেপকিপার ইজি পেডোমিটার: ফিটনেস ট্র্যাকার হিসাবে বাজারজাত করা হয়েছে অ্যাপটি। হাঁটা, দৌড়ানোর সময় ও কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হয়েছে এসব তথ্যের আড়ালে ব্যবহারকারীর জন্য নিরাপত্তা হুমকি তৈরি করে থাকে।

ট্র্যাক ইয়োর স্লিপ: ঘুমের ধরন ট্র্যাক করার পরিবর্তে এ অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং গোপন সার্ভারে পাঠিয়ে থাকে। এর মাধ্যমে পরবর্তী সময়ে ভুয়া লেনদেন থেকে শুরু করে ব্ল্যাকমেইলের মতো ঘটনা রয়েছে।

সাউন্ড ভলিউম বুস্টার: সাউন্ড ভলিউম বুস্টার এক্সটেন্ডারের মতো একটি অ্যাপ। এটি সাউন্ড বাড়ানোর কাজের আড়ালে ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করে, যা সাইবার হামলার ঝুঁকি বাড়িয়ে দেয়।

ইউনিভার্সাল ক্যালকুলেটর: হিসাবসংক্রান্ত কাজের জন্য একটি ইউটিলিটি অ্যাপ হিসেবে পরিচিত ইউনিভার্সাল ক্যালকুলেটর। এটিও ব্যবহারকারীর অজান্তেই তথ্য সংগ্রহ করে থাকে।

ঝুঁকি থেকে বাঁচতে: অ্যান্ড্রয়েডের এসব ম্যালওয়্যার অ্যাপ এরইমধ্যে গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কারো ডিভাইসে এখনো অ্যাপগুলো ইনস্টল করা থাকলে দ্রুত সেগুলো আনইনস্টল এবং সব পারমিশন মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এ অ্যাপগুলোর সঙ্গে যুক্ত প্রাথমিক ঝুঁকি হলো ব্যক্তিগত তথ্যে অননুমোদিত প্রবেশ, যার মাধ্যমে পরিচয় চুরি, আর্থিক ক্ষতিসহ অন্যান্য গুরুতর সমস্যা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড অ্যাপঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এক্সিনোস চিপের ব্যবহার বাড়াচ্ছে স্যামসাং

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
নির্বাচিত

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

ফেসবুকে ব্লু ব্যাজ পেতে করণীয়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ব্লু ব্যাজ পেতে করণীয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন
টেলিকম

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

একের পর এক টিজারের পর ভারতের বাজারে নতুন...

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2024

যেসব অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য ঝুঁকিপূর্ণ

Techzoom.TV |
TechzoomTV