Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ মে ২০২২
ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
Share on FacebookShare on Twitter

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান, ওয়ালটনের সাবেক নির্বাহী পরিচালক ইলিয়াস কাঞ্চন এবার যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্সে। তিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতায় যোগ দেন।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে গুলশানে ঢাকা ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, ভিসতার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর জিহাদ প্রমূখ।

ভিসতায় যোগ দেয়ার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজের নাম লেখালেন ইলিয়াস কাঞ্চন। এর আগে তিনি ওয়ালটনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর এবং নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার তিনি ভিসতায় এলেন উদ্যোক্তা পরিচালক হিসেবে। তিনি নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত। চলচ্চিত্র, মানুষের জন্য সামাজিক আন্দোলন, পণ্যের প্রচার-প্রসার সব ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। উদ্যোক্তা হিসেবেও তিনি সফল হবেন বলে ভিসতা পরিবারের প্রত্যাশা।

অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম বলেন, ইলিয়াস কা নের অন্তর্ভূক্তিতে ভিসতা টিম আরো শক্তিশালী হলো। ভিসতা পণ্যের প্রসারে ইলিয়াস কা ন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দ্রুত পরিবর্তনশীল এই সেক্টরের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত।

ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ইলিয়াস কা ন দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স সেক্টরে আমাদের সঙ্গে একযোগে কাজ করেছেন। এই সেক্টরের বিকাশে তিনি শক্তিশালী ভূমিকা রেখেছেন। দেশী ইলেকট্রনিক্স পণ্যের প্রসারেও তার অবদান রয়েছে। এবার একসঙ্গে কাজ করে ভিসতাকে আমরা দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। বিশেষ করে পণ্যের কোয়ালিটিতে ভিসতা কোনো ছাড় দেবে না। পণ্যের মান দিয়ে আমরা ক্রেতাদের মন জয় করতে চাই।

ভিসতার পরিচালক উদয় হাকিম বলেন, সারা বিশ্বে ইলেকট্রনিক্স শিল্প একটি দ্রুত বর্ধনশীল এবং পরিবর্তনশীল খাত। ভিসতা মেধা ও পেশাদারিত্ব দিয়ে ওই চ্যালেঞ্জের ফসল নিজেদের ঘরে তুলতে চায়। ভিসতার মূল শক্তি এর অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম। ইলিয়াস কাঞ্চন দেশের প্রত্যন্ত অ লে ঘুরে ঘুরে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড জনপ্রিয় করার কাজ করেছেন। তিনি যোগ দেয়ায় ভিসতার শক্তি অনেকগুন বাড়লো। আমাদের লক্ষ্য সম্মিলিত প্রয়াসে ভিসতাকে দেশের এক নম্বর ব্র্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। দেশপ্রেমিক গ্রাহক এবং মিডিয়া পাশে থাকলে আমরা সফল হব ইনশাল্লাহ।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি সব সময় লড়াকু মানুষ। সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সস্তা গ্রাহকপ্রিয়তা নয়, ভিসতার লক্ষ্য উচ্চমানের পণ্যসেবা দেয়া। সব শ্রেনীর গ্রাহকের কাছে ভিসতা তার সেরা ইমেজ তুলে ধরতে চায়। তার বিশ্বাস- পণ্যের মান যদি সেরা হয় গ্রাহক ভিসতাকেই বেছে নেবে। ভিসতাকে শীর্ষে নিয়ে যাওয়া তার জন্যও এশটি চ্যালেঞ্জ।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স পণ্যের কারখানা স্থাপন করেছে। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে। চলতি বছরের মধ্যেই হোম অ্যাপ্লায়েন্স এবং এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে ভিসতা। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিআরএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?
কিভাবে করবেন

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে অ্যাপল ওয়াচ!
প্রযুক্তি সংবাদ

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে অ্যাপল ওয়াচ!

রাষ্ট্রের শত্রুদের আর বাড়তে দেওয়া যাবে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্রের শত্রুদের আর বাড়তে দেওয়া যাবে না: মোস্তাফা জব্বার

অ্যানড্রয়েড ১২ ভার্সনে বিল্টইন ভিপিএন
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েড ১২ ভার্সনে বিল্টইন ভিপিএন

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ
নির্বাচিত

নিষেধাজ্ঞা এড়াতে সরানো হচ্ছে ব্লাড অক্সিজেন অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ
বিবিধ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন
নির্বাচিত

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?
ফিচার

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ
নির্বাচিত

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ ব্যবহারকারীদের একটি বড় সমস্যার নাম ছিল আলাদা...

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মে ২০২২

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

Techzoom.TV |
TechzoomTV