Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েবওএস টিভির একমাত্র বাংলাদেশি লাইসেন্সড ওইএম ম্যানুফ্যাকচারার হলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 May 2022
ওয়েবওএস টিভির একমাত্র বাংলাদেশি লাইসেন্সড ওইএম ম্যানুফ্যাকচারার হলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ওয়েবওএস টিভির লাইসেন্সড ওইএম ম্যানুফ্যাচারার হলো ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এলজি ইলেকট্রনিক্সের (এলজিই) ওয়েবএস টিভির প্ল্যাটফর্ম বিজনেস ইউনিটের কাছ থেকে ‘লিডিং ওইএম ফ্যাক্টরি’ হিসেবে এই স্বীকৃতি অর্জন করে নিয়েছে ওয়ালটন। এর মাধ্যমে ওয়েবওএস টিভি প্লাটফর্মে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দেশীয় টেলিভিশন উৎপাদন খাত।

উল্লেখ্য, ওয়েবওএস (webOS) হলো গ্রাহকবান্ধব মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। যা তৈরি করেছে এলজিই। বিভিন্ন দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডের টিভিতে ওয়েবওএস প্লাটফর্ম ব্যবহারের লক্ষ্যে তাদেরকে লাইসেন্সড পার্টনার করেছে এলজিই। সম্প্রতি তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাজারের জন্য ওয়ালটনকে তাদের অন্যতম একটি লিডিং ‘ওডিএম ফ্যাক্টরি’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে ওয়েবওএস টিভির যেকোনো ওইএম বা ওডিএম অংশীদারদের চাহিদা মেটাতে পারবে ওয়ালটন।

এ বিষয়ে সম্প্রতি এলজি ইলেকট্রনিক্স ইনকর্পোরেশন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। এ প্রেক্ষিতে আমেরিকার লাস ভেগাসে এলজি ও ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বিজনেস মিটিংয়ে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স ইনকর্পোরেশনের সাং জুন জিওন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ওয়েবওএস টিভির জন্য প্রথম ও একমাত্র বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত নির্মাতার স্বীকৃতি পায়।

জানা গেছে, ওয়ালটন ওয়েবওএস টিভি ডিজাইন করা হয়েছে ফোর-কে আল্ট্রা এইচডি, ফুলএইচডি ও এইচডি রেজ্যুলেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম দ্বারা। সহজে নিয়ন্ত্রণ করার জন্য এই টিভিতে রয়েছে ইন্টিগ্রেটেড এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এলগরিদম এবং ভয়েস অ্যাসিস্টেন্স ফিচার। ভয়েস কমান্ড ব্যবহারকারীদের কোনো ঝামেলা ছাড়াই স্মার্ট ডিভাইসগুলি পরিচালনা করতে সাহায্য করে। সেইসঙ্গে এলজি থিংকিউ (খএ ঞযরহছ) অ্যাপের মাধ্যমে এ পযুক্ত ম্যাজিক রিমোট বা স্মার্টফোনের ভয়েস সহায়তায় পছন্দমতো বিনোদন উপভোগের সুবিধা দেয়।

ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও যুগোপযোগি ফিচারের মাধ্যমে স্মার্ট টিভির নতুন অভিজ্ঞতা দেয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। তাই, ওয়ালটন অর্জন করেছে ওয়েবওএস টিভির প্রথম বাংলাদেশি লাইসেন্সড ম্যানুফ্যাকচারারের স্বীকৃতি। গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মতো ওয়ালটন এখন দেশেই ওয়েবওএস টিভি উৎপাদন ও বাজারজাত করবে। তার প্রত্যাশা- ওয়েবওএস টিভি তৈরির এই নতুন উদ্যোগের ফলে দেশের বাজারে ওয়ালটন স্মার্ট টিভির চাহিদা কয়েকগুণ বাড়বে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উদ্ভাবন সেন্টারসহ রয়েছে আন্তর্জাতিকমানের টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট। যেখানে সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজের ৩২-ইি থেকে শুরু করে ৫৫-ইি পর্যন্ত বিভিন্ন সাইজের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড এন্ড্রয়েড স্মার্ট টিভি তৈরি করা হচ্ছে। এখন ওয়ালটনের তৈরি ওয়েবওএস টিভি বাংলাদেশে ইলেকট্রনিক পণ্য উৎপাদন খাতের জন্য হবে এক বিশাল মাইলফলক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ
নির্বাচিত

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

অজানা নম্বরের স্প্যাম মেসেজ নিয়ন্ত্রণে আনছে হোয়াটসঅ্যাপ

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ

নতুন আপডেট আনল সেনহেইজার হেডফোন
প্রযুক্তি সংবাদ

নতুন আপডেট আনল সেনহেইজার হেডফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2022

ওয়েবওএস টিভির একমাত্র বাংলাদেশি লাইসেন্সড ওইএম ম্যানুফ্যাকচারার হলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV