Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট বাংলাদেশ গড়তে হুয়াওয়ের ক্লাউড সেবা সরবরাহ করবে গোল্ডেন হার্ভেস্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুন ২০২২
স্মার্ট বাংলাদেশ গড়তে হুয়াওয়ের ক্লাউড সেবা সরবরাহ করবে গোল্ডেন হার্ভেস্ট
Share on FacebookShare on Twitter

দেশের প্রতিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন ও তাদের পরিচালন ব্যয় (অপারেশন কস্ট) কমাতে একসাথে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট। এ নিয়ে সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আবদুল হক ও হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন হার্ভেস্টের অপারেশন্স ডিরেক্টর ও সিএফও আবুজর গিফারি এফসিএ, হুয়াওয়ে বাংলাদেশের ক্লাউড বিজনেসের ম্যানেজার মো. শাহজাহান আহমেদ সহ দু’টি প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায়, গোল্ডেন হার্ভেস্টের উইং গোল্ডেন হার্ভেস্ট ইনফো টেক হুয়াওয়ে বাংলাদেশের অন্যান্য ক্লাউড পার্টনারদের মতো বিভিন্ন ভার্টিক্যাল ক্লাউড সল্যুশন, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএএস) এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ অ্যা সার্ভিস (আইএএএস) প্রদান করবে। এ উদ্দেশ্যে গোল্ডেন হার্ভেস্ট হুয়াওয়ে ক্লাউডের জন্য নিবেদিত টেকনিক্যাল ও সেলস টিম নিয়োগ করবে। তারা বিনামূল্যে হুয়াওয়ে ক্লাউড সার্টিফিকেট প্রশিক্ষণও পরিচালনা করবে।

এ নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর অ্যালেক্স লি বলেন, “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হুয়াওয়ে প্রায় ১০ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ক্লাউড পার্টনারদের সাথে অংশীদারিত্ব করেছে এবং প্রতিষ্ঠানটির স্পার্ক স্টার্টআপ ইকোসিস্টেমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগেরও পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক উদ্ভাবন, উদ্ভাবনী নানা উদ্যোগ এবং সকল খাতের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ ডিজিটালাইজেশনের নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ে বাংলাদেশে ডিজিটাল পাওয়ার এবং ক্লাউড নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চায়। বাংলাদেশের প্রতিটি শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে আরো সহজে উন্নত ক্লাউড সল্যুশন প্রদানে দু’টি প্রতিষ্ঠানের এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এ নিয়ে গোল্ডেন হার্ভেস্টের ডিরেক্টর আব্দুল হক বলেন, “যাত্রা শুরুর চার বছরের মধ্যে হুয়াওয়ে ক্লাউড চীন, থাইল্যান্ড ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাজারে যথাক্রমে দুই, তিন ও চার নম্বর অবস্থানে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটিকে এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ক্লাউড সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে। হুয়াওয়ের সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। হুয়াওয়ের শীর্ষস্থানীয় ক্লাউড সল্যুশনের সহায়তায় আমরা বাংলাদেশে সমন্বিত ‘ক্লাউড’ ইকোসিস্টেম বিকাশে সক্ষম হবো, যা দেশের প্রতিটি মানুষকে ডিজিটাল সেবা পেতে সহায়তা করবে।”

বিগত দুই বছর ধরে বাংলাদেশে পাবলিক ক্লাউড সল্যুশন সেবা প্রদান করছে হুয়াওয়ে এবং এ সেবাটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। রবি, ইফাদ অটোস, বিডিজবস.কম, রকমারি.কম, ডেইলি স্টার, ডিবিসি নিউজ ও একাত্তর টিভি, সিম্ফোনি সফটটেক লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি, আজকেরডিল.কম, পারফে, ডেলিভারিটাইগার, ইউনিটেক্স, ফ্লোরা টেলিকম হুয়াওয়ের ক্লাউড সেবা গ্রহণ করছে। এছাড়াও, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থ মেলায় ক্লাউড সেবা প্রদান করে হুয়াওয়ে। এ সেবাটি দর্শনার্থী ও আগ্রহীদের ওয়েবসাইটে গিয়ে বই মেলা সংক্রান্ত সকল তথ্য পেতে সহায়তা করে।

হুয়াওয়ের শীর্ষস্থানীয় ক্লাউড সল্যুশনের মাধ্যমে বিসিসি জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য একীভূত ক্লাউড অবকাঠামো সহ একটি জাতীয় ই-গভর্নমেন্ট ক্লাউড এবং এর ন্যাশনাল ডিজিটাল ফাউন্ডেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখন পর্যন্ত, বিসিসি ক্লাউড ৩০টিরও বেশি বিভাগ ও সংস্থা, ৫০ এরও বেশি প্রকল্প, বাংলাদেশের আইসিটি খাতের বিনিয়োগ দুই গুণ হ্রাস, বাংলাদেশের আইটি খাতের সেবা প্রদানের সক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধিতে সাহায্য করেছে। অর্থ মন্ত্রণালয়ের জন্য সমন্বিত বাজেট ও অ্যাকাউন্ট সিস্টেম, ভ্যাকসিন সিস্টেম, বাংলাদেশের ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প, গভর্নমেন্ট মিটিং সিস্টেম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হুয়াওয়ের ক্লাউড ব্যবহার করে সম্পন্ন করা হয়েছে।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই

নোকিয়া ৪.২ এবং নোকিয়া ২.২ ফিচার  ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
প্রযুক্তি সংবাদ

নোকিয়া ৪.২ এবং নোকিয়া ২.২ ফিচার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের
নির্বাচিত

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের

প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবেন
প্রযুক্তি সংবাদ

প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবেন

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

‘নগদ’ বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা: এপিপিইউ

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix