Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ জুন ২০২২
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন। রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের এটুআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করেন দেশটির মিন্দানাও’র বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন উপমন্ত্রী সুকার্ন আবাস।

এসময় ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা, এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পলক বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে সরকারি-বেসরকারি, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি এবং ই-কমার্স খাতে বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। গত ১৩ বছরে এটুআই অনেকগুলো উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এটুআই উদ্ভাবিত ডিজিটাল সেবাগুলো অনেক অবদান রাখছে যার অভিজ্ঞতা ও জ্ঞান আমরা ফিলিপাইনের সঙ্গে বিনিময় করতে পারি।

সুকার্ন আবাস বলেন, পরিবহন, যোগাযোগ, ইন্টারনেট সংযোগ এবং নাগরিক সেবা প্রদানে আমরা বেশকিছু প্রতিবন্ধকতা মোকাবিলা করছি। এ লক্ষ্যে বাংসামারো সরকার দেশটির তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং অন্যান্য খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ফিলিপাইনের অভিন্ন অভিজ্ঞতার অনেকগুলো জায়গা রয়েছে। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ, যা শুধু ফিলিপাইন নয়, অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গেও বিনিময় হতে পারে।

সুকার্ন আবাসের নেতৃত্বে মিন্দানাও ও ইউএনডিপি ফিলিপাইন-এর সদস্যদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চার দিনের সফরে বাংলাদেশ অবস্থান করছে।

সফরের প্রথম দিনে প্রতিনিধি দলের সামনে এটুআই উদ্ভাবিত মাইগভ, ডিজিটাল সেন্টার, এটুআই ইনোভেশন ল্যাব এবং ইউএনডিপি বাংলাদেশ-এর ভিলেজ কোর্ট শীর্ষক ডিজিটাল সেবা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

ফিলিপাইনের প্রতিনিধি দলের চার দিনের সফরের দ্বিতীয় দিনে ডাক অধিদফতরের বাস্তবায়িত ডিজিটাল ডাকঘর, এটুআই’র ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ ও ন্যাশনাল ইন্টিলিজেন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্ট্রাপ্রিনিউরশিপ (নাইস) সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিনিধি দলটি সফরের শেষ দুদিনে ডিজিটাল সেন্টার, শিক্ষায় উদ্ভাবন, কাস্টমার ইনোভেশন অ্যান্ড অ্যাম্পাথি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, জয়িতা ফাউন্ডেশন, জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি এবং অন্যান্য উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঙা হচ্ছে পাসওয়ার্ড না জানা ইভ্যালির লকার
ই-কমার্স

ভাঙা হচ্ছে পাসওয়ার্ড না জানা ইভ্যালির লকার

ডিজিটাল বাণিজ্য হতে হবে বহুপাক্ষিক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে
নির্বাচিত

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত
নির্বাচিত

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
নির্বাচিত

ওয়েবে ছবি থেকে অনুবাদের সুবিধা গুগলের

লকডাউন চলাকালীন ডেলিভারি সেবা দিবে হাংরিনাকি
ই-কমার্স

লকডাউন চলাকালীন ডেলিভারি সেবা দিবে হাংরিনাকি

Load More

ট্রেন্ডিং টপিক

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix