Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 June 2022
রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্বে রাকুতেন ভাইবার ‘এমগেমস চ্যাটবট’ চালু করেছে। দুর্দান্ত ফিচারসমৃদ্ধ এ চ্যাটবটটির মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, যা তাদের হাইপারক্যাজুয়াল গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ভাইবার ব্যবহারকারীরা এখন এ প্ল্যাটফর্মে এমগেমস চ্যাটবটের মাধ্যমে বিনামূল্যে ৭০ টি হাইপারক্যাজুয়াল গেম খেলতে পারবেন। প্রতি মাসে নতুন গেম চালু করা হবে। এমগেমস একটি ক্যাজুয়াল গেমিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মটি তৈরি করেছে মিনেস্কি গ্লোবাল। প্রতিষ্ঠানটি বিভিন্ন গেমারদের জন্য বৈচিত্র্যপূর্ণ গেম নিয়ে আসে; এ গেমগুলো খুব সহজে খেলা যায়। কারণ, গেমগুলোর ধরন ও ডিজাইন গেমারদের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এ নিয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “আমরা ভিন্ন ভিন্ন সেগমেন্টের গেমারদের জন্য আমাদের প্ল্যাটফর্মটিতে মোবাইল গেমগুলো একত্রিত করার লক্ষ্যে মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত।” তিনি আরো বলেন, “আমরা ভাইবারে শুধুমাত্র গেমই চালু করেনি, বরং আমরা হাইপারক্যাজুয়াল গেমারদের জন্য একটি কমিউনিটি তৈরি করার প্রচেষ্টা নিয়ে কাজ করছি, যা গেমারদের উপভোগ্য উপায়ে পরস্পরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করবে।”

শব্দ ও ধাঁধা নিয়ে খেলতে ভালবাসে, অ্যাডভেঞ্চার, রেসিং ও স্মার্টফোন প্রেমী এমন সব শ্রেণির ও বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের গেম ও অপশন রয়েছে। এই ইন্টারেক্টিভ হাইপারক্যাজুয়াল গেমগুলো ব্যবহারকারীদের ভাইবার নেটওয়ার্কে খেলার সময় পুরস্কার ও লিডারবোর্ডের শীর্ষস্থানে পৌঁছাতে প্রতিযোগিতামূলক আবহ তৈরি করে। গেমাররা এ প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত লবি তৈরি করতে পারে এবং প্ল্যাটফর্মে তাদের বন্ধু ও পরিবারের সাথে উপভোগ্য সময় কাটাতে পারে।

মান্দালুয়ং শহরে গণমাধ্যমের সামনে এমগেমস চ্যাটবট উন্মোচনের সময় গণমাধ্যমকর্মীরা কমিউনিটি গেমিং উপভোগ করেন। তারা এ সময় আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নেন। নেপাল ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা ভার্চুয়ালি এ প্রতিযোগিতায় অংশ নেন। ইভেন্ট চলাকালীন প্রাইভেট লবিতে খেলা গেমগুলোর মধ্যে রয়েছে টাকো ব্লক (একটি আনন্দদায়ক অফুরন্ত ব্লক-স্ট্যাকিং গেম যেখানে খেলোয়াড়দের বাধা অতিক্রম করতে টাকো ব্লক তৈরি করতে হবে); ওয়াক এ মোল (যা খেলোয়াড়দের নিরবচ্ছিন্ন, উপভোগ্য ও দ্রুত গতির গেম খেলার বিষয়টিকে নিশ্চিত করে) ও ফিউরিয়াস স্পিড (এটি অতিরিক্ত বুস্টের জন্য একটি রোমাঞ্চকর কার-চেজিং গেম)।

এ নিয়ে মিনেস্কির প্রধান নির্বাহী রোনাল্ড রবিনস বলেন, “ভাইবারের সাথে আমাদের এ অংশীদারিত্ব প্রমাণ করে যে গেমারদের জন্য একটি উপভোগ্য পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এই অংশীদারিত্ব মিনেস্কির গেমিংয়ের প্রতি অনুরাগ থেকে কমিউনিটি গড়ে তোলার প্রাথমিক দিনগুলোর প্রয়াসের কথা মনে করিয়ে দেয় এবং বর্তমানে ভাইবার ব্যবহারকারীদের জন্য বৈচিত্র্যময় গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।”

ভাইবারে এমগেমস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – www.viber.com and www.mineskiglobal.com/mgames অথবা অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ।

 

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের
নির্বাচিত

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা

যে কোনো মোবাইল কিনলে আজীবন সার্ভিস ওয়ারেন্টি!
নির্বাচিত

যে কোনো মোবাইল কিনলে আজীবন সার্ভিস ওয়ারেন্টি!

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি
প্রযুক্তি সংবাদ

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি

৯৮ শতাংশ পণ্যের ডেলিভারি সঠিক সময় দিচ্ছে প্রিয়শপ
ই-কমার্স

৯৮ শতাংশ পণ্যের ডেলিভারি সঠিক সময় দিচ্ছে প্রিয়শপ

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব
প্রযুক্তি সংবাদ

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2022

রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix