Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ পাস টেকনিশিয়ান তৈরি করতেন নকল নোকিয়া-স্যামসাং ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 October 2022
ফাইভ পাস টেকনিশিয়ান তৈরি করতেন নকল নোকিয়া-স্যামসাং ফোন
Share on FacebookShare on Twitter

চীন থেকে যন্ত্রাংশ এনে বিভিন্ন নামি-দামি ব্রান্ডের নকল মোবাইলফোন তৈরি করতো একটি চক্র। ওই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর)। এসব ব্রান্ডের দেশীয় প্রস্তুতকারক ও পরিবেশকদের মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার অভিযান চালিয়ে মোতালেব প্লাজা ও মোতালেব টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, আইএমইআই নম্বর বদলে মোবাইলফোন তৈরি করার কারণে এসব ফোন ব্যবহার করে অপরাধীরা সহজেই অপরাধ করতে পারে। এতে তাদের চিহ্নিত করতে অসুবিধা হয়। এছাড়া নিয়ম না মেনে এসব মোবাইলফোন তৈরি করায় এগুলোর রেডিয়েশন তারতম্য বা নিয়ন্ত্রণ ঠিক থাকে না। ফলে এসব মোবাইলফোন ব্যবহারকারীর চরম স্বাস্থ্যঝুঁকি থাকে। একই সঙ্গে এসব নকল মোবাইলফোনের জন্য সরকার রাজস্ব হারিয়েছে ৮ থেকে ১০ কোটি টাকা।

নকল মোবাইলফোন তৈরি চক্রের গ্রেফতাররা হলেন- মশিউর রহমান, সাগর হোসেন, রহমত আলী, সুজন আলী, তরিকুল ইসলাম বাবু ও মনির হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নকল নোকিয়া ব্রান্ডের ৩১৩টি মোবাইলফোন, স্যামসাংয়ের ২০৬টি মোবাইলফোন জব্দ করা হয়। একই সঙ্গে নকল মোবাইলফোন তৈরির কাজে ব্যবহৃত একটি মেশিনসহ ফোন তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, রাজধানীর হাতিরপুর এলাকার মোতালেব প্লাজার পেছনের এক বাড়িতে দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছিল নোকিয়া ও স্যামসাং ব্রান্ডের নকল ফিচার ফোন। ফাইভ পাস দুইজন মোবাইল মেরামতকারীর নেতৃত্বে ছয় জনের একটি চক্র কয়েক বছর ধরে এসব মোবাইলফোন প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। এসব ব্রান্ডের দেশীয় প্রস্তুতকারক ও পরিবেশকদের মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার অভিযান চালিয়ে মোতালেব প্লাজা ও মোতালেব টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এসব নকল ফোন বিক্রির কারণে সরকার ৮ থেকে ১০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে। এসব নকল মোবাইলফোন তৈরির জন্য চীন থেকে যন্ত্রপাতি কিনে আনতো চক্রটি। নষ্ট মোবাইলফোন মেরামত করার কথা বলে এসব যন্ত্রপাতি কেনা হতো, যা খালাস হতো চট্টগ্রাম বন্দরে। এসব যন্ত্রপাতি দিয়ে কোনো নিয়ম না মেনে প্রস্তুত করা হতো নোকিয়া ও স্যামসাংয়ের মতো ব্রান্ডের নকল ফোন। এসব মোবাইলফোন এক থেকে দুই মাসে নষ্ট হয়ে যেতো।

তিনি আরও বলেন, প্রস্তুতকারক নিয়ম না মানায় এসব মোবাইলফোনের রেডিয়েশন তারতম্য বা নিয়ন্ত্রণ ঠিক থাকে না। তাই এসব ফোন ব্যবহারকারীর চরম স্বাস্থ্যঝুঁকি থাকে। এসব মোবাইলফোন বিস্ফোরণের সম্ভাবনাও থাকে। এছাড়া আইএমইআই নম্বর বদলে মোবাইলফোন তৈরি করার কারণে এসব ফোন ব্যবহার করে অপরাধীরা সহজেই অপরাধ করতে পারে। এতে তাদের চিহ্নিত করতে অসুবিধা হয়।

ডিবি প্রধান বলেন, চক্রটি পাঁচ-ছয় বছর ধরে এই কাজ করে আসছিল। তারা ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকার নামি মার্কেটে এসব ফোন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই চক্রের কিছুলোক আছেন যারা বিভিন্ন দোকানে গিয়ে কম টাকায় ফোনগুলো সরবরাহ করতেন। যেসব ক্রেতা সস্তায় ফোন কিনতে চাইতেন দোকানদাররা মূলত তাদের টার্গেট করে এসব মোবাইলফোন গছিয়ে দিতেন। এই চক্রের সঙ্গে কোনো ব্যবসায়ী জড়িত আছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রেফতারদের রিমান্ডে নিয়ে সেগুলো খতিয়ে দেখা হবে।

কি প্রক্রিয়ায় মোবাইলফোনগুলো বিক্রি করা হতো জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন নামি-দামি ব্রান্ডের এই নকল মোবাইলফোনগুলো বিভিন্ন মার্কেটের সাপ্লায়ারদের কাছে তারা বিক্রি করতেন। আসল মোবাইলফোনের দাম থেকে তারা স্বল্পমূল্যে এসব ফোন সাপ্লাইয়ারদের কাছে বিক্রি করতেন।

এদিকে, ইউনিয়ন লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার আসিফ মোহাম্মদ আবিদ বলেন, ব্রান্ড নকল করে এভাবে মোবাইলফোন তৈরির কারণে এসব ব্রান্ড বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে দেশীয় গ্রাহকরা উন্নত প্রযুক্তির মোবাইলফোন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে নোকিয়া মোবাইলের অনুমোদিত প্রস্তুতকার ও পরিবেশক ইউনিয়ন লিমিটেডের এই কর্মকর্তা বলেন, বাইরের যে স্বনামধন্য ব্রান্ডের মোবাইলফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে তারা আমাদের এক্সপোর্টের অনুমতি দিতে দ্বিধা-দ্বন্দ্বে আছে। তারা প্রশ্ন তুলছে অনুমতি দিলে তোমাদের এখানে কোয়ালিটি এনশিওর (মান নিশ্চিত) করতে পারবা কি না? তারা বলে, তোমাদের মার্কেটের এসব সমস্যা আগে সমাধান করো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপিকটায় চার অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশ
নির্বাচিত

এপিকটায় চার অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশ

হাঙ্গর আক্রমণের চেয়েও ৫ গুণ প্রাণঘাতী সেলফি
নির্বাচিত

হাঙ্গর আক্রমণের চেয়েও ৫ গুণ প্রাণঘাতী সেলফি

স্মার্টফোনের নতুন চমক হারমনি?
প্রযুক্তি সংবাদ

অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ আনছে হুয়াওয়ে

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

সাশ্রয়ী বেসিক সংযোগ আনল আকাশ ডিটিএইচ
প্রযুক্তি বাজার

সাশ্রয়ী বেসিক সংযোগ আনল আকাশ ডিটিএইচ

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর মি’, আনডু করার অপশন আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 October 2022

ফাইভ পাস টেকনিশিয়ান তৈরি করতেন নকল নোকিয়া-স্যামসাং ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix