Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাপানি স্ট্যান্ডার্ডে ব্যাটারি উৎপাদন করছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ জুন ২০২২
জাপানি স্ট্যান্ডার্ডে ব্যাটারি উৎপাদন করছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে জাপানি স্ট্যান্ডার্ডের ব্যাটারি উৎপাদন করছে মাল্টিন্যাশনাল বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। পণ্য নিয়ে নিয়মিত গবেষণা করছে ওয়ালটন। বর্তমানে মোটরসাইকেলের ব্যাটারি, রিচার্জেবল ফ্যান, অনলাইন ইউপিএস ও এমার্জেন্সি লাইটসহ বিভিন্ন ডিভাইসের স্মল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

এছাড়া খুব শিগগিরই উচ্চ ক্ষমতাসম্পন্ন অনলাইন ইউপিএস ব্যাটারি এবং সিএনজি, প্রাইভেট কার, বাস ও ট্রাকের জন্য অটোমোটিভ ব্যাটারিসহ বিভিন্ন ধরনের ব্যাটারি ধীরে ধীরে ওয়ালটনের প্রোডাকশন লাইনে যুক্ত হবে। ওয়ালটনের অন্যান্য পণ্যের মতো স্বল্পমূল্যে বাজারজাত করা হচ্ছে আন্তর্জাতিকমান সম্পন্ন ব্যাটারি।

রোববার (১২ জুন, ২০২২) যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত ‘ওয়ালটন ব্যাটারি মিট দ্য টেকনিশিয়ান কনফারেন্স ২০২২’-এ দেয়া শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি। তিনি টেকনিশিয়ানদের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনের আমন্ত্রণ জানান। ওয়ালটনের পক্ষ থেকে টেকনিশিয়ানদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ওই কনফারেন্স।

‘এক সাথে, একই স্বপ্নে’ এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটনের স্টেকহোল্ডার ও পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় ও মজবুতের প্রত্যয়ে শেষ হয় কনফারেন্স। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন সিইও নিশাত তাসনিম শুচি।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কামাল হোসাইন, কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মাহফুজুর রহমান, ওয়ালটন ব্যাটারির বিজনেস কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম মিনার, ন্যাশনাল সেলস ম্যানেজার বাবর আলী আপন ও এসএম সেলিমুর রহমান এবং ওয়ালটন ব্যাটারির ব্র্যান্ডিং বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনিক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্রেতাদের দেশি পণ্য কিনতে উৎসাহ প্রদান করতে টেকনিশিয়ানদের প্রতি আহবান জানান সিএমও ফিরোজ আলম। তিনি বলেন, শরীরে অসুখ হলে মানুষ যেমন ডাক্তারে বিশ্বাস রাখে, তেমনি মোটরসাইকেলসহ শখের বিভিন্ন পণ্যে সমস্যা হলে ভরসা রাখেন টেকনিশিয়ানদের ওপর। ওয়ালটনের মতো দেশীয় কোম্পানিগুলোর পণ্য বাজারে থাকলে বিদেশি পণ্য কেনার অর্থ হলো দেশের টাকা বিদেশে পাচার করা। দেশে উৎপাদিত পণ্য যদি বিদেশি পণ্যের সমান বা তারচেয়েও ভালো মানের হয় তাহলে বিদেশি পণ্য কিনে দেশের টাকা বাইরে পাঠানো মানে দেশের অর্থনীতির ক্ষতি করা।

আমিন খান বলেন, টেকনিশিয়ানরা ওয়ালটন পরিবারের সদস্য। টেকনিশিয়ানদের থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ আমরা অনুপ্রেরণা হিসেবে দেখি। ওয়ালটন কখনোই নিম্মমানের ব্যাটারি উৎপাদন করবে না। অন্যান্য পণ্যের মতোই এর মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজের টাকায় বিদেশি পণ্য না কিনে দেশীয় পণ্য কিনবো। অন্যকেও উৎসাহিত করবো।

কনফারেন্সে নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি উৎপাদন প্রক্রিয়া, ওয়ালটন ব্যাটারির ফিচার ও গুণগতমান নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ওয়ালটন ব্যাটারির রিসার্চ এন্ড ইনোভেশন (আর অ্যান্ড আই) বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী নাহিদ আল মাহমুদ। এছাড়া মার্কেট সম্পর্কিত বিভিন্ন পর্যালোচনা তুলে ধরেন ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি নিজেদের দাবি-দাওয়া ও বিভিন্ন বক্তব্য তুলে ধরেন দেশের নানা প্রান্ত থেকে আসা টেকনিশিয়ানরা।

কনফারেন্সে অন্যান্য সেগমেন্টের সঙ্গে আয়োজিত হয় জনসচেতনতামূলক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান। পেশাগত জীবনে টেকনিশিয়ানরা কিভাবে কাজের মাধ্যমে শারীরিক সমস্যার সম্মুখীন হন এবং তার প্রতিকার বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন যশোরের আদ-দ্বীন হাসপাতালের ইন্টার্নি ডাক্তার শামসুন মুনিরা। এছাড়া কনফারেন্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ইলমা ও মিষ্টি। অনুষ্ঠান শেষ হয় র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো রেনো ৬ প্রো: মিড বাজেটের পারফেক্ট ফোন
নির্বাচিত

সারাদেশে রেনো ৬ বিক্রয় শুরু, ফার্স্ট সেলস উদযাপন

চিন্তা ও কাজে ডিজিটাল যুগকে মাথায় রেখে এগুতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

চিন্তা ও কাজে ডিজিটাল যুগকে মাথায় রেখে এগুতে হবে: মোস্তাফা জব্বার

অ্যাডসেন্সের বিকল্প এড নেটওয়ার্ক
প্রযুক্তি পরামর্শ

অ্যাডসেন্সের বিকল্প এড নেটওয়ার্ক

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না
নির্বাচিত

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০২২

জাপানি স্ট্যান্ডার্ডে ব্যাটারি উৎপাদন করছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix