Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 June 2022
‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সৃজনশীলতা ও মেধা যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করা অপরিহার্য। প্রতিবন্ধিতার কারণে কোন শিশুকে শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কম্পিউটার, ইন্টারনেটেও অন্য সবার মতোই সমান পারদর্শিতার সঙ্গে কাজ করতে সক্ষম।

মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সৃজনশীলতা এবং মেধা বিকশিত হওয়ার লক্ষ্যে সরকার গৃহীত কর্মসূচির পাশাপাশি বেসরকারি সেবা প্রতিষ্ঠান ও সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এফডিসি মিলনায়তনে এটিএন নিউজ এর প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলেক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা-বাবাদের নিয়ে সুপার পাওয়ার প্যারেন্ট শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।

সাংবাদিক মুন্নী সাহার উপস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। পরে অনুষ্ঠানটিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা তাদের সংগ্রামী অভিজ্ঞতা জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করতে এবং পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করতে কর্মসংস্থানের বিকল্প নেই উল্লেখ করে বলেন, কাজের প্রতি এসকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একাগ্রতা থাকে অনেক বেশি। কয়েক বছর আগেও বাংলাদেশে অটিজম সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অটিজমের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

তার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, বহু বছর আগে আমি নিজে ব্রেইল সফটওয়্যার তৈরি করেছি। ইশারা ভাষার সফটওয়্যারেরও উন্নয়ন করা হয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে ‘ডিজ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম’ সফটওয়্যার চালু করে মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের জন্য ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় যে কোন সহযোগিতা প্রদানে আশ্বাস ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
প্রযুক্তি পরামর্শ

যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

বিকাশের লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা
টেলিকম

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা

রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ফসিবটের নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ফসিবটের নতুন স্মার্টওয়াচ

নির্বাচিত

আইফোনে ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2022

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’

Techzoom.TV |
TechzoomTV