Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 June 2022
ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

অনলাইনে এয়ার কন্ডিশনার কেনায় ব্যাপক মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রতিষ্ঠানটির ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজায় নির্দিষ্ট মডেলের এসিতে ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড় পাচ্ছেন গ্রাহক। ‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের আওতায় এই ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। এক্ষেত্রে ই-প্লাজা থেকে জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থ্যলি ইনস্টলমেন্ট) সুবিধায় এসি কেনার ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৬ মাসের ইএমআইতে ১৫ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি ওয়ালটন এসিতে গ্রাহক পাচ্ছেন ফ্রি ইন্সটলেশন সুবিধা।

জানা গেছে, ‘ই-প্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ (যঃঃঢ়ং://বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে ইনভার্টারসহ বিভিন্ন মডেলের এসি কেনায় এসব সুবিধা ক্রেতারা উপভোগ করতে পারছেন চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত। অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারি উভয় ক্ষেত্রেই ‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের ডিসকাউন্ট সুবিধা পাবেন গ্রাহকরা।

ওয়ালটন এসির সেলস মনিটরিং বিভাগের প্রধান মুহাইমিনুল বারী বলেন, গাজীপুরে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড এসি। এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, ডুয়েল ডিফেন্ডার এবং আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠা-া করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ওয়ালটন এসির ইভাপোরেটর এবং কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

তিনি জানান, সম্প্রতি বিশ্বে প্রথম বাংলা ভয়েস কন্ট্রোল এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালটন প্রকৌশলীদের নিজস্ব উদ্ভাবিত এই প্রযুক্তির এসি রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে চালু বা বন্ধ করা যায়। পাশাপাশি ওয়ালটনের আইওটি স্মার্ট কন্ট্রোল এসি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে।

ওয়ালটন এসির প্রোডাক্ট ম্যানেজার এস এম সাকিবুর রহমান জানান, দিন দিন গরমে অস্থির হয়ে উঠছে মানুষ। এই অস্বস্তিকর গরমে মানুষকে এসি কেনায় বিশেষ সুবিধা দিতেই মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। ঘরে বসে ই-প্লাজায় মুহূর্তের মধ্যেই এসি অর্ডার করতে পারছেন ক্রেতারা। ই-প্লাজা থেকে ২৮টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এসি কিনতে পারছেন। রয়েছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা।

ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান জানান, ‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের পাশাপাশি সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ওয়ালটন এসি কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও কোটি কোটি টাকার ফ্রি পণ্য পেতে পারেন ক্রেতারা। তবে ‘সারপ্রাইজিং সামার ডিল’-এর আওতায় ই-প্লাজা থেকে এসি কিনলে ডিজিটাল ক্যাম্পেইনে দেওয়া সুবিধা পাবেন না গ্রাহক। এছাড়া যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ওয়ালটনের নতুন মডেলের এসি কেনায় আছে ২৫ শতাংশ ছাড়।

এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৯টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর
টেলিকম

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর

পিক্সেল ৬ আনছে গুগল
নির্বাচিত

পিক্সেল ৬-এর বাগ অপসারণ করল গুগল

আগামী বছর ফোল্ডেবল আইফোন!
টেলিকম

আগামী বছর ফোল্ডেবল আইফোন!

রিটার্ন দাখিল ছাড়াই মিলবে ৩৩টি সরকারি সেবা শিথিল হচ্ছে বাধ্যবাধকতা
প্রযুক্তি সংবাদ

রিটার্ন দাখিল ছাড়াই মিলবে ৩৩টি সরকারি সেবা শিথিল হচ্ছে বাধ্যবাধকতা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

১ নভেম্বর থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!
প্রযুক্তি সংবাদ

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 June 2022

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix